কাউকে কিছু না জানিয়ে ক্রিকেটকে আলবিদা জানানোর পথে বাংলা ক্রিকেটের এই 'ক্রাইসিস ম্যান'!
একদিন নিশ্চয়ই তিনি ভারতের জার্সিতে খেলবেন। খেলেছিলেন ভারত ‘এ’ দলের হয়ে। তবে ভারতের সিনিয়র দলে আর সুযোগ পাওয়া হলো না। বাংলা ক্রিকেটে তবুও নিজের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছিলেন অনুষ্টুপ মজুমদার। দলের খারাপ সময়ে বহুবার ব্যাগ হাতে রক্ষা কর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন হুগলির এই অভিজ্ঞ ক্রিকেটার। কেমন ছিল তাঁর ক্রিকেট সফর?

একদিন নিশ্চয়ই তিনি ভারতের জার্সিতে খেলবেন। খেলেছিলেন ভারত ‘এ’ দলের হয়ে। তবে ভারতের সিনিয়র দলে আর সুযোগ পাওয়া হলো না। বাংলা ক্রিকেটে তবুও নিজের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছিলেন অনুষ্টুপ মজুমদার। দলের খারাপ সময়ে বহুবার ব্যাগ হাতে রক্ষা কর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন হুগলির এই অভিজ্ঞ ক্রিকেটার।
রঞ্জি ট্রফিতে অনুষ্টুপ:
রঞ্জি ট্রফিতে অনুষ্টুপ মজুমদার বাংলা দলের হয়ে অধিনায়কত্বও করেছেন। স্কোরবোর্ড যখন টিমটিম করছে, তখন লড়াই করেছেন অনুষ্টুপ। মূলত "রুকু" নামেই তিনি বাংলার ক্রিকেটমহলে বিশেষ পরিচিত। বয়স ৪২ হলেও বাংলার হয়ে মাঠে নেমেছেন তিনি। তবে এবার তাঁর ক্রিকেট সফর শেষের পথে।
বাংলার জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন:
জানা গেছে, বাংলার জার্সিতে এবার হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন অনুষ্টুপ। তাঁর মাথায় এখন অবসর গ্রহণের ভাবনা। তবে অবসরের জন্য কোন বিদায়ী ম্যাচ কিংবা বিশেষ আয়োজন নয়, তার পরিবর্তে নীরবে তিনি বিদায় জানাতে চাইছেন ক্রিকেটের বাইশ গজকে।
প্রশিক্ষক পদে আবেদন অনুষ্টুপ মজুমদারের:
সম্প্রতি বাংলা ক্রিকেট সংস্থা বিভিন্ন বয়সভিত্তিক দলে প্রশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই পদেই আবেদন করলেন অনুষ্টুপ মজুমদার আর অরিন্দম ঘোষ। এমনকি অরুণ লাল, কল্যাণ চৌধুরী ও দেবাঙ্গ গান্ধীর প্যানেলে গত ১৪ মে সাক্ষাৎকার দিয়েছেন তাঁরা।
প্রশিক্ষকের দায়িত্ব পেলেই ক্রিকেট থেকে অবসর!
বাংলার জুনিয়র দলে অনুষ্টুপ প্রশিক্ষক হওয়ার প্রতিযোগিতায় রয়েছেন। তিনি প্যানেলকে স্পষ্ট জানান, প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পেলেই ক্রিকেট থেকে তিনি অবসর নেবেন। অরিন্দম ঘোষও একই সিদ্ধান্ত নিতে পারেন।
আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসালেন এই কেকেআর তারকা, কী রেকর্ড করলেন তিনি?
কেন ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অনুষ্টুপ?
অনুষ্টুপ কেন এই সিদ্ধান্ত নিলেন, তা প্রকাশ্যে জানাননি। এখন তিনি নির্দিষ্ট ধরনের ক্রিকেট ম্যাচে খেলেন। গত রঞ্জি মরশুমে পারফর্ম ভালো করতে পারেননি তিনি। তাঁর শারীরিক সক্ষমতা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন। সবদিক বিবেচনা করে তিনি হয়তো ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন।
যদিও সম্ভব না একেবারে শেষ তা কিন্তু নয়। তবে ক্রিকেট সংস্থা উদ্যোগ নিলে অনুষ্টুপ বিদায়ী ম্যাচ খেলবেন। কিন্তু ব্যক্তিগতভাবে এই ধরনের কোন ইচ্ছে নেই তাঁর। তাই ঘরোয়া ক্রিকেটে ৯৬৯৯ রানের মালিক অনুষ্টুপ মজুমদার হয়তো নীরবে ক্রিকেটকে বিদায় জানাবেন।
বাংলা সিনিয়র দলের প্রশিক্ষক নির্বাচন:
এদিকে বাংলার সিনিয়র দলে প্রশিক্ষক হিসেবে কাকে নির্বাচিত করা হবে সেই নিয়ে চলছে জোর জল্পনা। প্রশিক্ষক হওয়ার প্রতিযোগিতা থেকে সরে গিয়েছেন ওয়াসিম জাফর নিজেই। কমিটির কাছে ইতিমধ্যেই সাক্ষাৎকার দিয়েছেন শন টেট, সুরিন্দর ভাবে ও সাবির আলি। সূত্রের খবর, বাংলা ক্রিকেট সংস্থা এখন ইতিবাচক মনোভাব দেখাচ্ছে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার শন টেটের ওপর। জোরে বল করা বিভাগে সাবির আলিকে দায়িত্ব দেওয়া হতে পারে।
বাংলা সিনিয়র দলে প্রশিক্ষক হওয়ার প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারি আর ঋদ্ধিমান সাহা। বাংলা ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে সকলে।
আরো পড়ুন: বৈভবকে নিয়ে এমন এক কথা বলে দিলেন রাজস্থানের কোচ, যার জেরে 'চুপ' হয়ে গেলেন অনেকেই!


