আইপিএল শেষ হতেই অস্ট্রেলিয়ার লিগ সংঘটিত হবে ভারতের মাটিতে, আদৌ কি অনুমোদন দেবে BCCI?

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচ। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এ এই ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের শুরুতে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এই প্রস্তাব পায়। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বিসিসিআইয়ের দ্বারস্থ হয়। অবশেষে বিসিসিআই অনুমোদন দিয়েছে। এই প্রথমবার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচ। কী জানাল বিসিসিআই?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Big Bash League in India
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচ। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে  এ এই ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের শুরুতে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এই প্রস্তাব পায়। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বিসিসিআই-এর দ্বারস্থ হয়। অবশেষে বিসিসিআই অনুমোদন দিয়েছে। এই প্রথমবার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচ।

চিপক পরিদর্শনে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা!

সোমবার চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএল ম্যাচের দিন চিপক পরিদর্শনে আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ কর্মকর্তা। তাঁরা এখানে একটি বৈঠক করার পাশাপাশি ড্রেসিংরুমসহ অন্যান্য সব সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। ওদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিনিধি সোমবার বলেন, "সরকারের সঙ্গে অংশীদারিত্বের মধ্য দিয়ে ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চেন্নাইয়ে সম্ভাবনাগুলো আমরা খতিয়ে দেখছি।  এখানে যাতে ম্যাচ অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।" 

আরো পড়ুন: ঈশান কিষাণের ১২ শব্দের ইনস্টাগ্ৰাম পোস্টে ক্ষুব্ধ সিএসকে ভক্তরা, জোর বিতর্ক শুরু!

বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলবে বর্তমানে আইপিএল খেলা খেলোয়াড়রা!

বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে পার্থ স্কর্চার্স বনাম সিডনি সিক্সার্সের মধ্যে। বর্তমানে আইপিএল খেলা বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন এই দলগুলিতে। রয়েছেন ফিন অ্যালেন, মিচেল মার্শ, কুপার কনলি, জশ ইংলিস এবং মিচেল স্টার্ক।

ভারতীয় খেলোয়াড়রাও কি থাকছেন ম্যাচে:

ভারতে অনুষ্ঠিত হতে চলা বিবিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। ভারতীয় খেলোয়াড়রাও কি এই লিগে অংশ নেবেন? উঠছে প্রশ্ন। আসলে, বিদেশি লিগে খেলার জন্য ভারতীয় খেলোয়াড়দের অনুমতি দেয় না বিসিসিআই। সেই কারণেই ভারতে বিবিএল অনুষ্ঠিত হওয়া সত্বেও বিরাট কিংবা রোহিতদের মতো তারকারা খেলতে পারবেন না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এই উদ্যোগ বুঝিয়ে দিচ্ছে, ভবিষ্যতে ভারতীয় খেলোয়াড়দের অনুমতি দেওয়া হবে এই লিগে অংশগ্রহণের জন্য।

আরো পড়ুন: ক্রিকেট ময়দানে নয়, আইপিএল ছেড়ে জাসপ্রীত বুমরাহ এবার WWE-এর রিংয়ে! ব্যপারটা কী?

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে