ঈশান কিষাণের ১২ শব্দের ইনস্টাগ্ৰাম পোস্টে ক্ষুব্ধ সিএসকে ভক্তরা, জোর বিতর্ক শুরু!

ঈশান কিষাণ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর ৬৩তম ম্যাচে সিএসকের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের জয়লাভের নায়ক তিনিই। এই ধুন্ধুমার ম্যাচে দলের হয়ে তিনি ৭০ রানের এক দারুন ইনিংস উপহার দেন। তাঁর এই পারফরম্যান্সের পর সিএসকে ভক্তদের ট্রোল্ড হতে হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। চিপকের ম্যাচটির পর সোশ্যাল মিডিয়াতে ঈশান কিষাণের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে সিএসকে ভক্তদের ব্যাঙ্গ বিদ্রূপ করতে দেখা গেছে ঈশান কিষাণকে। কীভাবে বিদ্রুপ করলেন তিনি?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Ishan Kishan vs CSK fans
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ঈশান কিষাণ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর ৬৩তম ম্যাচে সিএসকের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের জয়লাভের নায়ক তিনিই। এই ধুন্ধুমার ম্যাচে  দলের হয়ে তিনি ৭০ রানের এক দারুন ইনিংস উপহার দেন। তাঁর এই পারফরম্যান্সের পর সিএসকে ভক্তদের ট্রোল্ড হতে হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। চিপকের ম্যাচটির পর সোশ্যাল মিডিয়াতে ঈশান কিষাণের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে সিএসকে ভক্তদের ব্যাঙ্গ বিদ্রূপ করতে দেখা গেছে ঈশান কিষাণ-কে।

বাঁশির চেয়েও জোরালো ব্যাটের শব্দ!

ঈশান কিষাণ ইনস্টাগ্রামে সানরাইজার্সের জয়ের ছবির পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, "বাঁশির চেয়েও জোরালো ছিল ব্যাটের শব্দ। প্লে-অফে আমরা।" এই পোস্ট থেকেই তিনি খোঁচা দিয়েছেন সিএসকে সমর্থকদের। স্টেডিয়ামে সিএসকে ভক্তরা 'হুইসেল পোডু' স্লোগান দিয়ে তাদের প্রিয় দলকে সমর্থন জানান। কিন্তু বিনিময়ে মিলেছে হতাশা।

এদিনের হাড্ডাহাড্ডি ম্যাচে ইশান ক্লাসেন জুটি!

ক্লাসেনকে সঙ্গে নিয়ে ঈশান ম্যাচটি এদিন রীতিমত একপেশে করে তোলেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এদিনের ম্যাচে টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৮০ রান করে সিএসকে। পাল্টা সানরাইজার্সের সূচনা ভালো হয়নি, তবে ঈশান কিষান আর হেনরিখ ক্লাসেন জুটি ম্যাচটিকে একতরফা করে ফেলেন।

আরো পড়ুন: ক্রিকেট ময়দানে নয়, আইপিএল ছেড়ে জাসপ্রীত বুমরাহ এবার WWE-এর রিংয়ে! ব্যপারটা কী?

ঈশান-ক্লাসেন জুটির পারফরমেন্স:

ঈশান তাঁর ৭০ রানের ঝোড়ো ইনিংসে সাতটি চার ও তিনটি ছক্কা মারেন। তৃতীয় উইকেটে তিনি হেনরিখ ক্লাসেনের সঙ্গে একটি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো জুটি গড়েন। ২৬ বলে ৪৭ রান করেন ক্লাসেন। ঈশানের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে এক ওভার বাকি রেখেই সানরাইজার্সকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।ভিঈশান আউট হন ১৯তম ওভারে। চিপকের পিচে রান করা সহজ নয়। তাই তিনি চেয়েছিলেন শেষ পর্যন্ত ব্যাট করে যেতে।

ম্যাচের পর কী বললেন ঈশান কিষাণ:

ম্যাচ পরে ঈশান কিষাণ জানান, "আমি যখন উইকেটকিপিং করি, তখন বুঝতে পারি,এই উইকেটটা একেবারেই সহজ নয়। আমার মনে হয়, এই রান তাড়া করা বেশ কঠিন, কারণ পিচটা একেবারেই সহজ নয়। কিন্তু আমার কাজ ছিল তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ম্যাচটা শেষ করার জন্য চেষ্টা করে যাওয়া। পরবর্তী ব্যাটসম্যানদের জন্য সিঙ্গেল নেওয়া কিংবা বাউন্ডারি মারা অনেক কঠিন। শ্রী কারণেই শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে আমাকে।"

আরো পড়ুন: 'আমার সাথে ঝামেলা করলে...', মাহবিশ শিখর ধাওয়ানের ভাই সেজে যুজবেন্দ্র চাহালকে হুমকি দিচ্ছেন!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে