দীর্ঘ ১১ ম্যাচ অপেক্ষার পরে ৮ বল করার পরেই ফের চোট, ১৮ কোটির পাথিরানাকে নিয়ে মহা সমস্যায় কেকেআর!

চোটের কবলে পড়ে মাঠের বাইরে গেলেন মাথিশা পাথিরানা। আইপিএলের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিরাট ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। পুরো ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কার তারকা জোরে বোলার মাথিশা পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। আবারও তিনি চোট পেয়ে ম্যাচ থেকে বেরিয়ে গেলেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শনিবারের ম্যাচে কলকাতার জার্সি পরে তিনি অভিষেক করতে নেমেছিলেন। তারপরেই রীতিমত বিপাকে পড়েন তিনি। কী হলো তাঁর?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Matheesha Pathirana injury for KKR
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

চোটের কবলে পড়ে মাঠের বাইরে গেলেন মাথিশা পাথিরানা। আইপিএলের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিরাট ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। পুরো ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কার তারকা জোরে বোলার মাথিশা পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। আবারও তিনি চোট পেয়ে ম্যাচ থেকে বেরিয়ে গেলেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শনিবারের ম্যাচে কলকাতার জার্সি পরে তিনি অভিষেক করতে নেমেছিলেন। তারপরেই রীতিমত বিপাকে পড়েন তিনি।

প্রত্যাবর্তনের ম্যাচেই চোটের কবলে পাথিরানা!

গত টি-২০ ওয়ার্ল্ড কাপে চোট পাওয়ার জন্যই আইপিএলের প্রথম থেকেই পাথিরানা দলের বাইরে ছিলেন। মাঠে আবারও দলে যোগ দেন তিনি। সুযোগ পাচ্ছিলেন না প্রথম একাদশে। অবশেষে ইমপ্যাক্ট বদলি হিসেবে শনিবার তাঁকে মাঠে নামানো হয়। যদিও প্রত্যাবর্তনের ম্যাচেই আবারও চোটের কবলে পড়লেন শ্রীলঙ্কার এই পেসার।

মাঠ ছাড়তে বাধ্য হলেন পাথিরানা!

এদিন ১.২ ওভার বল করে পাথিরানা ৯ রান দেন। তিনি ওই সময় দু’টি ওয়াইডও করেন। আট নম্বর বল করার পর থেকেই তিনি অস্বস্তি অনুভব করতে শুরু করেন। দলের চিকিৎসক ছুটে আসেন মাঠে। চিকিৎসার পর ফের তিনি বল করতে আসেন। কিন্তু দ্বিতীয় ওভারে মাত্র তিনি দু’টি বল করতেই খোঁড়াতে থাকেন। অবশেষে মাঠ ছাড়তে বাধ্য হন পাথিরানা।

আরো পড়ুন: দিল্লিতে টিকিটের কালোবাজারি চরমে, কড়কড়ে ৮০ হাজারে বিক্রি হচ্ছে কোহলিদের ম্যাচের ফ্রি টিকিট!

কেকেআর শিবিরে হতাশা:

সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপের সময় পাথিরানা পায়ের পেশিতে চোট পান। সেই স্থানেই সমস্যা শুরু হয়। দিন কয়েক আগে কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন জানান, পাথিরানার শারীরিক সক্ষমতা একেবারেই ঠিক আছে, কোনও সমস্যাই নেই। শারীরিক পরীক্ষার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয় তাঁকে। যদিও মাঠে নেমে আবার চোট পান তিনি। তাতেই হতাশ কেকেআর শিবির। 

প্লে-অফের উঠতে গেলে অজিঙ্ক রাহানেদের এবার সমস্ত ম্যাচে জয়লাভ করতেই হবে। এবার মুম্বই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এখনও দিল্লি প্লে-অফের লড়াইয়ে টিকে আছে। এদিকে মর্যাদার লড়াইয়ে মুম্বই জয়ের জন্য উঠেপড়ে লাগবে। এরই মধ্যে পাথিরানার চোট সমস্যা চিন্তায় ফেলল কেকেআরকে।

আরো পড়ুন: আমিষ খেতে ভালোবাসতেন, কিন্তু অনুষ্কার ছোঁয়ায় বদলে গেলেন বিরাট কোহলি, কোন নিরামিষভোজী হয়েছেন বিরুষ্কা?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে