১৫ বছর বয়েসেই যে রেকর্ড বৈভব সূর্যবংশী করে দিলেন টি-২০ ক্রিকেটে তা কি আগামী ১০ বছরেও কেউ ভাঙতে পারবেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফের লড়াইয়ে রাজস্থান রয়্যালস। নিজেদের জায়গা প্রায়ই পাকাপাকি করে ফেলেছে এই দল। লখনউ সুপার জায়ান্টসের করা ২২০ রানের বিরাট লক্ষ্য একেবারে তাড়া করে জয়লাভ করেছে রাজস্থান। এই জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। এদিন কেমন ইনিংস খেললেন তিনি?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফের লড়াইয়ে রাজস্থান রয়্যালস। নিজেদের জায়গা প্রায়ই পাকাপাকি করে ফেলেছে এই দল। লখনউ সুপার জায়ান্টসের করা ২২০ রানের বিরাট লক্ষ্য একেবারে তাড়া করে জয়লাভ করেছে রাজস্থান। এই জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী।
লখনউ-এর বিরুদ্ধে বৈভবের আগ্রাসী ব্যাটিং!
লখনউ-এর বিরুদ্ধে এদিনের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেন বৈভব। এদিন তিনি মাত্র ৩৮ বলে ৯৩ রান করে পুরো ম্যাচের হাল ধরেন তিনি। মাত্র ২৩ বলে অর্ধ শতরান করে ফেলেন বৈভব। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে দেখা যায় বৈভবকে। শেষে মাত্র অল্পের জন্য সেঞ্চুরি মিস করে গিয়েছেন তিনি
আইপিএল এর ইতিহাসে রেকর্ড বৈভবের!
এমন দুর্দান্ত ইনিংস খেলার পাশাপাশি ঐতিহাসিক রেকর্ড করেছেন বৈভব। বিশ্বের কোন টি-২০ টুর্নামেন্টে ৫০০ রান করা অন্যতম কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বৈভব নিজের নাম নথিভুক্ত করলেন। শুধু তাই নয় আইপিএলের ইতিহাসে মাত্র কুড়ি বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিরল কীর্তি হিসেবে এক মরশুমে ৫০০ রান করেছেন তিনি।
এই মাইলফলক ছুঁতে ম্যাচের আগে মাত্র ১৪ রান প্রয়োজন ছিল বৈভবের:
চাপ না নিয়ে দুর্দান্ত ব্যাটিং করে সেই লক্ষ্য মুহূর্তেই পূরণ করে ফেললেন এই তরুণ ওপেনার বৈভব। মাত্র ১৪ বলে ১৪ রান করে ৫০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন তিনি। ঠিক তারপরেই গ্যালারি জুড়ে স্লোগান ওঠে "বৈভব" "বৈভব" ধ্বনি।
আরো পড়ুন: আইপিএল শেষ হতে না হতেই আরও এক কোটি টাকার লিগ শুরু হয়ে যাবে ভারতে! ব্যাপারটা কী...?
আইপিএল এর এক মরশুমে সর্বোচ্চ রান তালিকায় ঋষভ পন্থের নাম:
ইতিপূর্বে টি-২০ ক্রিকেটে কনিষ্ঠদের মধ্যে এই নজির গড়েছিলেন দেবদূত পাডিক্কালের। তিনি মাত্র ১৯ বছর বয়সে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৫৮০ রান করেছিলেন। আইপিএল এর এক মরশুমে সর্বোচ্চ রান করার তালিকায় নাম রয়েছে ঋষভ পন্থের। ২০১৮ সালের ৬৮৪ রান করেন তিনি।
তবে বয়সের দিক থেকে দেখতে গেলে বৈভব সূর্যবংশীর তবে বয়স ও ধারাবাহিকতার নিরিখে বৈভব সূর্যবংশীর এই কৃতিত্বকে বিশেষভাবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চাপের মুখে পড়েও দুর্দান্ত ব্যাটিং করার ক্ষমতা আর পাশাপাশি ম্যাচ নিয়ন্ত্রণ করার জন্য বৈভব যেন বেশি পরিপক্ব।
এদিন জয়লাভের ফলে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিল রাজস্থান রয়্যালস। ১৩টি ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে এই দল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে জয়লাভ করলেই প্লে-অফের সুযোগ রাজস্থানের সামনে।
আরো পড়ুন: ভালো খেলার এই 'পরিণাম', আফগানিস্তানের বিরুদ্ধে জায়গা হল না বৈভবের!
ট্যাগ:


