পাকিস্তানের এই ক্রিকেটার এখন ব্রিটেনের স্থায়ী বাসিন্দা, এবার আইপিএলও খেলতে পারবেন তিনি!

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহম্মদ আমির। নতুন এক বিষয় নিয়ে ফের আলোচনায় উঠে এসেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন বাঁহাতি পেশার। এরপরে আগামী দিনের নানান ফ্রাঞ্চাইজি লিগের পাশাপাশি তিনি আইপিএলেও খেলতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। কিভাবে ব্রিটিশ নাগরিকত্ব পেলেন তিনি?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Mohammad Amir took citizenship of UK
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহম্মদ আমির। নতুন এক বিষয় নিয়ে ফের আলোচনায় উঠে এসেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন বাঁহাতি পেশার। এরপরে আগামী দিনের নানান ফ্রাঞ্চাইজি লিগের পাশাপাশি তিনি আইপিএলেও খেলতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

স্ত্রীর দৌলতে ব্রিটিশ নাগরিকত্ব পেলেন মহম্মদ আমির!

অনেকদিন ধরে তাঁর স্ত্রী ব্রিটিশ নাগরিক নারজিস খানের মাধ্যমে আমির যুক্তরাজ্যের পাসপোর্টের জন্য আবেদন জানান। এবার সেই প্রক্রিয়া শেষ বলে খবর। সেই জন্য এবার ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে আবারো নাগরিকত্ব পরিবর্তনের ইঙ্গিত দিলেন তিনি। তাই ক্রিকেট মহলে জোর চর্চা চলছে।

মহম্মদ আমিরের ক্রিকেট কেরিয়ার!

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পরে দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমির অবসর গ্রহণ করেন। তবে মাঠের বাইরে নানান বিতর্কের মধ্যেও কোনদিনও প্রশ্ন ওঠেনি তাঁর বোলিং প্রতিভা নিয়ে। ডেথ ওভারে নিখুঁত লাইন-লেংথ, নতুন বলে দুর্দান্ত সুইং এমনকি বড় ম্যাচে  চাপ সামাল দিয়ে খেলে যাওয়ার ক্ষমতার জন্য আলাদা পরিচিতি তাঁর।

এবার বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করতে পারবেন আমির:

যেহেতু তিনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে গিয়েছেন, তাই এবার একজন ব্রিটিশ ওভারসিজ ক্রিকেটার হিসেবে নানান ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করতে পারবেন আমির। খেলতে পারবেন আইপিএলও। আইপিএলে খেলা নিয়ে পাকিস্তানী ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রতিযোগিতা শুরুর দিকে বেশ কয়েকজন পাকিস্তানী ক্রিকেটারকে খেলতে দেখা গেলেও, সাম্প্রতিক সময়ে আর সেই দৃশ্য চোখে পড়েনি। 

আরো পড়ুন: প্রথম ৬টি ম্যাচে জয় অধরা থাকার পরেও প্লে-অফের লড়াইয়ে টিকে থাকছে কেকেআর, কিন্তু কোন অঙ্কে?

পাঞ্জাব কিং এবং কেকেআরের হয়ে খেলেছিলেন এই পাক ক্রিকেটার:

অতীতের ব্যতিক্রমী উদাহরণ হিসেবে পাক অলরাউন্ডার আজহার মেহমুদ ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণের পর পাঞ্জাব কিংসের হয়ে এমনকি কলকাতা নাইট রাইডার্স এর হয়েও আইপিএলে খেলেন। ইতিপূর্বে এক পাকিস্তানি টক শোয়ে আমির জানান, ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাওয়ার পরেই তিনি ২০২৬ সাল থেকে আইপিএল খেলার যোগ্য হয়ে উঠবেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগে অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। 

পাকিস্তানের হয়ে একদিনের আন্তর্জাতিক, ৩৬টি টেস্ট, ৬১টি সহ ৬২টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন ৩৪ বছর বয়সী আমির। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে আমিরের দক্ষতা আর অভিজ্ঞতা যদি বিবেচনা করা হয়, তাহলে ভবিষ্যৎ আইপিএল নিলামে তিনি অনেক দলের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন।

আরো পড়ুন: আচমকাই ধারাভাষ্যকারদের উপর ক্ষিপ্ত রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগ, কিন্তু হল টা কী?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে