হার্দিক পান্ডেয়াকে এবার বিরাট শাস্তি দিল বোর্ড! মহা বিপাকে পড়লেন মুম্বই অধিনায়ক!

একদিকে ম্যাচে হেরে যাওয়া, আবার অন্যদিকে শাস্তির ধাক্কা। কলকাতার বিরুদ্ধে হেরে যাওয়ার পর বিরাট ধাক্কা মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডেয়ার জীবনে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হার্দিকের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। শুধু তাই নয় তাঁর নামের পাশে যোগ হলো একটি ডিমেরিট পয়েন্ট। কিন্তু কি এমন করলেন তিনি?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Hardik Pandya BCCI penalty
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

একদিকে ম্যাচে হেরে যাওয়া, আবার অন্যদিকে শাস্তির ধাক্কা। কলকাতার বিরুদ্ধে হেরে যাওয়ার পর বিরাট ধাক্কা মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডেয়া-র জীবনে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হার্দিকের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। শুধু তাই নয় তাঁর নামের পাশে যোগ হলো একটি ডিমেরিট পয়েন্ট।

ইচ্ছাকৃতভাবে উইকেটের বেল উড়িয়ে বিপাকে হার্দিক!

বিতর্কিত ঘটনাটি ঘটে মুম্বইয়ের বোলিংয়ের সময়কালে। দ্বিতীয় ইনিংসের দশম ওভারে হার্দিক রানআপে ফেরার সময় উইকেটের বেল উড়িয়ে দেন ইচ্ছাকৃতভাবে। ওই ঘটনাই আচরণবিধি ভঙ্গ বলে মনে করা হচ্ছে বিসিসিআই এর পক্ষ থেকে। তাঁকে প্রথম স্তরের দোষী হিসেবে সাব্যস্ত করেন ম্যাচ রেফারি রাজীব শেঠ। 

বিসিসিআই জানিয়েছে,"দ্বিতীয় ইনিংসে দশম ওভারে চার নম্বর বলে রান আপের সময় হার্দিক পান্ডেয়া জোর করে ইচ্ছাকৃতভাবে উইকেটের বেল উড়িয়ে দেন"। মাঠের সরঞ্জাম কিংবা ক্রিকেটের কোন পরিকাঠামোর ক্ষতিকরা বা তার চেষ্টা করা আচরণ বিধির নির্দিষ্ট ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। 

আরো পড়ুন: কী হবে মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ?

নির্বাসন দেওয়া হচ্ছে না হার্দিককে!

তবে এই শাস্তির জন্য নির্বাসন দেওয়া হচ্ছে না হার্দিককে। নিয়ম মেনে চার থেকে সাতটি ডিমেরিট পয়েন্ট কোন ক্রিকেটারের নামের পাশে জমা হলে তাঁকে এক বছরের জন্য নির্বাসন করা হয়। এখন হার্দিকের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। নিজের শাস্তি মেনে নিয়েছেন হার্দিক। 

হার্দিকের খেলা নিয়ে সংশয়:

আইপিএলে এবার মোটেই ছন্দে নেই মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ টি ম্যাথ খেলে মাত্র ৮ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স অবস্থান করছে লিগ তালিকার নয় নম্বর স্থানে। প্লে-অফের আশা শেষ হয়ে গিয়েছে আগেই। চোটের জন্য দলের বাইরে ছিলেন হার্দিক। তাঁকে নিয়ে চলছে নানান জল্পনা। আগামী দিনে তাঁকে মুম্বইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে কিনা, সেই নিয়ে উঠছে প্রশ্ন। দলের খারাপ পারফরম্যান্স সহ চাপের মধ্যে হার্দিক মেজাজ হারালেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন: নিজের পায়ে নিজেই কুড়ুল মারল কেকেআর, রবিবারের ম্যাচে 'বিপদ' ধেয়ে আসতে পারে!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে