প্রাক্তন স্ত্রীর মামলায় বড় স্বস্তি পেলেন মহম্মদ শামি, হলেন 'বেকসুর খালাস'!
প্রাক্তন স্ত্রী'র করা চেক মামলায় অবশেষে স্বস্তি পেলেন মহম্মদ শামি। তাঁর বিরুদ্ধে তাঁরই প্রাক্তন স্ত্রী হাসিন জাহান যে চেক প্রতারণার মামলা করেছিলেন, এবার তাতেই স্বস্তির রায় দিল আদালত। দীর্ঘ আইনি লড়াইয়ের মামলায় একেবারে বেকসুর খালাস পেলেন ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ জোরে বোলার।কেন করা হয় এই মামলা?

প্রাক্তন স্ত্রী'র করা চেক মামলায় অবশেষে স্বস্তি পেলেন মহম্মদ শামি। তাঁর বিরুদ্ধে তাঁরই প্রাক্তন স্ত্রী হাসিন জাহান যে চেক প্রতারণার মামলা করেছিলেন, এবার তাতেই স্বস্তির রায় দিল আদালত। দীর্ঘ আইনি লড়াইয়ের মামলায় একেবারে বেকসুর খালাস পেলেন ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ জোরে বোলার।
মহম্মদ শামির বিরুদ্ধে হাসিনের অভিযোগ!
২০১৮ সাল নাগাদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান এক লক্ষ টাকার চেক প্রতারণার অভিযোগ জানিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারপর থেকে বহুবার আদালতে হাজিরা দিতে হয়েছিল এই ভারতীয় ক্রিকেটারকে। এদিন বুধবার আবারো তিনি আলিপুর আদালতে উপস্থিত হন। শুনানির শেষে এদিন আদালতে জানায়, শামির বিরুদ্ধে হাসিন জাহানের আনা সমস্ত অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমাণ মেলেনি। সেই কারণেই বেকসুর খালাস দেওয়া হল শামিকে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন শামি!
এদিন আদালত চত্বর থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শামি। তিনি বলেন, "আমি প্রথম থেকেই জানতাম সত্যের জয় হবেই। কোন ভুল করিনি আমি। আদালতের নির্দেশ মেনে যা কিছু করার সবটাই করেছি"।
আরো পড়ুন: বাংলাদেশের জয় হতেই 'বিপদ' ধেয়ে এল শুভমানদের উপর!
শামির বর্তমান ক্রিকেট কেরিয়ার:
এখনো পর্যন্ত দেশের জনপ্রিয় ২০ ওভারের ক্রিকেটে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ শামি। দীর্ঘদিন ধরে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন তিনি। এবার তিনি ফিরেছেন পুরনো ছন্দে। দেশের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ উপহার দেওয়া এই জোরে বোলার এখনো তাঁর সমর্থকদের প্রত্যাশার উপরে।
প্রসঙ্গত, আদালতের নির্দেশ মেনে প্রাক্তন স্ত্রী এবং মেয়ের খরচ হিসেবে মাস প্রতি চার লক্ষ টাকা করে দিতে হয় শামিকে। তার মধ্যে দেড় লক্ষ টাকা প্রাক্তন স্ত্রীর জন্য দিতে হয়। বাকি আড়াই লক্ষ টাকা মেয়ের জন্য দেন শামি। যদিও সীমিত পরিমান অর্থে নাকি সংসার চালানো সম্ভব নয় বলে দাবি জানিয়েছিলেন হাসিন জাহান। পরে অবশ্য বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত যায়।
দীর্ঘদিন ধরে টালবাহানার পর অবশেষে আদালতের এই রায় স্বস্তি এনে দিয়েছে মহম্মদ শামির জীবনে। আদালতের সিদ্ধান্ত সামনে আসতেই রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভিক্রিকেটপ্রেমীদের একাংশও।
আরো পড়ুন: মানব, প্রিন্স, গুরনুর, হর্ষ— ভারতীয় দলে একসঙ্গে ৪ নতুন মুখ এবার জাতীয় দলে খেলবেন!
ট্যাগ:


