ক্রিকেট ময়দানে নয়, আইপিএল ছেড়ে জাসপ্রীত বুমরাহ এবার WWE-এর রিংয়ে! ব্যপারটা কী?

চলতি বছরের আইপিএলে আশানুরূপ পারফর্ম করতে পারেননি টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার জাসপ্রীত বুমরাহ। আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। এই সিজনে প্রথম দিকের ম্যাচগুলিতে জাসপ্রীত বুমরাহ অনেক সংগ্রাম করে উইকেট পেয়েছেন। তবুও টিম ইন্ডিয়ার এই তারকা পেসারের ভক্তসংখ্যায় ভাটা পড়েনি। বুমরাহকে নিয়ে এমন উন্মাদনা শুধু ভারতে নয়, উন্মাদনা রয়েছে বিদেশেও। বুমরাহকে নিয়ে ভক্তদের এমনি একুহূর্তের ভিডিও শেয়ার করেছেন WWE কিংবদন্তি ড্রিউ ম্যাকইনটায়ার। কী রয়েছে সেই ভিডিওতে?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Drew Mcintyre and Jasprit Bumrah
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

চলতি বছরের আইপিএলে আশানুরূপ পারফর্ম করতে পারেননি টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার জাসপ্রীত বুমরাহ। আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। এই সিজনে প্রথম দিকের ম্যাচগুলিতে জাসপ্রীত বুমরাহ অনেক সংগ্রাম করে উইকেট পেয়েছেন। তবুও টিম ইন্ডিয়ার এই তারকা পেসারের ভক্তসংখ্যায় ভাটা পড়েনি। বুমরাহকে নিয়ে এমন উন্মাদনা শুধু ভারতে নয়, উন্মাদনা রয়েছে বিদেশেও। বুমরাহকে নিয়ে ভক্তদের এমনি একুহূর্তের ভিডিও শেয়ার করেছেন WWE কিংবদন্তি ড্রিউ ম্যাকইনটায়ার

জাসপ্রীত বুমরাহর ভক্ত হলেন ড্রিউ ম্যাকইনটায়ার!

ড্রিউ ম্যাকইনটায়ার একটি ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ভিডিওতে দেখা গেছে, তিনি জিমে বাইসেপসের ব্যায়াম করছেন। পরনে তাঁর ভারতীয় ক্রিকেট দলের একটি জার্সি। ভিডিওর শেষে, তিনি যখন পেছন ফেরেন, তখন জার্সিতে দেখা যায় বুমরাহ আর তাঁর ৯৩ নম্বর দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, "আমার বাইসেপস তৈরি করছি, গো বুম।"

আরো পড়ুন: 'আমার সাথে ঝামেলা করলে...', মাহবিশ শিখর ধাওয়ানের ভাই সেজে যুজবেন্দ্র চাহালকে হুমকি দিচ্ছেন!

ড্রিউ ম্যাকইনটায়ার আসলেকে?

স্কটল্যান্ডের একজন প্রখ্যাত পেশাদার কুস্তিগীর ড্রিউ ম্যাকইনটায়ার। WWE-এর মূল রোস্টারের একজন কুস্তিগীর ম্যাকইনটায়ার। ম্যাকইনটায়ার রিংয়ে 'দ্য স্কটিশ ওয়ারিয়র' নামেও অধিক পরিচিত। ম্যাকইনটায়ার ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা। লৌহ পর্বতের মতো তাঁর শক্তিশালী শারীরিক গঠন। WWE-এর ইতিহাসে প্রথমবার ব্রিটিশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন ম্যাকইনটায়ার। নিজের ক্যারিয়ারে তিনি তিনবার WWE চ্যাম্পিয়ন হন। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন একবার। শুধু তাই নয়, NXT, ইন্টারকন্টিনেন্টাল আর ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে তিনি অর্জন করেছেন ট্রিপল ক্রাউন।

এছাড়াও, ২০২০ সালের রয়‍্যাল রাম্বল ও ২০২৪ সালের মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচেও জয়লাভ করেছেন ম্যাকইনটায়ার। রেসলম্যানিয়া, সামারস্ল্যাম এবং রয়‍্যাল রাম্বলের মতো প্রধান WWE ইভেন্টগুলিতে তিনি ছিলেন মূল আকর্ষণ। WWE-তে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক জয় এসেছিল ব্রক লেসনারের বিরুদ্ধে। ম্যাকইনটায়ারকে রেসলম্যানিয়া ৩৬-এ পরাজিত করেন তিনি।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ প্লে-অফের জার্নিতে কে কোথায়?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে