আইপিএল শেষ হতে না হতেই আরও এক কোটি টাকার লিগ শুরু হয়ে যাবে ভারতে! ব্যাপারটা কী...?

এখনও পর্যন্ত শেষ হয়নি আইপিএল ২০২৬-এর মরশুম। তবে এবার শুধু আইপিএল নয়, ভারতের মাটিতেই আয়োজিত হবে আইপিএলের মতোই এক বিরাট ফ্র্যাঞ্চাইজি লিগ।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Will Big Bash League happen in India
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

এখনও পর্যন্ত শেষ হয়নি আইপিএল ২০২৬-এর মরশুম। তবে এবার শুধু আইপিএল নয়, ভারতের মাটিতেই আয়োজিত হবে আইপিএলের মতোই এক বিরাট ফ্র্যাঞ্চাইজি লিগ। যদিও এই লিগের পুরো টুর্নামেন্ট ভারতে হবে না। কেবলমাত্র উদ্বোধনী ম্যাচটিই হবে ভারতে। আর সেটা অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। আসলে, অস্ট্রেলিয়ার বিখ্যাত বিগ ব্যাশ লিগ-এর প্রথম ম্যাচটি এবার ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

কেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ ভারতে হবে?

আসলে, ভারতে যে বিপুল দর্শক রয়েছে, সেই সংখ্যার কথা মাথায় রেখেই এদেশের মাটিতে বিগ ব্যাশ লিগের ম্যাচ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া বোর্ড। আইপিএলের পরই বিশ্বের অন্যতম জনপ্রিয় হল লিগ বিগ ব্যাশ। ভারতেও ওই টি-২০ টুর্নামেন্টের বহুল সমর্থক রয়েছেন। আর সেই সমস্ত সমর্থককূলের কথা মাথায় রেখেই ভারতের মাটিতে বিগ ব্যাশ শুরুর উদ্যোগ নেওয়া। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্মকতা সংবাদ সংস্থা পিটিআই'কে ইতিমধ্যেই জানিয়েছেন, অস্ট্রেলিয়া বোর্ডের কয়েকজন কর্তা ইতিমধ্যে চিপক পরিদর্শন করে গিয়েছেন। ম্যাচ আয়োজন নিয়ে নাকি চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছে।

 আরো পড়ুন: ভালো খেলার এই 'পরিণাম', আফগানিস্তানের বিরুদ্ধে জায়গা হল না বৈভবের!

অস্ট্রেলিয়া বোর্ডের কর্তারা চেন্নাইয়ে ম্যাচ পরিদর্শনে এসেছিলেন!

সোমবার চিপকে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের হাইভোল্টেজ ম্যাচ ছিল। আর অস্ট্রেলিয়া বোর্ডের কর্তারাও এদিন সেই ম্যাচটি দেখেন। বিসিসিআইয়ের সঙ্গে ফেব্রুয়ারি থেকে এই নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। তবে এখনও দুই বোর্ডের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। তাছাড়া বিগ ব্যাশের সূচিও এখনও ঘোষিত হয়নি। সাধারণত ডিসেম্বর মাসে হয় অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় লিগ। তবে এবার প্রথম ম্যাচ হতে পারে পার্থের সঙ্গে সিডনির। সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতীয় স্পনসর এবং ভারতের সম্প্রচারকারী সংস্থার সঙ্গেও চুক্তি নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিবিএল নিয়ে ইতিহাস তৈরি হতে চলেছে:

দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি চূড়ান্ত হলে আগামী বিবিএলের প্রথম ম্যাচ হবে ভারতের মাটিতেই। যা কার্যত ইতিহাসে প্রথমবার। যদিও বিসিসিআই অতীতে একাধিকবার আইপিএল বিদেশের মাটিতে করেছে। কিন্তু অন্য কোনও দেশের লিগের ম্যাচ এভাবে আয়োজন করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি, ক্রিকেট অস্ট্রেলিয়াও দেশের বাইরে বিগ ব্যাশের কোনও ম্যাচ আয়োজন করেনি। এটাই প্রথমবার হবে।

 আরো পড়ুন: 'বৈভব' ঝড়ে উড়ে গেল লখনউ, কেকেআরের চাপ আরও বেড়ে গেল!

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে