হলুদ জার্সিতে কি এটাই ধোনির শেষ 'ফটোশ্যুট'? কীসের ইঙ্গিত মিলল...!

'ক্যাপ্টেন কুল'— এই বিশেষণটি হয়ত আর কোনো ক্রিকেটারের নামের পরিবর্তে আসবে না। পুরো একটা বছর কেবলমাত্র এই একটা সময়ের অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। এর কারণ কী জানেন? এর কারণ হল সারা বছরে শুধু এই আইপিএলেই সেই নস্ট্যালজিয়ায় ভাসার সুযোগ মেলে।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Mahendra Singh Dhoni's photoshoot for CSK
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

'ক্যাপ্টেন কুল'— এই বিশেষণটি হয়ত আর কোনো ক্রিকেটারের নামের পরিবর্তে আসবে না। পুরো একটা বছর কেবলমাত্র এই একটা সময়ের অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। এর কারণ কী জানেন? এর কারণ হল সারা বছরে শুধু এই আইপিএলেই সেই নস্ট্যালজিয়ায় ভাসার সুযোগ মেলে। কেননা, ২২ গজ জুড়ে থাকে মহেন্দ্র সিং ধোনি-র দাপট। হেলিকপ্টার শট, উইকেটের পিছনে দাঁড়িয়ে রিভিউ নেওয়ার সেই চেনা ছবির দেখা মেলে। যদিও সেই ছবি এই মরশুমে এখনও পর্যন্ত দেখার সুযোগই হয়নি মাহি ফ্যানদের। আসলে, এই মরশুমে চোটের কবলে পড়ে বারবার পিছিয়েছে ধোনির মাঠে নামার তারিখ। যদিও সোমবার চিপকে প্রথম একাদশে না থাকলেও দলের সঙ্গে মাঠে দেখা যায় থালাকে। আর এই দৃশ্য দেখেই সবার মনে কৌতূহল জাগে, তবে কি এটাই ধোনির শেষ আইপিএল?

হলুদ জার্সিতে ধোনির ফটোশ্যুট কীসের ইঙ্গিত দিল?

চিপকে ১৮ মে ছিল চেন্নাইয়ের শেষ ম্যাচ। আর জল্পনা উঠেছিল, এদিনই হয়ত অবসর নিতে পারেন ধোনি। কিন্তু খানিকটা অপ্রত্যাশিতভাবে এদিন ধোনিকে মাঠে দেখে সেই জল্পনাও একটু জোরালো হয়। কেননা, চলতি মরশুমে এই প্রথমবার দলের সঙ্গে সফর করলেন মহেন্দ্র সিং ধোনি। এদিন তিনি শুধুমাত্র ড্রেসিংরুমে বসে খেলাই দেখলেন না বরং চেন্নাই ইনিংস শেষ হতে সতীর্থদের সঙ্গে মাঠেও এলেন আর ফটোশ্যুটও করলেন। গোটা স্টেডিয়াম জুড়ে যেন তখন আবেগের বন্যা বইছে। স্বাভাবিকভাবে, যে কোনও দলই ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে ফটোশ্যুট করে থাকে। কিন্তু তবুও অনুরাগীদের শঙ্কা, আর হলুদ জার্সিতে ব্যাট হাতে হয়তো দেখা যাবে না মাহিকে। হয়ত অন্য কোনও ভূমিকায় দেখা যেতে পারে ক্যাপ্টেন কুলকে। যদিও এই উত্তর এখনও অধরা। তবে দিনের শেষে ধোনির মুখে হাসি ফোটাতেই ব্যর্থ হন ঋতুরাজরা। কারণ, এদিন ধোনিকে জয় উপহার দিতে পারল না সিএসকে।

আরো পড়ুন: এই প্রথমবার 'খতরনাক' বোলারের মুখোমুখি হতেই যা করলেন বৈভব সূর্যবংশী...!

হায়দরাবাদের কাছে হারল চেন্নাই সুপার কিংস!

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তবে প্যাট কামিন্স ও শাকিব হুসেনের দাপটে জোর ধাক্কা খায় ৫ বারের চ্যাম্পিয়নদের টপ অর্ডার। যদিও এই কঠিন সময়ে সঞ্জু স্যামসন শক্ত হাতে হাল ধরলেই জয়ের মুখ দেখেছে চেন্নাই। কিন্তু এদিন তিনি ফেরেন ২৭ রান করেই। কার্তিক শর্মা আর ব্রেভিসের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩২ ও ৪৪ রান। ৭ উইকেট হারিয়ে এদিন ১৮০ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। কামিন্স একাই তুলে নেন তিনটি উইকেট। আর এদিনও ঈশান কিষানের দুর্ধর্ষ ফর্মের কাছে কুপোকাত হলেন বিপক্ষ বোলাররা। জয়ের দোরগাড়ায় পৌঁছে ৭০ রানের মূল্যবান ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ৪৭ রানে হেনরিক ক্লাসেনকে আউট করে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করেছিল চেন্নাই ঠিকই। কিন্তু শেষরক্ষা আর হয়নি।

আইপিএল ২০২৬-এ প্লে-অফে পৌঁছে গেল হায়দরাবাদ:

চেন্নাইকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই হারায় প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলল গুজরাট টাইটান্সও। তাদের ঝুলিতেও থাকল ১৬ পয়েন্ট। ইতিমধ্যেই ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আরসিবি। অর্থাৎ প্লে-অফের একটি স্থান নিয়েই এবার বাকি লড়াই। চেন্নাইয়ের পথ পুরোপুরি বন্ধ হয়নি ঠিকই, কিন্তু অত্যন্ত কঠিন। পরের ম্যাচে শুধু ঋতুরাজরা জিতলেই চলবে না, পাঞ্জাব, রাজস্থানের ফলাফলের উপরও নির্ভর করতে হবে তাঁদের। যদিও পরের ম্যাচ গুলিতে ধোনিকে দেখা যাবে কিনা তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়।

আরো পড়ুন: আবারও বড়সড় ঝামেলার সম্মুখীন হল কেকেআর? এবার কড়া আ্যাকশন নিতে পারে BCCI!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে