এটাই কি ধোনির শেষ আইপিএল?মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এ কি বলে ফেললেন ঋতুরাজ গায়কোয়াড!
২০২৬ আইপিএলের শেষ ম্যাচে চেন্নাইয়ে নিজেদের ঘরের মাঠেই খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সবার মনে একটাই প্রশ্ন, আজকের ম্যাচে খেলবেন কি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি? টস করতে এসে সেই প্রশ্নেরই উত্তর দেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। কী এমন বললেন তিনি?

২০২৬ আইপিএলের শেষ ম্যাচে চেন্নাইয়ে নিজেদের ঘরের মাঠেই খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সবার মনে একটাই প্রশ্ন, আজকের ম্যাচে খেলবেন কি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি? টস করতে এসে সেই প্রশ্নেরই উত্তর দেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। তিনি জানান, ম্যাচ খেলার জন্য মোটেও ফিট নন ধোনি। তাই তাঁর ভক্তরা ধোনিকে মাঠে দেখতে পাবেন না।
টসে জিতে ব্যাটিং-র সিদ্ধান্ত চেন্নাইয়ের!
এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। টসের সময় ঋতুরাজ বলেন, "পিচটা শুকনো বলে মনে হচ্ছে, কোনও শিশির নেই, সেই জন্যই আমরা রান করতে চাই। আগের ম্যাচের উইকেটও ব্যাটিংয়ের জন্য উপযুক্ত ছিল না। প্রায় ২০০ রানের স্কোর তোলা যাবে। খেলার শুরুটা আমরা ভালো করতে চাই। পরিস্থিতি বুঝে খেলে যেতে চাই। আমাদের পরিস্থিতিকে সম্মান করা উচিত। সেজন্য প্রথম দিকে ব্যাট করাটাই ভালো বলে মনে হচ্ছে"।
আরো পড়ুন: সূর্যকুমার যাদবের 'চাকরি' বাঁচাতে পারেন কেবলমাত্র গৌতম গম্ভীরই!
মাঠে নামবেন কি ধোনি?
ঋতুরাজ জানান, ধোনি খেলার জন্য একেবারে ফিট নয়। যদিও বলা যায়না, আমরা এই ম্যাচটা জিতে গেল হয়তো তিনি শেষ ম্যাচে দলে দলে আসতে পারেন। আকিল গুরজপনীত দলে এসেছেন।
চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়রা:
উইকেটরক্ষক সঞ্জু স্যামসন, অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড়, কার্তিক শর্মা, উরভিল প্যাটেল,
ডিওয়াল্ড ব্রুইস, প্রশান্ত বীর, শিবম দুবে, আকিল হোসেইন, স্পেন্সার জনসন, আনশুল কাম্বোজ, নুর আহমেদ
ইম্প্যাক্ট খেলোয়াড়দের তালিকা: ম্যাথিউ শর্ট, মুকেশ চৌধুরী, সরফরাজ খান, গুরজপনীত সিং, আমান খান।
সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়াড়রা:
উইকেটরক্ষক অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, ঈশান কিষান, আর স্মারন, সলিল অরোরা, প্যাট কামিন্স (সি), নীতীশ কুমার রেড্ডি, ইশান মালিঙ্গা, শিবাং কুমার, প্রফুল্ল হিঞ্জ, সাকিব হুসেন।
ইম্প্যাক্ট খেলোয়াড়দের তালিকা: লিয়াম লিভিংস্টোন, অনিকেত ভার্মা, হর্ষাল প্যাটেল, ট্র্যাভিস হেড, হর্ষ দুবে।
আরো পড়ুন:বিগ অ্যাচিভমেন্ট! আর বিরাট-রোহিত নয়, 'অধিনায়কত্বে' সেঞ্চুরি ছুঁলেন শ্রেয়স আইয়ার!
ট্যাগ:


