সূর্যকুমার যাদবের 'চাকরি' বাঁচাতে পারেন কেবলমাত্র গৌতম গম্ভীরই!

ভারতের কুড়ি ওভারের দলের অধিনায়ক হবেন কে? এবার সেই নিয়েই শুরু হয়ে গেল জোড় জল্পনা। ব্যাট হাতে একের পর এক ব্যর্থ পারফরমেন্সের জন্য এখন সকলের মনে প্রশ্ন, ভারতের কুড়ি ওভারের দলে কি সত্যি সূর্যকুমার যাদবকেই অধিনায়ক করা হবে? নাকি অন্য কেউ হবেন অধিনায়ক?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Gautam Gambhir and Suryakumar Yadav
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ভারতের কুড়ি ওভারের দলের অধিনায়ক হবেন কে? এবার সেই নিয়েই শুরু হয়ে গেল জোড় জল্পনা। ব্যাট হাতে একের পর এক ব্যর্থ পারফরমেন্সের জন্য এখন সকলের মনে প্রশ্ন, ভারতের কুড়ি ওভারের দলে কি সত্যি সূর্যকুমার যাদব-কেই অধিনায়ক করা হবে?

নির্বাচন কমিটির সঙ্গে গম্ভীরের বৈঠক!

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক বসার কথা গুয়াহাটিতে। এই বৈঠকে উপস্থিত থাকার কথা বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া, প্রধান নির্বাচক অজিত আগরকর-সহ নির্বাচক কমিটি সহ ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র পাঁচ দিনের ম্যাচে দলে কারা থাকবেন , একই সঙ্গে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের কুড়ি ওভারের দল নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।

নেতৃত্ব হারাতে পারেন সূর্যকুমার যাদব?

এই প্রথম বিশ্বকাপ জয়ের পর বোর্ডের সঙ্গে গম্ভীর আনুষ্ঠানিক আলোচনায় বসছেন। জানা গিয়েছে, বৈঠকে সূর্য কুমারের ভবিষ্যৎ নিয়ে, বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে কোচের মতামতকে। সূর্যের পাশে যদি গম্ভীর দাঁড়ান, তাহলে তাঁর অধিনায়কত্ব থাকতে পারে। যদি কোচ সমর্থন না করেন তাহলে নেতৃত্ব হারাতে পারেন সূর্যকুমার।

আরো পড়ুন: কাউকে কিছু না জানিয়ে ক্রিকেটকে আলবিদা জানানোর পথে বাংলা ক্রিকেটের এই 'ক্রাইসিস ম্যান'! 

ধারাবাহিক ব্যর্থতায় ভুগছেন সূর্যকুমার:

কুড়ি ওভারের বিশ্বকাপে জয় এলেও,  দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারছে না সূর্যকুমার।  বিশ্বকাপের আগের একটি বছরে কোন অর্ধশতরান করতে পারেননি তিনি। বিশ্বকাপের সময়ও একই অবস্থা ছিল তাঁর। মুম্বাই দলের জার্সিতেও ব্যর্থ হয়েছেন তিনি।

সূর্যকুমারের বিকল্প হবেন কে:

সূর্যকুমারের এমন ধারাবাহিক ব্যর্থতার কারণে ভারতের কুড়ি ওভারের দলের নেতৃত্বে আরো অনেকেরই নাম উঠে এসেছে। হার্দিক পাণ্ডে, জাসপ্রীত বুমরাহ্, শ্রেয়স আইয়ার আর অক্ষর পটেলের মতো ক্রিকেটাররা নেতৃত্ব দিতে পারেন বলে আলোচনায় রয়েছেন।

উঠে আসছে শুভমান গিলের নাম:

উল্লেখ্য, এখন ভারতের পাঁচ দিন এবং একদিনের দলের অধিনায়ক হিসেবে রয়েছেন শুভমান গিল। কুড়ি ওভারের প্রতিযোগিতাতেও দারুন ছন্দে রয়েছেন তিনি। ওয়ার্ল্ড কাপের আগে সহ-অধিনায়ক হিসেবে তাঁকে নির্বাচন করা হলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে সুযোগ পাননি তিনি। আবারো কুড়ি ওভারের দলে প্রত্যাবর্তন করতে পারেন শুভমান। তাঁর উপরেই বোর্ড নেতৃত্ব তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আপাতত মঙ্গলবার বৈঠকে কি সিদ্ধান্ত হয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেট দহল। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গৌতম গম্ভীরের মতামত।

আরো পড়ুন: বিগ অ্যাচিভমেন্ট! আর বিরাট-রোহিত নয়, 'অধিনায়কত্বে' সেঞ্চুরি ছুঁলেন শ্রেয়স আইয়ার!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে