'আমার সাথে ঝামেলা করলে...', মাহবিশ শিখর ধাওয়ানের ভাই সেজে যুজবেন্দ্র চাহালকে হুমকি দিচ্ছেন!

অবসর গ্রহণের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয় থাকেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। প্রায়শই নিজের ইনস্টাগ্রামে মজাদার রিল ভিডিও এবং ছবি শেয়ার করে থাকেন তিনি। তবে এবার শিখর ধাওয়ানের সঙ্গে ভিডিও শেয়ার করে নিলেন অভিনেত্রী ও আরজে মাহভাস। মাহভাস যুজবেন্দ্র চাহালের সঙ্গে সম্পর্কের কারণে বেশ কিছুদিন খবরের শিরোনামে ছিলেন। এদিন তাঁর পোস্ট করা ভিডিওটিতে শিখর ধাওয়ানকে তাঁর ভাই বলে উল্লেখ করেন মাহভাস। আর কী কী বললেন তিনি?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
RJ Mahvash and Shikhar Dhawan
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

অবসর গ্রহণের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয় থাকেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। প্রায়শই নিজের ইনস্টাগ্রামে মজাদার রিল ভিডিও এবং ছবি শেয়ার করে থাকেন তিনি। তবে এবার শিখর ধাওয়ানের সঙ্গে ভিডিও শেয়ার করে নিলেন অভিনেত্রী ও আরজে মাহভাস। মাহভাস যুজবেন্দ্র চাহাল-এর সঙ্গে সম্পর্কের কারণে বেশ কিছুদিন খবরের শিরোনামে ছিলেন। এদিন তাঁর পোস্ট করা ভিডিওটিতে শিখর ধাওয়ানকে তাঁর ভাই বলে উল্লেখ করেন মাহভাস।

মাহভাসের পোস্ট করা ওই ভিডিওটির সঙ্গে একটি ক্যাপশন রয়েছে। তাতে লেখা, "আমার সঙ্গে ঝামেলা করলে দেখো, আমার ভাই।" এরপর ওই ভিডিওটিতে দেখা যায় শিখর ধাওয়ানকে। আবহ সঙ্গীতে শোনা যাচ্ছে 'ধুরান্ধর' সিনেমাটির গান। মাহভাস ভিডিওটি শেয়ার করতেই ভক্তরা ঠাট্টা-মশকরা শুরু করে দিয়েছেন চাহালকে নিয়ে।

মাহভাস কি হুমকি দিচ্ছেন চাহালকে?

যুজবেন্দ্র চাহাল আর শিখর ধাওয়ান দুজনেই খুব ভালো বন্ধু। প্রায়শই দুজনে অবসর সময় একসঙ্গে সময় কাটান। একসঙ্গে প্রচুর ভিডিও কনটেন্ট তৈরি করেছেন চাহাল এবং ধাওয়ান। মাহভাস এদিন ধাওয়ানকে নিজের ভাই বলে উল্লেখ করেছেন। তারপর থেকেই যুজবেন্দ্র চাহালকে নিয়ে মজা করতে শুরু করে দিয়েছেন তাঁর ভক্তরা। অনেকেই মনে করছেন, চাহালকে হুমকি দিতেই নাকি মাহভাস টিম ইন্ডিয়ার গব্বরকে ব্যবহার করছেন। যদিও ভিডিওটি সম্পূর্ণ হাস্যরসাত্মক আর মজার ছলে বানানো হয়েছে। 

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ প্লে-অফের জার্নিতে কে কোথায়?

ভেঙে গেছে মাহভাস ও চাহালের বন্ধুত্ব!

প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, মাহভাসের সঙ্গে চাহাল নাকি সম্পর্কে জড়িয়ে ছিলেন। দিনে দিনে তাঁদের দুজনের প্রেমের গুঞ্জন আরও তীব্র হয়। চাহাল ও মাহভাস প্রায়সই একসঙ্গে বাইরে যেতেন। শুধু তাই নয়, আইপিএল ২০২৫-এ মাহভাস চাহালের দল পাঞ্জাব কিংসকে সমর্থন করেন। যদিও নিজেদের সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করেই দুজন দুজনকে ভালো বন্ধু হিসেবেই পরিচয় দেন।

ট্রোল্ড হচ্ছেন চাহাল:

তবে সবকিছু ঠিকঠাক চললেও, হঠাৎ করেই সম্পর্কে আসে ছন্দপতন। মাহভাস ও চাহালের সম্পর্কে ফাটল ধরে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে অপরকে আনফলো করেন। এরপর সোশ্যাল মিডিয়া পোস্টে নাম উল্লেখ না করে চাহালকে  ক্রমাগত খোঁচা দিতে শুরু করেন মাহভাস। সেখান থেকেই মনে করা হয় দুজনের ব্রেকআপ হয়ে গেছে। এরই মাঝে শিখর ধাওয়ানের সঙ্গে মাহভাসের এই ভিডিও সামনে আসতেই চাহালকে নিয়ে ট্রোল শুরু হয়েছে।

আরো পড়ুন: হলুদ জার্সিতে কি এটাই ধোনির শেষ 'ফটোশ্যুট'? কীসের ইঙ্গিত মিলল...!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে