CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বদলে যাচ্ছে লখনউ সুপার জায়ান্টসের লোগো, আইপিএল ২০২৬-এর আগে বড় চমক দিতে চলেছে ফ্র্যাঞ্চাইজিটি! ভাইরাল হল ভিডিও— দেখুন

নতুন মরশুমকে সামনে রেখে লখনউ তাদের নতুন লোগো উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। ফ্রাঞ্চাইজিটির নতুন অধ্যায় শুরু হচ্ছে ঋষভ পন্তের নেতৃত্বে। আর এই নতুন পথচলাকেই প্রতীকী রূপ দিতে লোগো বদলের সিদ্ধান্ত বলেই মনে করছেন অনেকেই।

LUCKNOW SUPER GIANTS
LUCKNOW SUPER GIANTS

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষ হলেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬। বলতে গেলে, আইপিএল ২০২৬ শুরুর মোটামুটি আর এক মাস মতো বাকি। তবে এবারের আইপিএলের আগেই বড়সড় চমক দিতে চলেছে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। নতুন মরশুমকে সামনে রেখে লখনউ তাদের নতুন লোগো উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। ফ্রাঞ্চাইজিটির নতুন অধ্যায় শুরু হচ্ছে ঋষভ পন্তের নেতৃত্বে। আর এই নতুন পথচলাকেই প্রতীকী রূপ দিতে লোগো বদলের সিদ্ধান্ত বলেই মনে করছেন অনেকেই।

আরো পড়ুন: ‘...আমার ব্যাটই কথা বলে’, ঝোড়ো ইনিংস খেলে এ কী বলে‌ ফেললেন হেটমায়ার! ভারতের জন্য কতটা চিন্তার হেটমায়ারের এই মন্তব্য?

নতুন মরশুমের আগে ঝড় তুলেছে এলএসজি-র নতুন ভিডিও!

২০২৬ মরশুমের আগেই এলএসজি-র তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠেছে, দলের বর্তমান লোগো কোথায়? এমনকি তাদের এক্স (সাবেক টুইটার) এবং ইনস্টাগ্রাম প্রোফাইলেও আর পুরনো লোগো দেখা যাচ্ছে না। সুতরাং এটা স্পষ্ট যে, খুব শীঘ্রই নতুন লোগো প্রকাশ করতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজিটি।

যদিও, দল গঠনের ক্ষেত্রে বড়সড় কোনও ভাঙাগড়া করেনি লখনউ। পুরান ও মার্শের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি ধরে রেখেছে বিদেশি দুই ক্রিকেটার আইডেন মার্করাম ও ম্যাথিউ ব্রিটজকেকে। তরুণ ভারতীয় ব্যাটার আব্দুল সামাদ ও আয়ুশ বাদোনিও রয়েছেন দলে। এমনকি ভারতীয় পেসার আভেশ খানকেও ৯.৭৫ কোটি টাকায় নেওয়া হয়েছে।

আরো পড়ুন: 'ভারতের পক্ষে সেমিফাইনালে পৌঁছানো সম্ভব নয়', মোহাম্মদ আমিরের ভবিষ্যদ্বাণীতে ভারতের বিদায়ঘন্টা বেজে গেল!

গত মরশুমে লখনউয়ের পারফরম্যান্স!

আইপিএলের গত মরশুমে লখনউয়ের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। ১৪টি গ্রুপ ম্যাচে মাত্র ৬টি জয় পেয়েছিল তারা। ফলে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানেই শেষ করতে‌ হয় তাদের। তাদের দলের নেট রান রেট ছিল -০.৩৭৬, যা প্লে-অফের দৌড়কে অনেকটাই পিছিয়ে দিয়েছিল। সুতরাং, ২০২৬ মরশুমে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাইছে এই ফ্র্যাঞ্চাইজিটি।

যদিও, ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে কিছু ক্রিকেটার দুর্দান্ত‌ পারফর্ম করেছিলেন। অস্ট্রেলিয়ার ওপেনার মিচেল মার্শ গত মরশুমে ব্যাট হাতে দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। ১৩ ইনিংস খেলে তিনি মোট ৬২৭ রান করেন। তাঁর গড় ৪৮.২৩ এবং স্ট্রাইক রেট ১৬৩.৭১। মার্শের ব্যাট থেকে আসে ৫৬টি বাউন্ডারি এবং ৩৭টি ছক্কা।

পাশাপাশি দলের আরও এক গুরুত্বপূর্ণ ব্যাটার নিকোলাস পুরানও অসাধারণ সমর্থন দেন। উইকেটকিপার-ব্যাটার পুরান ১৪টি ইনিংসে ৫২৪ রান করেন। যার স্ট্রাইক রেট ছিল ১৯৬.২৫।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে