দীর্ঘ ১০ বছর আগে যে বাংলাদেশি ক্রিকেটার ধোনির দলকে ব্যঙ্গ করে ক্ষমা চেয়েছিলেন, তিনিই এবার ভারতের জয়ে বলে ফেললেন বড় কথা!
এ বিষয়ে ক্রিকেটপ্রেমীদের একাংশই মনে করছেন যে, বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র সদস্য এত দিনে তাঁর নিজের ভুল বুঝতে পেরেছেন।

ক্রিকেট হল অনিশ্চয়তার খেলা। অনেকে আবার এই খেলাকে 'ভদ্রলোকের খেলা' বলেও অভিহিত করেন। কিন্তু প্রতিপক্ষ দলের সাথে সবসময় সুস্থ সম্পর্ক থাকে তা কিন্তু নয়। অনেক সময় সম্পর্ক বিগড়েও যায়। আর এমন ঘটনায় ঘটেছিল আজ থেকে দীর্ঘ ১০ বছর আগে। ভারতের হার নিয়ে ব্যঙ্গ করেছিলেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মুশফিকুর রহিম। কিন্তু এবার ভারতের জয়ে তাঁর অন্য রূপ দেখা গেল।
ভারতের জয়ে কী করলেন মুশফিকুর রহিম?
এবার ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম। আর তারপরই বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারকে ১০ বছর আগের পোস্টের কথা মনে করিয়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
৮-ই মার্চ, রবিবার বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ৯৬ রানের বড় ব্যবধানে জয় হাসিল করে। আর তারপরেই মুশফিকুর সমাজমাধ্যমে লেখেন, ‘‘ভারতীয় দলকে অভিনন্দন। অত্যন্ত যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে।’’
কিন্তু, তাঁর অভিনন্দন বার্তার পরই ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করিয়ে দিয়েছেন ১০ বছরের পুরনো কথা।
১০ বছর আগে কী এমন করেছিলেন মুশফিকুর রহিম?
সালটা ছিল ২০১৬। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচ হেরে গিয়েছিল ভারত। আর ৭ উইকেটে সেই হারের পর মুশফিকুর সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করে লিখেছিলেন, ‘‘এটাই আনন্দের। হা হা হা। ভারত সেমিফাইনালে হেরে গিয়েছে।’’ শুধু তাই নয়, এই লেখার সঙ্গে ম্যাচের পর মহেন্দ্র সিংহ ধোনির হতাশার একটা ছবিও জুড়ে দিয়েছিলেন তিনি। আর সেই পোস্টের জন্য কঠোর সমালোচিত হয়েছিলেন মুশফিকুর। যদিও পরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে তিনি পোস্টটি মুছে দেন।
এই ঘটনা কীসের প্রমাণ দিচ্ছে?
আসলে, এ বিষয়ে ক্রিকেটপ্রেমীদের একাংশই মনে করছেন যে, বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র সদস্য এত দিনে তাঁর নিজের ভুল বুঝতে পেরেছেন। এবার ভারতের মাটিতে খেলতে না চাওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। তাছাড়া ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্ব আরও এক বার বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হয়েছে। তাই ১০ বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়া ভাবমূর্তি মেরামত করতেই সূর্যকুমারদের অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম।
ট্যাগ:
Souvik Das
editor


