শ্রেয়াস আইয়ারের নতুন ছবি ইন্টারনেটে ভাইরাল, কিন্তু কেন?

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কঠিন পরিস্থিতির মুখোমুখি পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সাত ম্যাচে ছয়টিতে জয়লাভ করে টুর্নামেন্টের দুর্দান্ত সূচনা করে পাঞ্জাব কিংস। সেই থেকে পরপর টানা ছয়টি ম্যাচ হেরেছে পাঞ্জাব কিংস। প্লে-অফে যেতে হলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচে জয় পেতেই হবে পাঞ্জাবকে। বাঁচা-মরার এই ম্যাচের আগে, পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে এক তরুণীর ছবি ভাইরাল। এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে উত্তেজনা। কে ওই তরুণী?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Shreyas Iyer with Swetlana
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কঠিন পরিস্থিতির মুখোমুখি পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সাত ম্যাচে ছয়টিতে জয়লাভ করে টুর্নামেন্টের দুর্দান্ত সূচনা করে পাঞ্জাব কিংস। সেই থেকে পরপর টানা ছয়টি ম্যাচ হেরেছে পাঞ্জাব কিংস। প্লে-অফে যেতে হলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচে জয় পেতেই হবে পাঞ্জাবকে। বাঁচা-মরার এই ম্যাচের আগে, পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে এক তরুণীর ছবি ভাইরাল। এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে উত্তেজনা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রেয়াস আইয়ারের সঙ্গে ওই তরুণী কে?

শ্রেয়াস আইয়ার ব্যাটিং ও অধিনায়কত্বে যতটা পারদর্শী, তেমন নাচেও। সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয় পাঞ্জাবের অধিনায়ক। সম্প্রতি, এক মহিলার সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বৃহস্পতিবার, শ্রেয়াসের একটি ছবি ইন্দোসভেটকা-র পেজে শেয়ার করা হয়। ওই মহিলা পেজটি পরিচালনা করেন। ছবিটি তোলা হয়েছে ১৭ই মে ধর্মশালায়। সেদিন ছিল পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শেষ ম্যাচ।

আরো পড়ুন: টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন বিরাট কোহলি? কোচের মন্তব্যে একেবারে তোলপাড় কান্ড!

ইন্দোসভেটকা' নামক ইনস্টাগ্রাম পেজটি চালান রুশ ভ্রমণ বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর শ্বেতলানা। তিনি সংস্কৃতি, ভ্রমণ, খাদ্যাভ্যাস, দৈনন্দিন জীবন সহ হাস্যরস নিয়ে ভিডিও বানান। আইপিএলের সময় পাঞ্জাব কিংসের সমর্থনে ছিলেন শ্বেতা। ধর্মশালায়  বেশ কিছু ভিডিও করে নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন। শ্বেতার ফলোয়ার সংখ্যা ৫,০০০। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি দেখে মনে হচ্ছে, একজন ফ্যান হিসেবে তিনি এই ছবি তুলেছেন।

আরো পড়ুন: হার্দিক পান্ডেয়াকে এবার বিরাট শাস্তি দিল বোর্ড! মহা বিপাকে পড়লেন মুম্বই অধিনায়ক!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে