CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

দীর্ঘ ১০ বছর আগে যে বাংলাদেশি ক্রিকেটার ধোনির দলকে ব্যঙ্গ করে ক্ষমা চেয়েছিলেন, তিনিই এবার ভারতের জয়ে বলে ফেললেন বড় কথা!

এ বিষয়ে ক্রিকেটপ্রেমীদের একাংশই মনে করছেন যে, বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র সদস্য এত দিনে তাঁর নিজের ভুল বুঝতে পেরেছেন।

Mushfiqur Rahim on Indian Cricket
Mushfiqur Rahim on Indian Cricket

ক্রিকেট হল অনিশ্চয়তার খেলা। অনেকে আবার এই খেলাকে 'ভদ্রলোকের খেলা' বলেও অভিহিত করেন। কিন্তু প্রতিপক্ষ দলের সাথে সবসময় সুস্থ সম্পর্ক থাকে তা কিন্তু নয়। অনেক সময় সম্পর্ক বিগড়েও যায়। আর এমন ঘটনায় ঘটেছিল আজ থেকে দীর্ঘ ১০ বছর আগে।  ভারতের হার নিয়ে ব্যঙ্গ করেছিলেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মুশফিকুর রহিম। কিন্তু এবার ভারতের জয়ে তাঁর অন্য রূপ দেখা গেল। 

আরো পড়ুন: জয়ের মোহে থাকলে হবে না, টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়ার কয়েক ঘন্টা পরেই সূর্যদের জন্য নতুন লক্ষ্য ঠিক করে দিলেন 'গম্ভীর' গৌতম!

ভারতের জয়ে কী করলেন মুশফিকুর রহিম?

এবার ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম। আর তারপরই বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারকে ১০ বছর আগের পোস্টের কথা মনে করিয়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
৮-ই মার্চ, রবিবার বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ৯৬ রানের বড় ব্যবধানে জয় হাসিল করে। আর তারপরেই মুশফিকুর সমাজমাধ্যমে লেখেন, ‘‘ভারতীয় দলকে অভিনন্দন। অত্যন্ত যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে।’’

কিন্তু, তাঁর অভিনন্দন বার্তার পরই ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করিয়ে দিয়েছেন ১০ বছরের পুরনো কথা। 

১০ বছর আগে কী এমন করেছিলেন মুশফিকুর রহিম?

সালটা ছিল ২০১৬। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচ হেরে গিয়েছিল ভারত। আর ৭ উইকেটে সেই হারের পর মুশফিকুর সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করে লিখেছিলেন, ‘‘এটাই আনন্দের। হা হা হা। ভারত সেমিফাইনালে হেরে গিয়েছে।’’ শুধু তাই নয়, এই লেখার সঙ্গে ম্যাচের পর মহেন্দ্র সিংহ ধোনির হতাশার একটা ছবিও জুড়ে দিয়েছিলেন তিনি। আর সেই পোস্টের জন্য কঠোর সমালোচিত হয়েছিলেন মুশফিকুর। যদিও পরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চেয়ে তিনি পোস্টটি মুছে দেন।

আরো পড়ুন: জ্যোতিষী আর হওয়া হল না মহম্মদ আমিরের, ভুল ভবিষ্যদ্বাণীর কথা উঠতেই রাগে একেবারে গজগজ করতে লাগলেন মহম্মদ আমির!

এই ঘটনা কীসের প্রমাণ দিচ্ছে?

আসলে, এ বিষয়ে ক্রিকেটপ্রেমীদের একাংশই মনে করছেন যে, বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র সদস্য এত দিনে তাঁর নিজের ভুল বুঝতে পেরেছেন। এবার ভারতের মাটিতে খেলতে না চাওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। তাছাড়া ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্ব আরও এক বার বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হয়েছে। তাই ১০ বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়া ভাবমূর্তি মেরামত করতেই সূর্যকুমারদের অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম।

ট্যাগ:IndiaMushfiqur Rahim

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে