আবারও বড়সড় ঝামেলার সম্মুখীন হল কেকেআর? এবার কড়া আ্যাকশন নিতে পারে BCCI!
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্স একেবারে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি। আর তাতেই অজিঙ্কা রাহানের নেতৃত্ব নিয়ে হাজারো সমালোচনা হয়েছে। গত ১৬ মে কেকেআর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আর এই ম্যাচে দলের প্রথম একাদশে খেলানো হয়েছিল বরুণ চক্রবর্তীকে। এদিন তিনি ৪ ওভার বলও করেছিলেন। আর সেই কারণেই সমস্যার সম্মুখীন হতে হয় রাহানেদের।

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্স একেবারে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি। আর তাতেই অজিঙ্কা রাহানের নেতৃত্ব নিয়ে হাজারো সমালোচনা হয়েছে। গত ১৬ মে কেকেআর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আর এই ম্যাচে দলের প্রথম একাদশে খেলানো হয়েছিল বরুণ চক্রবর্তী-কে। এদিন তিনি ৪ ওভার বলও করেছিলেন। আর সেই কারণেই সমস্যার সম্মুখীন হতে হয় রাহানেদের।
কেন কেকেআরকে সমস্যার সম্মুখীন হতে হল?
একথা কারোরই অজানা নয় যে, বরুণ চক্রবর্তী যথারীতি চোটে ভুগছেন। এখন তাঁর বিশ্রামের প্রয়োজন। এরপরও কেকেআর ম্যানেজমেন্ট তাঁকে প্রথম একাদশে খেলানোর সিদ্ধান্ত নেয়। এমনকি অধিনায়ক অজিঙ্কা রাহানে তাঁকে দিয়ে চার ওভার বলও করান। আর তাই নতুন একটি ঝামেলায় নাম জড়াল কলকাতা নাইট রাইডার্সের। নিয়ম লঙ্ঘন করে তারা ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ BCCI-র রোষানলে পড়েছে।
আরো পড়ুন: এই প্রথমবার 'খতরনাক' বোলারের মুখোমুখি হতেই যা করলেন বৈভব সূর্যবংশী...!
চোটে ভুগছেন বরুণ চক্রবর্তী!
আইপিএল ২০২৬ চলাকালীন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর হেয়ারলাইন ফ্র্যাকচার হয়ে যায়। সেই কারণে আপাতত তাঁর বিশ্রামের প্রয়োজন। কিন্তু, তবুও গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বরুণকে খেলানো হয়। তাঁকে ৪ ওভার বলও করানো হয়। আর এখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত ঘটে। স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছিল যে, বল করার সময় বরুণ চক্রবর্তী রীতিমতো খোঁড়াচ্ছিলেন। তাঁর যন্ত্রণা স্পষ্টই দেখতে পাচ্ছিলেন দর্শকরা। এরপরেও তাঁকে কেন খেলানো হয়? এ নিয়েই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই কারণে বিতর্কের জালে নাম জড়াল কলকাতা নাইট রাইডার্সের।
বরুণ চক্রবর্তী বিসিসিআইয়ের সেন্ট্রাল কনট্র্যাক্টের আওতায় রয়েছেন:
NCA এবং BCCI ক্রিকেটারদের ওয়ার্কলোড ও ফিটনেসের উপর যথারীতি নজর দেয়। বোর্ডের মূল লক্ষ্য হল, ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা এবং যে কোনও ধরনের চোট থেকে বিরত রাখা। আর এই পরিস্থিতিতে কেকেআর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই নির্দেশিকাকে লঙ্ঘন করেছে। আর তাই ভবিষ্যতে যাতে এমন ভুল আর না হয়, সেকারণে BCCI কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতেই পারে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও অফিসিয়ালভাবে বিবৃতি দেওয়া হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।
আরো পড়ুন: এটাই কি ধোনির শেষ আইপিএল?মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এ কি বলে ফেললেন ঋতুরাজ গায়কোয়াড!
ট্যাগ:


