আইপিএল ২০২৬-এ প্লে-অফের জার্নিতে কে কোথায়?
শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব। এখনও পর্যন্ত শুধুমাত্র প্লে-অফে জায়গা নিশ্চিত করতে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর সানরাইজার্স হায়দরাবাদ। বাকি তিনটি স্থান দখল করতে ময়দানে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে সাতটি দল। কারা রইল কোন স্থানে?

শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব। এখনও পর্যন্ত শুধুমাত্র প্লে-অফে জায়গা নিশ্চিত করতে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। বাকি তিনটি স্থান দখল করতে ময়দানে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে সাতটি দল।
প্লে-অফের দৌড়ে কারা রইল কোন স্থানে?
বর্তমানে গুজরাত প্লে-অফের দৌড়ে অন্যদের থেকে এগিয়ে রয়েছে। ১৩ ম্যাচ খেলে গুজরাত সংগ্রহ করেছে ১৬ পয়েন্ট। ১৬ পয়েন্ট পেয়েছে হায়দরাবাদ। চতুর্থ স্থানে থাকা পাঞ্জাবের রয়েছে ১৩ পয়েন্ট। পাঁচ, ছয় এবং সাত নম্বরে ১২ পয়েন্ট থাকা সত্ত্বেও নেট রান রেট হিসেবে রয়েছে চেন্নাই, রাজস্থান আর দিল্লি। ১১ পয়েন্ট পেয়ে কেকেআর প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে।
আইপিএল ২০২৬-এ প্লে-অফে ওঠার হিসেবে নিকেশ!
যদি নিজেদের বাকি দুই ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস জয়লাভ করে, তবে দুই দলই পৌঁছে যাবে ১৬ পয়েন্টে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, দুই দলের প্রাপ্ত পয়েন্ট আর নেট রান রেট যদি একই হয়, তবে প্লে-অফে উঠবে কোন দল?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, প্রথমে কে কত পয়েন্ট পেল সেটা দেখা হবে। তারপর দুই দলই যদি সমান পয়েন্ট পায় তারপর বিচার করা হবে রান রেট। সে ক্ষেত্রে যদি সমান হয়, তাহলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬.১০ ধারার বিশেষ নিয়ম লাগু করা হবে।
আরো পড়ুন: আবারও বড়সড় ঝামেলার সম্মুখীন হল কেকেআর? এবার কড়া আ্যাকশন নিতে পারে BCCI!
ওই নিয়ম অনুসারে, প্রতিপক্ষের উইকেট তুলতে যে দল কম বৈধ বল খরচা করেছে, তারাই থাকবে এগিয়ে। অর্থাৎ যদি কোন দল প্রতি ১০ বল খরচ করে একটি উইকেট তোলে এবং অন্য দল প্রতি ১২ বলে একটি উইকেট নেয়, তবে যে দল কম বলে উইকেট নিয়েছে তারাই যাবে প্লে-অফে।
যদি তাতে কোন সমাধান সূত্র না বেরোই তাহলে, বিশেষ ড্র এর মাধ্যমে আয়োজকদের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যদিও সেই ড্রয়ের বিস্তারিত পদ্ধতি এখনো প্রকাশ করা হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে ফয়সালা হয়ে যায়। হায়দরাবাদ ম্যাচের আগে অবধি মাইনাস ০.০২০ ছিল চেন্নাইয়ের নেট রান রেট। রাজস্থানের নেট রান রেট হল ০.০২৬। সেদিক থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে চেন্নাই।
আরো পড়ুন: হলুদ জার্সিতে কি এটাই ধোনির শেষ 'ফটোশ্যুট'? কীসের ইঙ্গিত মিলল...!
ট্যাগ:


