ভারতের টেস্ট দলে নেই শামি-বুমরাহ, আফগানিস্তান টেস্টের বিরুদ্ধে কেমন হল ভারতের প্রথম একাদশ?

আইপিএল প্রায় শেষের পথে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ১৫ জন সদস্যের ভারতীয় দল ঘোষিত হলো। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি মঙ্গলবার আফগানিস্তানের দল বেছে নেন। নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে আগামী ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই টেস্ট ম্যাচ। কারা জায়গা পেলেন দলে?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Mohammed Shami and Jasprit Bumrah out of Indian Test Squad
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আইপিএল প্রায় শেষের পথে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ১৫ জন সদস্যের ভারতীয় দল ঘোষিত হলো। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি মঙ্গলবার আফগানিস্তানের দল বেছে নেন। নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে আগামী ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই টেস্ট ম্যাচ।

দলে জায়গা পেলেন না মহম্মদ শামি!

দলের অধিনায়ক হিসেবে থাকছেন শুভমন গিল, এবং সহ অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু এবারে দলের জায়গা পেলেন না বাংলার অভিজ্ঞ জোরে বোলার মহম্মদ শামি।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পরপর ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও লাল বলের ক্রিকেটে আর তাঁকে রাখার কোন পরিকল্পনা নেই ক্রিকেট মহলের।

জাসপ্রীত বুমরাহ থাকছেন বিশ্রামে!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়ে না এই ম্যাচ। সেই কারণেই বিশ্রামে থাকছেন জাসপ্রীত বুমরাহ। দলে জায়গা দেওয়া হয়নি অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা আর আকাশদীপকেও।

তরুণ ক্রিকেটাররাই দলে অগ্রগণ্য:

যদিও আগামী দিনের দল গঠনের ক্ষেত্রে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে পরিচালনা কমিটির তরফে। এই প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন হর্ষ দুবে, মানব সুতার আর গুরনুর ব্রার। বাঁহাতি স্পিন অলরাউন্ডার মানব, জোরে বোলিং অলরাউন্ডার গুরনুর আর হর্ষ হলেন বাঁহাতি স্পিনার-অলরাউন্ডার।এই তিনের মধ্যে বর্তমানে গুজরাট টাইটান্স এর আইপিএল খেলছেন মানব আর গুরনুর।

আরো পড়ুন: ঈশান কিষাণের ১২ শব্দের ইনস্টাগ্ৰাম পোস্টে ক্ষুব্ধ সিএসকে ভক্তরা, জোর বিতর্ক শুরু!

অধিনায়ক রইলেন না ঋষভ পন্থ:

অন্যদিকে অধিনায়কের আসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থকে। কারণ তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন ওঠার ফলে, তাঁর উপর থেকে আগ্রহ উঠে গিয়েছে নির্বাচকদের। নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে শুভমন গিল যাতে আরো পরিণত হয়ে ওঠেন তার জন্য দলের পরিচালনা কমিটি ভরসা রেখেছে রাহুলের উপর। 
এখনও পর্যন্ত ভারত এবং আফগানিস্তান মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছে। বেঙ্গালুরুতে ২০১৮-তে আয়োজিত ওই ম্যাচে ভারত ইনিংস ও ২৬২ রানে জয়লাভ করে। সেই টেস্ট ম্যাচ শেষ হয়েছিল মাত্র দুদিনের মধ্যে।

ভারতীয় দল:

অধিনায়ক শুভমন গিল, সহ অধিনায়ক লোকেশ রাহুল, সাই সুদর্শন, যশস্বী জয়সওয়াল, উইকেটরক্ষক ঋষভ পন্থ,নীতীশ কুমার রেড্ডি, দেবদত্ত পডিক্কল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, উইকেট রক্ষক ধ্রুব জুরেল, হর্ষ দুবে, মানব সুতার ও গুরনুর ব্রার।

আরো পড়ুন: আইপিএল শেষ হতেই অস্ট্রেলিয়ার লিগ সংঘটিত হবে ভারতের মাটিতে, আদৌ কি অনুমোদন দেবে BCCI?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে