প্রথম ৬টি ম্যাচে জয় অধরা থাকার পরেও প্লে-অফের লড়াইয়ে টিকে থাকছে কেকেআর, কিন্তু কোন অঙ্কে?

আইপিএলের সূচনাটা মোটেই ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ছটি ম্যাচের শেষ অনেকেই মনে করেছিলেন, এইবার মনে হয়, প্লে-অফের দৌড় থেকে অনায়াসেই সরে যাবে অজিঙ্ক রাহানের দল। কিন্তু হঠাৎ করেই ভালো ম্যাচ খেলে দারুন প্রত্যাবর্তন দেখিয়ে দিয়েছে কেকেআর। পরবর্তী সাতটি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচেই জয়লাভ করেছে কলকাতা। তাই এখনও পর্যন্ত শেষ চারের লড়াইয়ে টিকে আছে রাহানের দল। বুধবার মুম্বাইকে ইডেনে হারানোর পর ঘুরে দাঁড়ানোর পেছনের গল্পটা শেয়ার করেছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। কী বললেন তিনি?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Qualification scenario for KKR
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আইপিএলের সূচনাটা মোটেই ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্স-এর। প্রথম ছটি ম্যাচের শেষ অনেকেই মনে করেছিলেন, এইবার মনে হয়, প্লে-অফের দৌড় থেকে অনায়াসেই সরে যাবে অজিঙ্ক রাহানের দল। কিন্তু হঠাৎ করেই ভালো ম্যাচ খেলে দারুন প্রত্যাবর্তন দেখিয়ে দিয়েছে কেকেআর। পরবর্তী সাতটি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচেই জয়লাভ করেছে কলকাতা। তাই এখনও পর্যন্ত শেষ চারের লড়াইয়ে টিকে আছে রাহানের দল। বুধবার মুম্বাইকে ইডেনে হারানোর পর ঘুরে দাঁড়ানোর পেছনের গল্পটা শেয়ার করেছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানের বক্তব্য!

ম্যাচ শেষে রাহানে বলেন, দলের প্রত্যাবর্তনের সবচেয়ে বড় শক্তি ছিল সকলের আত্মবিশ্বাস। তিনি জানান, প্রথম ছয়টি ম্যাচের পরে একাধিকবার নিজেদের ভুলগুলো নিয়ে আলোচনা করেছিল দলের ক্রিকেটাররা। কিন্তু ক্রিকেটাররা বিশ্বাস করেছিলেন, তারা খুব একটা খারাপ খেলছেন না। শুধুমাত্র সঠিক মুহূর্তে সঠিকভাবে ম্যাচ ফিনিশ করতে পারছিলেন না। সেই আত্মবিশ্বাস পুরো দলকে ঘুরে দাঁড়ানোর সাহস যুগিয়েছে।

কেকেআর অধিনায়ক আরও বলেন, দলের কঠিন সময় প্রশিক্ষক থেকে সহকারি কর্মীরা পাশে থেকেছেন খেলোয়াড়দের। সাজ ঘরের পরিবেশ কোনোদিনও খারাপ হয়নি। মানসিকভাবে প্রত্যেককে শক্ত রাখার চেষ্টা, নিয়মিত অনুশীলন আর পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতির জন্য আজ দল শেষ চারে সুযোগের পথে।

ক্যামেরন গ্রিনের অবদান নিয়ে প্রশংসায় রাহানে!

ক্যামেরন গ্রিনের অবদান নিয়ে বিশেষভাবে প্রশংসা করেছেন রাহানে। মরসুমের শুরুর দিকে বল হাতে ব্যবহার না করলেও তাঁর উপর কলকাতার ভরসা ছিল। এরপর যখন থেকে তিনি বল করা শুরু করেন, তিনি বল এবং ব্যাট দুই বিভাগে কেকেআরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন গ্রিন। রাহানে জানান, এই ধরনের ক্রিকেটে গ্রিন বিশ্বের অন্যতম অলরাউন্ডার।

আরো পড়ুন: আচমকাই ধারাভাষ্যকারদের উপর ক্ষিপ্ত রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগ, কিন্তু হল টা কী?

দলের বাকিদেরও প্রশংসা করলেন রাহানে:

গ্রিন ছাড়াও বরুণ চক্রবর্তী, রভম্যান পাওয়েল, এবং সুনীল নারাইনের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেকেআর অধিনায়ক। ঘরোয়া ক্রিকেট থেকে আসা অনুকূল রায় আর কার্তিক ত্যাগীর পারফরম্যান্সও প্রশংসা করেন রাহানে। মাঠে চাপের সময় এই ক্রিকেটারদের লড়াকু মানসিকতা বড় ভূমিকা নিয়েছে দলের সাফল্যে, জানান রাহানে। 

ম্যাচের সেরা মণীশ পান্ডে:

এদিনের ম্যাচে ম্যাচের সেরা হয়েছেন প্রথমবার ব্যাট করার সুযোগ পাওয়া মণীশ পাণ্ডে। তাঁকে নিয়েও প্রশংসা করেছেন রাহানে। তিনি জানান, মণীশ প্রতিদিন সুযোগ না পেলেও  প্রত্যেকবার মন দিয়ে অনুশীলন করে গিয়েছেন। পুরো দলের কাছেই আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁর এমন দুর্দান্ত ইনিংস। 

আপাতত কেকেআর শেষ গ্রুপ ম্যাচ খেলবে দিল্লির বিরুদ্ধে। ওই ম্যাচ নিয়ে বর্তমানে পুরো দল মনোযোগী। অধিনায়ক স্পষ্ট জানান, তাঁরা এক ম্যাচ ধরে এগিয়ে যেতে চান। দিল্লির বিরুদ্ধে জয়লাভের লক্ষ্য তাঁদের। শুধু তাই নয়, নজর থাকবে মুম্বই ও রাজস্থানের ম্যাচের ফলাফল। ওই ম্যাচে উপর বেশ খানিকটা নির্ভর করছে কারণ শেষ চারের সমীকরণ।

আরো পড়ুন: প্রাক্তন স্ত্রীর মামলায় বড় স্বস্তি পেলেন মহম্মদ শামি, হলেন 'বেকসুর খালাস'!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে