ভালো খেলার এই 'পরিণাম', আফগানিস্তানের বিরুদ্ধে জায়গা হল না বৈভবের!
আইপিএল ২০২৬ শেষ হয়নি। তবে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট তারকাদের আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজের জন্য ব্যস্ত হয়ে উঠেছে বিসিসিআই। বিসিসিআই ইতিমধ্যেই এই সিরিজের জন্য ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এই স্কোয়াডে কি আদৌ জায়গা হল বৈভব সূর্যবংশীর?

আইপিএল ২০২৬ শেষ হয়নি। তবে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট তারকাদের আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজের জন্য ব্যস্ত হয়ে উঠেছে বিসিসিআই। বিসিসিআই ইতিমধ্যেই এই সিরিজের জন্য ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। দুটি ফরম্যাটেই অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল। তাঁর নেতৃত্বেই টিম মেইন ব্লু আফগানিস্তান সফরে যাবে। তবে এই স্কোয়াড ঘোষণার আগে বিগত কয়েকদিন ধরেই বৈভব সূর্যবংশী-র নাম সকলের মুখে উঠে এসেছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলে তিনি আপাতত জায়গা তৈরি করতে পারলেন না। এর পিছনে ঠিক কী কারণ রয়েছে, সেকথাই সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচক অজিত আগরকর।
আফগানিস্তান টেস্ট সিরিজে কেন জায়গা হল না বৈভব সূর্যবংশীর?
এই স্কোয়াড ঘোষণার পরেই মুখ্য নির্বাচক অজিত আগরকরের কাছে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে আগরকর জানান, 'বৈভব সূর্যবংশী যে অনবদ্য পারফরমেন্স করছে, একথা একেবারেই ঠিক। কিন্তু, যশস্বী জয়সওয়ালকে আমরা ভুলতে পারব না। জয়সওয়ালও একইভাবে ভালো পারফরমেন্স করে যাচ্ছে। বৈভব দুর্দান্ত পারফরমেন্স করেছে বলেই ভারতীয় 'এ' দলে জায়গা পেয়েছে। আশা করছি, আগামীদিনে ও আরও ভালো পারফরমেন্স করতে পারবে।'
আরো পড়ুন: 'বৈভব' ঝড়ে উড়ে গেল লখনউ, কেকেআরের চাপ আরও বেড়ে গেল!
আইপিএল ২০২৬-এ বৈভব সূর্যবংশীর ধামাকাদার পারফরমেন্স!
বিহারের সমস্তিপুরের ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী আইপিএল ২০২৬-এ 'খতরনাক' ব্যাটিং করছেন। তাঁর ব্যাট থেকে কার্যত আগুন ঝরছে। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে 'কমলা টুপি'র দৌড়ে নাম লিখিয়ে ফেলেছেন। এই বয়সেই তিনি সবাইকে পিছনে ফেলে স্ট্রাইক রেটের দিক দিয়ে সর্বোচ্চ স্থান দখল করে নিয়েছেন। ক্রিস গেইল এখন বৈভবের পরে অবস্থান করছেন।
আরো পড়ুন: ভারতের টেস্ট দলে নেই শামি-বুমরাহ, আফগানিস্তান টেস্টের বিরুদ্ধে কেমন হল ভারতের প্রথম একাদশ?
ট্যাগ:


