বৈভবকে নিয়ে এমন এক কথা বলে দিলেন রাজস্থানের কোচ, যার জেরে 'চুপ' হয়ে গেলেন অনেকেই!

রবিবার ২২ গজের মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। তাদের লক্ষ্য, আইপিএলের প্লে-অফে নিজেদের জায়গা আগের চেয়ে আরও পাকা করা। টানটান এই ম্যাচের আগেই রাজস্থানের কোচ কুমার সাঙ্গাকারা এবার বিরাট মন্তব্য করে বসলেন দলের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিয়ে। কী এমন বললেন তিনি?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Rajasthan Royals coach on Vaibhav Suryavanshi
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

রবিবার ২২ গজের ময়দানে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। তাদের লক্ষ্য, আইপিএলে প্লে-অফের নিজেদের জায়গা আগের চেয়ে আরও পাকা করা। টানটান এই ম্যাচের পূর্বেই রাজস্থানের কোচ কুমার সাঙ্গাকারা এবার বিরাট মন্তব্য করে বসলেন দলের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী-কে নিয়ে।

বৈভবকে নিয়ে কি তবে বড় পরিকল্পনা রয়েছে রাজস্থানের?

বৈভবকে ঘিরে রাজস্থানের বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে সাঙ্গাকারা জানান, “যত বেশি আন্তর্জাতিক তরে বৈভব খেলবে, ততই তার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। নানান দেশের বোলাররা তাঁকে আটকানোর জন্য নানান পরিকল্পনা করবে। চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বৈভব নিজেকে সাফল্যের রাস্তায় নিয়ে যাবে। তাই এখন যে আনন্দ নিয়ে বৈভব ব্যাট করছে, তা আমরা নষ্ট করতে চাই না। বৈভব আমাদের বিশেষ কোনো প্রকল্প নয়,  তবে ও নিঃসন্দেহে বিশেষ প্রতিভাবান।"

বৈভবকে চাপে রাখতে চাইছে না রাজস্থান!

তবে রাজস্থান শিবির কোন চাপ সৃষ্টি করতে চাইছে না বৈভবের উপর। সাঙ্গাকারা জানান, “বর্তমানে ক্রিকেটকে উপভোগ করাই হলো বৈভবের প্রধান কাজ। এখনই যদি ওর উপরে প্রত্যাশা চাপিয়ে দেওয়া হয়, তবে সেটাই ওর জন্য খারাপ হবে। প্রয়োজন হলে ওর সাথে কথা বলার পাশাপাশি, আমরা ওকে পরামর্শ দিয়ে থাকি। কিন্তু আমরা চাই, ওকে নিজের মতো করে বেড়ে উঠতে দিতে।"

আরো পড়ুন: জ্বালানি খরচ কমাতে বদলে যেতে পারে আইপিএল ২০২৬-এর বাকি ম্যাচগুলির শিডিউল?

ম্যাচের পরিস্থিতি বুঝতে পারায় বৈভবের বড় ট্যালেন্ট:

কোচ মনে করেন, এত কম বয়সেই বৈভবের ম্যাচ পড়ার দারুন ক্ষমতা রয়েছে। সাঙ্গাকারা জানান, “বৈভবের সব থেকে বড় গুণ, ম্যাচের পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারা। ও ভীষণ বুদ্ধিমান ক্রিকেটার। এখন যদিও ওর বয়স অনেক কম। তাই নিজের খেলা আরো ভালোভাবে বুঝতে হবে। নিজের সীমাবদ্ধতা চিনে উন্নতি করতে হবে। বাড়াতে হবে অভিজ্ঞতা।" 

স্বাভাবিক ছন্দে বেড়ে উঠুক বৈভব, চাইছেন সাঙ্গাকারা:

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট মহলে বৈভবকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু। আগামী দিনে বৈভবকে হয়তো শচীন তেন্ডুলকর কিংবা বিরাট কোহলিদের মতো বড় তারকা হিসেবে দেখা যেতে পারে। আগের মরশুমে রাহুল দ্রাবিড় নিজের হাতে এই তরুণ প্রতিভাকে গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন সাঙ্গাকারা। তিনিও চান বৈভব স্বাভাবিক ছন্দে বেড়ে উঠুক।

আরো পড়ুন: দীর্ঘ ১১ ম্যাচ অপেক্ষার পরে ৮ বল করার পরেই ফের চোট, ১৮ কোটির পাথিরানাকে নিয়ে মহা সমস্যায় কেকেআর!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে