মানব, প্রিন্স, গুরনুর, হর্ষ— ভারতীয় দলে একসঙ্গে ৪ নতুন মুখ এবার জাতীয় দলে খেলবেন!
নতুন অধ্যায়ের সূচনা ভারতীয় ক্রিকেটে। আফগানদের বিরুদ্ধে আয়োজিত হতে চলা টেস্ট এবং একদিনের সিরিজ খেলার জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন চারজন নতুন মুখ। তাঁরা হলেন হর্ষ দুবে, মানব সুতার, গুরনুর ব্রার এবং প্রিন্স যাদব। তাঁদের মধ্যে কেউ ঘরোয়া ক্রিকেট থেকে উঠে এসেছেন, কেউ আবার নজর কেড়ে নিয়েছেন আইপিএলে। তারপরেই সুযোগ মিলল জাতীয় দলে।

নতুন অধ্যায়ের সূচনা ভারতীয় ক্রিকেটে। আফগানদের বিরুদ্ধে আয়োজিত হতে চলা টেস্ট এবং একদিনের সিরিজ খেলার জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন চারজন নতুন মুখ। তাঁরা হলেন হর্ষ দুবে, মানব সুতার, গুরনুর ব্রার এবং প্রিন্স যাদব। তাঁদের মধ্যে কেউ ঘরোয়া ক্রিকেট থেকে উঠে এসেছেন, কেউ আবার নজর কেড়ে নিয়েছেন আইপিএলে। তারপরেই সুযোগ মিলল জাতীয় দলে। অনেকদিন পর একেবারে একসাথে চারজন নতুন ক্রিকেটার টিম ইন্ডিয়ায়। তাই স্বাভাবিকভাবেই ক্রিকেট মহলে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
১. মানব সুতার
তবে সবার মধ্যেই সব থেকে বেশি আলোচনায় যিনি উঠে এসেছেন তিনি হলেন ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার অলরাউন্ডার মানব সুতার। গুজরাট টাইটান্স-এর হয়ে আইপিএলের খেললেও খুব একটা সুযোগ পাননি তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স এবং অলরাউন্ড দক্ষতা তাঁকে নির্বাচকদের নজরে এনেছে। ভারত-পাকিস্তান সীমান্তঘেঁষা গঙ্গানগরে বাড়ি মানবের। অনেক কঠোর সংগ্রাম করে এই জায়গায় তিনি উঠে এসেছেন। মানবের বাবা একজন স্কুল শিক্ষক। ভারতীয় দলের ছেলের সুযোগ পাওয়ার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ছোটবেলায় একজন ব্যটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন মানব। কিন্তু তারপর কোচ ধীরজ শর্মার অনুশীলনে তিনি নিজেকে গড়ে তোলেন একজন স্পিন বোলার হিসেবে। মানব ভারতীয় দলের নেট বোলার হিসেবে কাজ করেছেন ২০২৩ সালের বিশ্বকাপের আগে। তাঁর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় দলে জায়গা পেয়ে গিয়েছেন তিনি।
২. প্রিন্স যাদব
আইপিএলে নিজের অসাধারণ গতির জন্য পরিচিত জোরে বোলার প্রিন্স যাদব। লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। মাত্র ১২ ম্যাচে ১৬টি উইকেট সংগ্রহ করে নির্বাচকদের নজরে এসেছেন ২৪ বছর বয়সী এই পেসার। আগামী দিনে ভারতের ফাস্ট বোলিং শক্তি হিসেবে নজির গড়বেন দিল্লির নজফগড়ের প্রিন্স যাদব। তাঁর দুরন্ত গতি তার সঙ্গে আগ্রাসী মনোভাব, সবচেয়ে বড় বিষয়। এবারের আইপিএলে বিরাট কোহলির সঙ্গে কথা বলে পরিকল্পনা পরিবর্তন করে তাঁকেই আউট করে শিরোনামে এসেছিলেন প্রিন্স। যদিও তাঁকে সীমিত ওভারের ক্রিকেটের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
৩. গুরনুর ব্রার
দেশের অন্যতম প্রতিশ্রুতিমান পেশার গুরনুর ব্রার দুটি দলেই জায়গা পেয়ে গিয়েছেন। পাঞ্জাবের এই জোরে বোলারের উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি। আগের দুটি মরশুমে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ২০২২ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর অভিষেক হয়। সেই থেকে এখনো পর্যন্ত উন্নতি করে চলেছেন তিনি। পাঞ্জাব কিংস এর হয়ে আইপিএলের সুযোগও পেয়েছিলেন। এরপর গতবারের রঞ্জি ট্রফিতে সাতটি ম্যাচ থেকে ২৬ টি উইকেট সংগ্রহ করে নজরে আসেন নির্বাচকদের। তবে শুধু বোলিং নয়, তাঁর রয়েছে নিচের দিকে নেমে তাড়াতাড়ি রান তোলার দারুন ক্ষমতা। অনূর্ধ্ব-১৯ স্তরে গুরনুর খেলেছেন শুভমন গিল-এর সঙ্গে।
৪. হর্ষ দুবে
ভারতীয় ক্রিকেটে এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিদর্ভের বাঁহাতি স্পিনার হর্ষ দুবে। গতবারের রঞ্জি ট্রফিতে তিনি ৬৯ উইকেট নিয়ে রীতিমতো ঝড় তোলেন তিনি। বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন ২৩ বছর বয়সী এই স্পিনার। বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও তিনি দারুন ভূমিকা নিতে পারেন। আইপিএলে অভিষেক ম্যাচে তিনি বিরাট কোহলির উইকেট নিয়ে সংবাদ শিরোনামে আসেন। কিন্তু শুনলে অবাক হবেন, ক্রিকেটের প্রতি হর্ষের আগ্রহ তৈরি হয় হঠাৎ করেই। ছোটবেলায় একবার বাবার সঙ্গে বই কিনতে গিয়েছিলেন হর্ষ। তখন মাঠে কয়েকজনকে ক্রিকেট খেলতে দেখে তিনি সেই খেলায় আকৃষ্ট হন। তাঁর বাবা বাহিনীতে কর্মরত ছিলেন। বাবার অনুপস্থিতিতে তাই মায়ের কাছে বেড়ে উঠেছেন হর্ষ। নিজের সাফল্যের পেছনে তাই তিনি স্কুল শিক্ষিকা মায়ের অবদান স্বীকার করেন।
এই চারজন তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স আফগানিস্তান সিরিজে কেমন হয়, সেদিকেই নজর পুরো দেশের। টিম ইন্ডিয়ায় নতুন প্রজন্মের খেলোয়াড়রা কতটা পাকাপোক্ত জায়গা করে নিতে পারলেন, সেটাই এখন দেখার।
ট্যাগ:


