'বৈভব' ঝড়ে উড়ে গেল লখনউ, কেকেআরের চাপ আরও বেড়ে গেল!
মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএলের প্লে-অফের রাস্তা অনেকটাই সহজ করে নিল রাজস্থান রয়্যালস। তাই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগেই বেশ খানিকটা চাপেই পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স।

মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএলের প্লে-অফের রাস্তা অনেকটাই সহজ করে নিল রাজস্থান রয়্যালস। তাই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগেই বেশ খানিকটা চাপেই পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে ঋষভ পন্থরা করেন ৫ উইকেটে ২২০। আর এর জবাবে ১৯.১ ওভারে ৩ উইকেটে ২২৫ রান করে রাজস্থান। এই ম্যাচ জেতার ফলে আইপিএলের পয়েন্ট তালিকায় চারে উঠে এল রাজস্থান।
ভালো স্কোর করেও জিততে পারল না লখনউ!
এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানকে নেতৃত্ব দেওয়া যশস্বী জয়সওয়াল। জয়পুরের ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগটাকে ভালো ভাবেই কাজে লাগান লখনউয়ের ব্যাটারেরা। কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত প্রত্যাশা মতো রান তুলতে পারলেন না পন্থরা। একটা সময় মনে হচ্ছিল যে, লখনউ ২৪০-৫০ রান তুলে ফেলবে। কিন্তু ২২০ রানেই কার্যত থেমে যায় তাদের ইনিংস।
আগ্রাসী মেজাজে শুরু করেন মিচেল মার্শ এবং জশ ইংলিস:
এদিন দুই ওপেনারই যথেষ্ট চালিয়ে খেলেন। মার্শ নিশ্চিত শতরান হাতছাড়া করলেন। ৫৭ বলে ১১টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে করলেন ৯৬ রান। ইংলিস খেলেন ২৯ বলে ৬০ রানের ইনিংস। ৭টি চার ও ৩টি ছক্কা মারেন। লখনউ প্রথম উইকেটের জুটিতে ৮.২ ওভারে ১০৯ রান তুলে ফেলে। ভাল ব্যাট করেন পন্থও। চার নম্বরে নেমে তিনি করেন ২৩ বলে ৩৫। ২টি করে চার এবং ছয় মারেন। তবে রান পেলেন না তিন নম্বরে নামা নিকোলাস পুরান (১৬)। রাজস্থানের বোলারদের মধ্যে সফলতম যশ রাজ পুঞ্জা ৩৫ রানে ২ উইকেট নিলেন। ৩৯ রানে ১ উইকেট জফ্রা আর্চারের।
আরো পড়ুন: ভারতের টেস্ট দলে নেই শামি-বুমরাহ, আফগানিস্তান টেস্টের বিরুদ্ধে কেমন হল ভারতের প্রথম একাদশ?
বৈভব সূর্যবংশীর দুর্ধর্ষ ইনিংস!
এদিন জয়ের জন্য ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কার্যত আগ্রাসী মেজাজে শুরু করেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী এবং বৈভব। যশস্বী করেন ২৩ বলে ৪৩। ৮টি চার এবং ১টি ছয় মেরেছেন তিনি। এদিকে মার্শের মতোই নিশ্চিত শতরান মাঠে ফেলে এল বৈভবও। ৩৮ বলে ৯৩ রান করে দলের লক্ষ্য সহজ করে দেয় ১৫ বছরের এই ব্যাটার। তার ইনিংসে রয়েছে ৭টি চার এবং ১০টি ছক্কা। ভালো খেললেন ধ্রুব জুরেলও। তাঁর ব্যাট থেকে এল ৩৮ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস। মারলেন ৩টি চার এবং ৩টি ছয়। শেষে ডনোভান ফেরেইরা করলেন অপরাজিত ১৬ রান। লখনউয়ের সফলতম বোলার মহসিন খান ৩১ রানে ১ উইকেট নিয়েছেন।
আরো পড়ুন: আইপিএল শেষ হতেই অস্ট্রেলিয়ার লিগ সংঘটিত হবে ভারতের মাটিতে, আদৌ কি অনুমোদন দেবে BCCI?
ট্যাগ:


