নিজের পায়ে নিজেই কুড়ুল মারল কেকেআর, রবিবারের ম্যাচে 'বিপদ' ধেয়ে আসতে পারে!
ইডেন গার্ডেন্সে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মরণ-বাঁচন লড়াইয়ে অবতীর্ণ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবার মহা বিপাকে পড়তে পারে কেকেআর। এই ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশীর। কিন্তু কি এমন হলো তাঁর?

ইডেন গার্ডেন্সে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মরণ-বাঁচন লড়াইয়ে অবতীর্ণ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবার মহা বিপাকে পড়তে পারে কেকেআর। এই ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী-র।
অঙ্গকৃশের মাথা-ঘাড়ে চোট নিয়ে বিতর্ক!
কলকাতা নাইট রাইডার্স এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে অঙ্গকৃশের মাথা-ঘাড়ে চোট লেগেছে। সেই দাবি নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক। কারণ আইসিসির নতুন নিয়ম অনুসারে, কোন ক্রিকেটারের কনকাশন হলে, প্রায় সাত দিনের জন্য ওই ক্রিকেটার কে মাঠের বাইরে থাকতে হবে। এই নিয়ম কার্যকর হয়েছে গত বছর থেকে।
কনকাশন প্রোটোকল নিয়ে শুরু চর্চা!
বুধবার চোট পেয়েছিলেন অঙ্গকৃশ। সেই হিসেবে রবিবারের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা তাই নেই বললেই চলে। তবে আইপিএলের ক্ষেত্রে এই নিয়মের স্পষ্ট কোন উল্লেখ নেই। তবুও বর্তমানে ক্রিকেট মাহফিলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কনকাশন প্রোটোকল।
আরো পড়ুন: বান্ধবীকে টিমবাসে চাপিয়ে সটান হোটেলে নিয়ে চলে গেলেন অর্শদীপ, মানলেন না বোর্ডের নিয়ম!
অঙ্গকৃশ না খেলায় বিপাকে কেকেআর:
অঙ্গকৃশ মাঠে না নামলে তা নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্স এর জন্য বিরাট ধাক্কা। এবারের আইপিএল ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১৩ টি ম্যাচ খেলে ৪২২ রান করে ফেলেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৪৬.৫২।
বিতর্কের সূত্রপাত:
মুম্বইয়ের বিপক্ষে ম্যাচে তিনি বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ নিতে গিয়ে চোট পান। প্রথমদিকে উইকেট কিপিং চালিয়ে গেলেও ১৪ তম ওভারে মাঠের বাইরে যেতে হয় অঙ্গকৃশকে। পরবর্তী ইনিংসগুলিতে উইকেট কিপিং এ নামেন তেজস্বী দাহিয়া।
তবে অনেকের দাবি, অঙ্গকৃশ মাথা কিংবা ঘাড়ে চোট পাননি। বরং আঙুলে চোট পেয়েছেন তিনি। তবুও কনকাশন নিয়ে কেন কথা উঠল সেই নিয়েই বিতর্ক। এটাই এখন কেকেআরের জন্য বড় সমস্যা। সেই কারণেই রবিবারের লড়াইয়ের আগে কপালে চিন্তার ভাঁজ কলকাতা নাইট রাইডার্স এর।
আরো পড়ুন: ভারতীয় দলে এবার এন্ট্রি নিতে চলেছেন কেকেআরের এই 'খতরনাক' ক্রিকেটার!
ট্যাগ:


