সমস্যার শেষ হচ্ছে না চেন্নাইয়ের, কোনোমতেই দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না কোনো কোচ!

সিএসকের ইতিহাসে মহেন্দ্র সিংহ ধোনির অবদান সত্যিই অনস্বীকার্য। পাঁচ পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ের পিছনে অন্যতম বড় শক্তি হিসেবে ছিল প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির নেতৃত্ব আর উপস্থিতি। কিন্তু সময় বদলেছে, এখন সিএসকে শিবিরের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা হচ্ছে সেই ধোনি'কেই। কিন্তু কী এমন করলেন তিনি?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

3 মিনিট পড়া
MS Dhoni influence on CSK coach
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

সিএসকের ইতিহাসে মহেন্দ্র সিংহ ধোনি-র অবদান সত্যিই অনস্বীকার্য। পাঁচ পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ের পিছনে অন্যতম বড় শক্তি হিসেবে ছিল প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির নেতৃত্ব আর উপস্থিতি। কিন্তু সময় বদলেছে, এখন সিএসকে শিবিরের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা হচ্ছে সেই ধোনি'কেই।

দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিংকে ভরসা করছে না চেন্নাই!

২০২৩ সালে আইপিএলে জয়লাভের পর পরপর তিন মরশুম লিগ পর্ব থেকে চেন্নাই ছিটকে গিয়েছে। আগের মরশুমে পয়েন্ট তালিকার একবারে শেষ স্থানে এসে শেষ করেছে চেন্নাই। এই ব্যর্থতার পরে সিএসকে কর্তৃপক্ষ কোচিং বিভাগে কিছু পরিবর্তনের চিন্তা ভাবনা করছে। সিএসকে কর্তারা দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিং-কে আগের মত ভরসা করতে পারছেন না বলে শোনা যাচ্ছে। 

দলে ধোনি থাকলে আসতে নারাজ বিদেশী কোচ!

খবর অনুযায়ী, চলতি মরশুমে থেকেই প্রথম সারির এক ভারতীয় কোচকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা ছিল। যদিও শেষ মুহূর্তে তাঁকে ওয়েটিংয়ে রাখা হয়। যোগাযোগ করা হয় বিদেশী কোচের সঙ্গেও। তিনি জানান, দলে যতদিন ধোনি থাকবেন তিনি ততদিন সিএসকের দায়িত্ব নিতে চান না। 

আরো পড়ুন: বিশ্বকাপে অংশগ্রহণ করা এই 'থ্রিডি' ক্রিকেটার নিস্তব্ধে 'বিদায়' নিয়ে নিলেন!

ধোনির অতিরিক্ত প্রভাব নিয়ে সংশয়:

চেন্নাই সুপার কিংসের ঘনিষ্ঠ সূত্র জানায়, ধোনির অতিরিক্ত প্রভাবের জন্য স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক কোচ। তাঁদের মতে, দলের নানা সিদ্ধান্ত অনুযায়ী ধোনির উপস্থিতি আজও বড় প্রভাব ফেলে। সেই কারণে নিজের মতো করে পরিকল্পনা বাস্তবায়ন করতে নতুন কোচ অস্বস্তিতে পড়তে পারেন।

তবে বর্তমানে দল পরিচালনা কিংবা কৌশল তৈরির সঙ্গে ধোনি সরাসরি যুক্ত নন। কিন্তু তাঁর উপস্থিতি আর মতামত দলের কাছে আজও যথেষ্ট গুরুত্ব রাখে। সেই নিয়েই জটিলতা। সিএসকে কর্তাদের মতে, দলের বড় কোন পরিবর্তনের জন্য এবার ভাবতে হবে ধোনিকে ছাড়াই। দলে বড় কোনো পরিবর্তন আনতে চাইলে ভাবতে হবে ধোনিকে ছাড়াই। যদিও সে সিদ্ধান্ত নেওয়ায় কঠিন। 

কারণ, ধোনির জনপ্রিয়তা ব্যাপক। তাঁকে যদি দল থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে দলের একাংশ বিরোধিতা করতে পারে বলে মনে করছে খুব্ধরা। ধোনি নিজে জানান, কারোর চাপে তিনি অবসর গ্রহণ করবেন না, নিজের সিদ্ধান্তে ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। 

এবারের আইপিএলে একটি ম্যাচেও খেলতে দেখা যায়নি ধোনিকে। মরশুমের প্রথমে তিনি পায়ের পেশিতে চোট পেয়েছিলেন। পরে সুস্থ হলেও দলের ভারসাম্যের জন্য মাঠে  তাঁকে মাঠে নামানো হয়নি। এরপরেও অবসর গ্রহণ নিয়ে কোন ইংলিশ দেননি ধোনি। পুরো মরশুমে ধরে তাঁকে মাঠে না নামিয়ে তাঁকে পরোক্ষ বার্তা দিচ্ছে সিএসকে কর্তারা।

আরো পড়ুন: ধোনিকে নিয়ে সমর্থকদের সঙ্গে সত্যিই কি প্রতারণা করেছে চেন্নাই?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে