আচমকাই ধারাভাষ্যকারদের উপর ক্ষিপ্ত রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগ, কিন্তু হল টা কী?

লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফের দৌড়ে নিজের জায়গা পাকা করে ফেললো রাজস্থান রয়্যালস। যদিও দলের এমন জয়ের পরও রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগে নিয়ে শুরু হল জোর আলোচনা। ম্যাচের পরে তিনি এদিন কড়া ভাষায় আক্রমণ করে বসলেন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞদের। কী এমন বললেন তিনি?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Riyan Parag angry on commentator
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর প্লে-অফের দৌড়ে নিজের জায়গা পাকা করে ফেললো রাজস্থান রয়্যালস। যদিও দলের এমন জয়ের পরও রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ-কে নিয়ে শুরু হল জোর আলোচনা। ম্যাচের পরে তিনি এদিন কড়া ভাষায় আক্রমণ করে বসলেন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞদের।

রিয়ান পরাগ ধারাভাষ্যকারের উপর ক্ষিপ্ত হলেন!

হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য রিয়ান এদিনের ম্যাচে অংশ নিতে পারেননি। তবে এবার দলের পারফরম্যান্স ও ক্রিকেটারদের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পরাগের অভিযোগ,  অনেকেই বাইরে বসে ক্রিকেটারদের নিয়ে সহজেই কঠিন কঠিন মন্তব্য করে থাকেন। কিন্তু মাঠে এসে ক্রিকেটারদের ঠিক কতটা পরিশ্রম করতে হয় সেই বিষয়ে অনেকেই বোঝেন না। 

রিয়ানের মন্তব্য:

রিয়ান বলেন, “সব সময় আমরা সমর্থকদের প্রত্যাশা পূরণ করার জন্য চেষ্টা করে চলি। কঠোর পরিশ্রম করেই সকলের মাঝে নামে। কোন দল ৭৫ কিংবা ৮০ রানে অল আউট হয়ে গেলেই, সকলেই বলে যে তারা নাকি ক্রিকেট খেলতে জানে না কিংবা খেলার মানসিকতা নেই। কিন্তু ম্যাচের আগে ৩-৪ দিন ধরে আমরা কঠোর অনুশীলন করি। ২০০ থেকে আড়াইশো রান যাতে তোলা যায় তাই এই অনুশীলন। সব দিন যে পরিকল্পনা সফল হবে, তা নয়"।

আরো পড়ুন: প্রাক্তন স্ত্রীর মামলায় বড় স্বস্তি পেলেন মহম্মদ শামি, হলেন 'বেকসুর খালাস'!

শুধুমাত্র ক্রিকেট নিয়ে সমালোচনা নয়, ব্যক্তিগত আক্রমণ নিয়ে ঐদিন মুখ খুলেছেন শুধু ক্রিকেটীয় সমালোচনা নয়, ব্যক্তিগত আক্রমণ নিয়েও এদিন মুখ খুললেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। তিনি বলেন, ধারাভাষ্যকারদের করা মন্তব্য তাড়াতাড়ি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তাঁদের মন্তব্যের প্রভাবও অনেকটাই বেশি হয়।

রিয়ান বলেন, “আমরাও মানুষ। আমাদেরও ভুল হতে পারে। ধারাভাষ্যকারদের করা মন্তব্য অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। সেই কারণেই তাঁদের ক্রিকেটকে ভালবাসা উচিত এবং ক্রিকেট নিয়েই কথা বলা উচিত। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা ক্রিকেট। অন্তত সামান্য সম্মানটুকু ক্রিকেটারদের প্রাপ্য।” রাজস্থানের জয়ের আনন্দের মধ্যেই অধিনায়ক রিয়ানের এমন মন্তব্য নিয়ে ক্রিকেট মহলে চলছে আলোচনা।

আরো পড়ুন: বাংলাদেশের জয় হতেই 'বিপদ' ধেয়ে এল শুভমানদের উপর!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে