এই এক শর্তেই চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলতে পারেন ধোনি, জানেন সেই শর্ত কী?
আইপিএল ২০২৬-এ এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। মরশুমের শুরুতেই তিনি চোট পেয়েছিলেন। পরে দলের ভারসাম্য যাতে ঠিক থাকে তার জন্য নিজেকে দূরেই রাখেন তিনি। এরই মধ্যে ফের চোটের কবলে ধোনি। যদিও সিএসকে প্লে-অফে উঠলে তিনি মাঠে আসতে পারেন বলে ইঙ্গিত দিলেন দলের ব্যাটিং কোচ মাইক হাসি। কী জানালেন তিনি?

আইপিএল ২০২৬-এ এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। মরশুমের শুরুতেই তিনি চোট পেয়েছিলেন। পরে দলের ভারসাম্য যাতে ঠিক থাকে তার জন্য নিজেকে দূরেই রাখেন তিনি। এরই মধ্যে ফের চোটের কবলে ধোনি। যদিও সিএসকে প্লে-অফে উঠলে তিনি মাঠে আসতে পারেন বলে ইঙ্গিত দিলেন দলের ব্যাটিং কোচ মাইক হাসি।
চোট থেকে সেরে উঠলে মাঠে আসতে পারেন ধোনি!
গুজরাটের বিপক্ষে ম্যাচের আগে হাসি জানান, এই ম্যাচের জন্য ধোনি একেবারে প্রস্তুত নন। তিনি বুড়ো আঙ্গুলে চোট পেয়েছেন। যদিও সেই চোট থেকে দ্রুত সেরে উঠেছেন তিনি। হাসি জানান, “দলের সঙ্গে ধোনি আসেনি। তবে যদি আমরা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে সমর্থ হই, তাহলে তিনি নিশ্চিত ভাবে দলের সঙ্গে যোগ দেবেন। আশা করছি, এরই মধ্যে ধোনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন"।
আরো পড়ুন: ১০০ মিটারের ছক্কায় মিলল ৮ রান, আইপিএলে এবার ৩ টি নিয়ম আনার প্রস্তাব দিল বিসিসিআইকে!
হায়দ্রাবাদের কাছে ঘেরে হতাশায় সিএসকে!
এর আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যাওয়ার কারণে সিএসকের জন্য প্লে-অফে যাওয়ার পথ অনেকটাই কঠিন। সে কারণেই গুজরাট টাইটান্স এর বিপক্ষে সিএসকের জয় ছাড়া আর কোন পথ খোলা নেই। শেষ ম্যাচে ঘরের মাঠে হেরে গিয়ে হতাশা সঙ্গে নিয়ে ফিরতে হয়েছিল দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফেদের।
ক্রিকেটারদের জন্য ভোকাল টনিক কোচের:
হাসি বলেন,"সেদিনের ম্যাচে হেরে যাওয়ার পর থেকেই প্রথম চারে সব শেষ করার রাস্তা বেশ খানিকটা কঠিন হয়ে গিয়েছে। তবে এই মরশুম থেকে প্রত্যেকে কিছু না কিছু শিখেছে। তাই এবার আমাদের দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে হবে।" তিনি জানান, হায়দ্রাবাদের বিরুদ্ধে হেরে যাওয়ার পর সাজঘরে গভীর নীরবতা দেখা গিয়েছিল। সকলেই হতাশ ছিলেন। তখন দলের প্রধান কোচ ক্রিকেটারদের উদ্দেশ্যে জানান,"আর একটা ম্যাচ বাকি রয়েছে। এখনো একটা সুযোগ আছে। দ্রুত এগিয়ে যেতে হবে আমাদের"। এবার গুজরাটকে হারিয়ে প্লে-অফের কি উঠতে পারবে চেন্নাই? সেদিকেই তাকিয়ে সমর্থকরা।
আরো পড়ুন: অঙ্গকৃশ কোথায় চোট পেয়েছেন মাথায় নাকি আঙুলে, ইডেনে বিতর্ক চরমে!
ট্যাগ:


