বাংলাদেশের জয় হতেই 'বিপদ' ধেয়ে এল শুভমানদের উপর!

এবার পাকিস্তানের মাটিতে ইতিহাস তৈরি করল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও বিশাল জয় তুলে নিয়ে ৭৮ রানে পাকিস্তানকে ধরাশায়ী করে দুই ম্যাচের সিরিজে নিজের দখল কায়েম করল বাংলাদেশ। প্রতিপক্ষকে প্রত্যেকটা ম্যাচেই হারিয়ে নাস্তানাবুদ করে ছাড়লো তারা। এই জয় লাভের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার বিরাট উত্থান ঘটলো বাংলাদেশের। কেমন ছিলো দিনের ম্যাচ?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Bangladesh Test Cricket Team
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

এবার পাকিস্তানের মাটিতে ইতিহাস তৈরি করল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও বিশাল জয় তুলে নিয়ে ৭৮ রানে পাকিস্তানকে ধরাশায়ী করে দুই ম্যাচের সিরিজে নিজের দখল কায়েম করল বাংলাদেশ। প্রতিপক্ষকে প্রত্যেকটা ম্যাচেই হারিয়ে নাস্তানাবুদ করে ছাড়লো তারা। এই জয় লাভের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার বিরাট উত্থান ঘটলো বাংলাদেশের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বাংলাদেশের স্থান!

এখনো পর্যন্ত চারটি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে বাংলাদেশ দুটিতে জয়লাভ করেছে। একটি ম্যাচে হেরে যাওয়ার পাশাপাশি অন্য আরেকটি ম্যাচ অমীমাংসিত। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ৫৮.৩৩ শতাংশ। সেই কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ৫ নম্বরে উঠে এলো বাংলাদেশ। এদিকে ভারতের পয়েন্টের হার কমে গিয়েছে। বর্তমানে ভারতের পয়েন্ট ৪৮.১৫ শতাংশ। যার কারনে এক ধাপ নিচে নেমে গিয়ে ৬ নম্বরে অবস্থান করছে ভারত। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বাকিরা!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এখন একেবারে শীর্ষ অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৮টি ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার পয়েন্টের হার বর্তমানে ৮৭.৫০ শতাংশ। দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। বর্তমানে তাদের পয়েন্টের হার ৭৭.৭৮ শতাংশ। এরপর যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা শ্রীলংকা আর বাংলাদেশ। 

আরো পড়ুন: মানব, প্রিন্স, গুরনুর, হর্ষ— ভারতীয় দলে একসঙ্গে ৪ নতুন মুখ এবার জাতীয় দলে খেলবেন!

পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ:

এদিনের ম্যাচে প্রথম ইনিংসে ২৭৮ রান তুলে নেয় বাংলাদেশ। তার জবাবে মাঠে নেমে পাকিস্তান সব উইকেট হারিয়ে ২৩২ রান করে থামে। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের অনবদ্য শতরানের জন্য ৩৯০ রান করে বাংলাদেশ। যার কারনে পাকিস্তানের জয় লাভের জন্য ৪৩৭ রান এক বিরাট কঠিন লক্ষ্য হয়ে হাজির হয়। 

ঘরের মধ্যে বাংলাদেশের হাতে পাকিস্তান বধ:

যদিও চাপের মুখে অবশেষে ভেঙেই পড়ে পাকিস্তানের ব্যাটিং। বুধবার ৩৫৮ রান করে দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় তাদের। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানকে তাদের ঘরের মাঠে পরাজিত করে ৭৮ রানে ঐতিহাসিক জয়লাভ করে। বাংলাদেশের জয়লাভের এই বিষয়টিকে তাদের অন্যতম সেরা সাফল্য হিসেবে দেখছে ক্রিকেট মহল।

আরো পড়ুন: দুটি আঙ্গুলের উপর আর একটি আঙ্গুল, কেন এমন সেলিব্রেশন করলেন বৈভব সূর্যবংশী? কারণ জানলে আপনিও অবাক হবেন!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে