বিগ অ্যাচিভমেন্ট! আর বিরাট-রোহিত নয়, 'অধিনায়কত্বে' সেঞ্চুরি ছুঁলেন শ্রেয়স আইয়ার!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এবার নতুন নজির স্থাপন করলেন শ্রেয়স আইয়ার। ধর্মশালায় রবিবার বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে অধিনায়ক হিসেবে শ্রেয়স একশো ম্যাচ পূর্ণ করে ফেলেছেন। তাই, এই কোটিপতি লিগের ইতিহাসে মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার পঞ্চম অধিনায়ক হিসেবে এমন নজির স্থাপন করলেন। ইতিপূর্বে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি আর গৌতম গম্ভীর ছিলেন এই তালিকায়। কেমন ছিল শ্রেয়সের যাত্রা?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এবার নতুন নজির স্থাপন করলেন শ্রেয়স আইয়ার। ধর্মশালায় রবিবার বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে অধিনায়ক হিসেবে শ্রেয়স একশো ম্যাচ পূর্ণ করে ফেলেছেন। তাই, এই কোটিপতি লিগের ইতিহাসে মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার পঞ্চম অধিনায়ক হিসেবে এমন নজির স্থাপন করলেন। ইতিপূর্বে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি আর গৌতম গম্ভীর ছিলেন এই তালিকায়।
অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার!
দিল্লির দলে অধিনায়ক হিসেবে শ্রেয়াস নিজের যাত্রা শুরু করেন। পরে কেকেআরকে নেতৃত্ব দেন। বর্তমানে তিনি নেতৃত্ব দিচ্ছেন পাঞ্জাবকে। দিল্লির হয়ে শ্রেয়স ৪১ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। কলকাতা আর পাঞ্জাবের হয়ে তিনি অধিনায়কত্ব করেছেন ঊনত্রিশটি করে ম্যাচে। মোট ১০০টি ম্যাচে ৫৬ টি ম্যাচে তাঁর নেতৃত্বে দল জিতেছে। ৪০টি ম্যাচে হেরে যাওয়ার পাশাপাশি তিনটি ম্যাচে অমীমাংসিত ফলাফল রয়েছে। জয়ের হার ৫৯.৩ জয়ের হার আটান্ন দশমিক তিন শতাংশ।
গত এক দশকে আইপিএলের সফল অধিনায়ক!
গত এক দশকে শ্রেয়স আইয়ার হলেন আইপিএলের অন্যতম সফল অধিনায়ক। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে তিন তিনটি পৃথক দলকে ফাইনালে উঠতে সহযোগিতা করা অধিনায়ক হলেন তিনি। ২০২০-তে দিল্লি তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে। ২০২৪ সালে হায়দরাবাদকে হারিয়ে কেকেআর চ্যাম্পিয়ন হয়। আগের মরশুমে পাঞ্জাব ফাইনালে ওঠে শ্রেয়সের নেতৃত্বে।
আরো পড়ুন: কাউকে কিছু না জানিয়ে ক্রিকেটকে আলবিদা জানানোর পথে বাংলা ক্রিকেটের এই 'ক্রাইসিস ম্যান'!
শ্রেয়স আইয়ারের ব্যাটিং পারফরমেন্স:
শুধু নেতৃত্ব প্রদান নয়, পাশাপাশি ব্যাট হাতে শ্রেয়স ধারাবাহিক পারফরম্যান্স করেছেন। লোকেশ রাহুলের পর সম্প্রতি দ্বিতীয় অধিনায়ক হিসেবে দুটি প্রথম দলের জন্য খেলে হাজারেরও বেশি রান করেছেন তিনি। তাঁর এই সাফল্য আসে দিল্লি আর পাঞ্জাবের হয়ে।
এবারের মরশুমে দুর্দান্ত সূচনার পর ছন্দ হারিয়ে ফেলেছে পাঞ্জাব। একবার পয়েন্ট খালি কার একেবারে উপরে ছিল এই দল। তারপরে পরপর পাঁচটি ম্যাচে হেরে রীতিমতো চাপে পড়ে গিয়েছে দলটি। ব্যক্তিগতভাবে শ্রেয়স ভালই ছন্দে রয়েছেন। ১১ টি ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ৩৯৬ রান। তাঁর গড় ৪৯.৫০। হয়েছে পাঁচটি হাফ সেঞ্চুরি। শেষ পাঁচটি ম্যাচে সেরকম বড় রান পাননি তিনি। দিল্লির বিরুদ্ধে ৫৯ রান করে ব্যর্থ হন বাকি ম্যাচগুলিতে। শেষ পাঁচটি ম্যাচে ১১৭ রান করেছেন শ্রেয়স। বর্তমানে তিনি চাইছেন, ব্যক্তিগত পারফরমেন্স কে উন্নত করার পাশাপাশি শেষ চারের তালিকায় দিল্লিকে পৌঁছে দিতে।
আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসালেন এই কেকেআর তারকা, কী রেকর্ড করলেন তিনি?
ট্যাগ:


