CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
ম্যাচ প্রেডিকশন

IPL 2026: আরআর বনাম এমআই, আজকের ম্যাচ কে জিতবে?

আরআর বনাম এমআই, ম্যাচ ডেসক্রিপশন এবং বিভিন্ন টিপস।

IPL-2026-13
IPL-2026-13

RR vs MI: ম্যাচের বিবরণ-

ম্যাচ: রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স
তারিখ: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
ভেন্যু: এসিএ স্টেডিয়াম, বারসাপাড়া, গুয়াহাটি 

RR vs MI: রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্লেয়িং একাদশ!

যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডোনাভান ফেরেইরা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা

ইমপ্যাক্ট প্লেয়ার: 

রবি বিশনই

RR vs MI: মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্লেয়িং একাদশ!

রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরাহ

ইমপ্যাক্ট প্লেয়ার:

দীপক চাহার

RR vs MI: মুখোমুখি পরিসংখ্যান-

মোট ম্যাচ খেলা হয়েছে: ৩১টি
রাজস্থান রয়্যালস জিতেছে: ১৪টি
মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে: ১৬টি
টাই/নো রেজাল্ট: ১টি

প্রথম ম্যাচ: ৭ মে ২০০৮ (মুম্বই ইন্ডিয়ান্স জয়ী)
সর্বশেষ ম্যাচ: ১ মে ২০২৫ (মুম্বই ইন্ডিয়ান্স জয়ী)

আরো পড়ুন: আগামী ১০০ বছরেও আইপিএলের এই বোলারের রেকর্ড ভাঙা অসম্ভব!

RR vs MI: পিচ রিপোর্ট-

গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ সাধারণত ফ্লাডলাইটের নিচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলকে বেশি সুবিধা দেয়। আসামে প্রায়শই মেঘলা আবহাওয়া থাকায় বোলাররা নতুন বলে শুরুতেই সুইং পেতে পারেন, যা ওপেনিং ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে।

আর এর প্রমাণ মিলেছে আগের ম্যাচে, যেখানে আর্চার এবং বার্গার চেন্নাইয়ের টপ অর্ডারকে দ্রুত ভেঙে দিয়ে রাজস্থানকে শুরুতেই ম্যাচে এগিয়ে দেয়। তবে এই মাঠের বাউন্ডারিগুলো তুলনামূলক ছোট হওয়ায়, শুরুটা সামলে নিতে পারলে ব্যাটাররা পরে বড় রান করতে পারে।

RR vs MI: আবহাওয়ার রিপোর্ট-

ম্যাচের সময় গুয়াহাটিতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। তাপমাত্রা প্রায় ১৯°C এর কাছাকাছি থাকতে পারে, সঙ্গে থাকবে প্রায় ৮৭% আর্দ্রতা। হালকা বাতাস বইবে ঘণ্টায় প্রায় ৪.৪ কিমি বেগে এবং দৃশ্যমানতা থাকবে প্রায় ১০ কিলোমিটার।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯৮%—যা ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে। ফলে টস জেতা দল ডাকওয়ার্থ-লুইস নিয়ম মাথায় রেখে সিদ্ধান্ত নিতে পারে, এবং ম্যাচে বিঘ্ন ঘটার সম্ভাবনাও যথেষ্ট বেশি।

আরো পড়ুন: কথা নয়, 'কাজ' করেই নির্বাচকদের জবাব দিলেন মহম্মদ শামি!

RR vs MI: ফ্যান্টাসি টিপস-

পিচের আচরণ অনুযায়ী, এই ম্যাচে টপ অর্ডারের ব্যাটারদের নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। শুরুতে একটু সাবধানে খেললেও পরে এই পিচে রান তোলা সহজ হয়ে যায়, তাই ওপেনার এবং টপ-অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেন।

ডেথ ওভারের বোলাররা সবসময়ই গুরুত্বপূর্ণ, কারণ শেষ কয়েক ওভারে তারা দ্রুত উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই এমন বোলারদের দলে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

উইকেটকিপার হিসেবে কুইন্টন ডি কক একটি ভালো পছন্দ হতে পারে।

এই পিচে ব্যাটসম্যানরা বড় ভূমিকা নিতে পারে, তাই ফ্যান্টাসি টিমে ব্যাটিং শক্তিকে একটু বেশি গুরুত্ব দেওয়াই ভালো।

RR vs MI: ম্যাচ প্রেডিকশন -

রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত দুটি ম্যাচ জিতেছে ঠিকই, কিন্তু এই ম্যাচই তাদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। দলের ব্যাটিং ভালো ফর্মে থাকলেও বোলিং বিভাগটাই এখন সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখা যাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে ভালো করতে হলে তাদের বোলারদের অনেক বেশি ধারালো পারফরম্যান্স দেখাতে হবে।

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অতীত রেকর্ড বেশ ভালো। শুধু তাই নয়, তাদের ব্যাটিং লাইনআপ অনেক গভীর এবং ভারসাম্যপূর্ণ। পাশাপাশি বোলিং বিভাগও তুলনামূলকভাবে শক্তিশালী, যা এই ম্যাচে তাদের বাড়তি সুবিধা দিতে পারে।

সুতরাং, এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে, যদিও ম্যাচের ফল নির্ভর করবে মাঠের পারফরম্যান্সের উপরই।

বিধিসম্মত সতর্কীকরণ:

এই পূর্বাভাস ও ফ্যান্টাসি টিপস সম্পূর্ণরূপে বিশ্লেষণ এবং সম্ভাবনার ভিত্তিতে তৈরি। ম্যাচের প্রকৃত ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারে। খেলায় অংশ নেওয়ার আগে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিন। ফ্যান্টাসি স্পোর্টস বা যেকোনো ধরনের অনলাইন গেমে আর্থিক ঝুঁকি থাকতে পারে, তাই সতর্কতার সঙ্গে অংশগ্রহণ করুন।

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে