এই প্রথমবার 'খতরনাক' বোলারের মুখোমুখি হতেই যা করলেন বৈভব সূর্যবংশী...!
বিশ্বের বড় বড় বোলারদের সামনে বীর বিক্রমে ব্যাটিং করে সকলের নজর কেড়ে নিয়েছেন বিহারের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। এবার বাদ গেলেন না অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কও। দিল্লির বিরুদ্ধে রবিবারের ম্যাচে অস্ট্রেলিয়ার এই তারকাকে প্রথমবার একেবারে নাস্তানাবুদ করে ছাড়লেন বৈভব। মূলত প্রথম বলেই বৈভব বোলারদের টার্গেট করতে শুরু করেন। ব্যতিক্রম হলো না স্টার্কের ক্ষেত্রেও। এদিন প্রথমবার এই অস্ট্রেলিয়ান বোলারের বিরুদ্ধে মুখোমুখি হন বৈভব। আর প্রথম বলেই তিনি দেখিয়ে দিলেন, নিজের ক্ষমতা ঠিক কতটা। এদিন কেমন খেললেন বৈভব?

বিশ্বের বড় বড় বোলারদের সামনে বীর বিক্রমে ব্যাটিং করে সকলের নজর কেড়ে নিয়েছেন বিহারের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। এবার বাদ গেলেন না অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক-ও। দিল্লির বিরুদ্ধে রবিবারের ম্যাচে অস্ট্রেলিয়ার এই তারকাকে প্রথমবার একেবারে নাস্তানাবুদ করে ছাড়লেন বৈভব। মূলত প্রথম বলেই বৈভব বোলারদের টার্গেট করতে শুরু করেন। ব্যতিক্রম হলো না স্টার্কের ক্ষেত্রেও। প্রথমবার এই অস্ট্রেলিয়ান বোলারের বিরুদ্ধে মুখোমুখি হন বৈভব। আর প্রথম বলেই তিনি দেখিয়ে দিলেন নিজের ক্ষমতা ঠিক কতটা।
বৈভব ঝড়ে কুপোকাত স্টার্ক!
রবিবার প্রথম ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী ২১ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। একটুর জন্য হাফ সেঞ্চুরি মিস করে গিয়েছেন তিনি। তবে অজি তারকা বোলার মিচেল স্টার্ককে প্রথমবার সামনে পেয়ে প্রথম বলেই বৈভব মারলেন বাউন্ডারি। তারপর তৃতীয় বলেও বিশাল ছক্কা মারলেন বৈভব। স্টার্ক এমন কিশোর ব্যাটসম্যানের ব্যাটিং স্টাইল দেখে একেবারে অবাক হয়ে যান। অনেকেই মনে করেছিলেন, স্টার্কের মত অস্ট্রেলিয়ান বোলারকে তেমন বড় শট হাঁকাতে ব্যর্থ হবেন বৈভব। এহেন ভাবনাকে মিথ্যে প্রমাণ করে দিলেন তিনি।
আরো পড়ুন: এটাই কি ধোনির শেষ আইপিএল?মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এ কি বলে ফেললেন ঋতুরাজ গায়কোয়াড!
জাসপ্রীত বুমরাহ থেকে প্যাট কামিন্সদেরও বাউন্ডারি দেখিয়েছেন বৈভব!
উল্লেখ্য, ইতিপূর্বে জাসপ্রীত বুমরাহ সহ ভুবেনশ্বর কুমার, জশ হ্যাজলউড, অর্শদীপ সিং সহ প্যাট কামিন্সদের অবাক করে দিয়েছেন তিনি। প্রথম বলেই বৈভব বাউন্ডারি দেখিয়েছেন তাঁদের কিংবা মেরেছেন ওভার বাউন্ডারি। একই অবস্থা হল মিচেল স্টার্কের বেলায়। যত বড় মাপের বোলার হন না কেন, সকলকেই ধরাশায়ী করতে প্রস্তুত বৈভব সূর্যবংশীর ব্যাটিং।
শেষে জয় দিল্লি ক্যাপিটালসের:
প্রসঙ্গত, রবিবার প্রথমে ব্যাট করতে গিয়ে রাজস্থান রয়্যালস ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। পরে সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে দিল্লির দুই নামজাদা ওপেনার অভিষেক পোড়েল আর কে.এল রাহুল দুর্ধর্ষ ইনিংস উপহার দেন। এই দুই তারকা ক্রিকেটারের ব্যাট থেকেই আসে হাফ সেঞ্চুরি। এছাড়াও ঐদিন অধিনায়ক অক্ষর প্যাটেলও দিল্লিকে জয় এনে দিতে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। অনায়াসেই জিতে যায় দিল্লি ক্যাপিটালস।
আরো পড়ুন: সূর্যকুমার যাদবের 'চাকরি' বাঁচাতে পারেন কেবলমাত্র গৌতম গম্ভীরই!
ট্যাগ:


