দুটি আঙ্গুলের উপর আর একটি আঙ্গুল, কেন এমন সেলিব্রেশন করলেন বৈভব সূর্যবংশী? কারণ জানলে আপনিও অবাক হবেন!

১৯মে, মঙ্গলবার ৭ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে ধরাশায়ী করল রাজস্থান রয়্যালস। এদিন এই ম্যাচ আয়োজিত হয়েছিল জয়পুরের সাওয়াই মান সিংহ স্টেডিয়ামে। সেখানেই রীতিমতো আগ্রাসী ব্যাটিং করে নজর কাড়েন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। এদিনের ম্যাচে ৩৮ বলে ৯৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেললেন বৈভব। তাঁর এই ইনিংস রাজস্থানের জয়লাভের পথে আরোও মসৃণ করে দেয়। কেমন ছিল এদিনের ম্যাচ?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Vaibhav Suryavanshi hand gesture celebration
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

১৯মে, মঙ্গলবার ৭ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে ধরাশায়ী করল রাজস্থান রয়্যালস। এদিন এই ম্যাচ আয়োজিত হয়েছিল জয়পুরের সাওয়াই মান সিংহ স্টেডিয়ামে। সেখানেই রীতিমতো আগ্রাসী ব্যাটিং করে নজর কাড়েন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। এদিনের ম্যাচে ৩৮ বলে ৯৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেললেন বৈভব। তাঁর এই ইনিংস রাজস্থানের জয়লাভের পথ আরোও মসৃণ করে দেয়।

হাফসেঞ্চুরি করতেই অদ্ভুত সেলিব্রেশন বৈভবের!

লখনউয়ের বিপক্ষে হাফসেঞ্চুরি করতেই এক অদ্ভুত সেলিব্রেশন করলেন বৈভব। দুই হাতের আঙুলকে এমনভাবে তিনি সাজালেন, দেখে মনে হচ্ছিল, ঠিক যেন ইংরেজির 'A' অক্ষর। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। শুরু হয়েছে প্রতিক্রিয়ার বন্যা।

তাহলে কি অজিত আগরকরকেই ইঙ্গিত করলেন বৈভব?

অনেকেই যুক্তি দিচ্ছেন, আসলে হাফসেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরকেই বৈভব এভাবেই বার্তা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের খেলার জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষিত হয়েছে। স্কোয়াডে বৈভব সূর্যবংশীকে দেখতে পাওয়ার আশা করেছিলেন অনেকেই। যদিও স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। 

আরো পড়ুন: ১৫ বছর বয়েসেই যে রেকর্ড বৈভব সূর্যবংশী করে দিলেন টি-২০ ক্রিকেটে তা কি আগামী ১০ বছরেও কেউ ভাঙতে পারবেন?

বৈভবকে নিয়ে আশাবাদী আগরকর:

এই প্রসঙ্গে অজিত আগরকরের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, "বৈভব যে দারুণ পারফরমেন্স করছে, তা একেবারেই সঠিক। আমরা ভুলতে পারি না যশস্বী জয়সওয়ালকে। একইভাবে ভাল পারফরম্যান্স দিচ্ছে জয়সওয়ালও। বৈভব তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ভারতীয় এ দলে জায়গা পেয়েছে। আগামী দিনে সে আরো ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবে, এই আশা রাখি।"

নয়া সেলিব্রেশনের অর্থ বোঝালেন বৈভব:

এদিনের ম্যাচে সেরার পুরস্কার অর্জন করে নিলেন বৈভব। তাঁকে এই সেলিব্রেশনের ব্যাপারে জিজ্ঞাসা করেন অনুষ্ঠানের সঞ্চালক মুরলি কার্তিক। ওইভাবে ঠিক কি বোঝাতে চাইছিলেন তিনি? বৈভব জানান, "তেমন কিছু না, প্রতি ম্যাচেই নতুনভাবে সেলিব্রেশনের চেষ্টা করি আমি। আগের ম্যাচেও যেটা করেছিলাম, তার কোন অর্থই ছিল না। আর আজকের ম্যাচেও যা করেছি সেটাও অর্থহীন। বিশেষ কারণ বলতে কিছু নেই।" বৈভবের উত্তরে সব জল্পনার অবসান ঘটে।

আরো পড়ুন: আইপিএল শেষ হতে না হতেই আরও এক কোটি টাকার লিগ শুরু হয়ে যাবে ভারতে! ব্যাপারটা কী...?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে