IPL 2026: মুস্তাফিজুর ছাঁটাই বিতর্কে বেরিয়ে এল বড় সত্য! আইপিএলের চেয়ারম্যান মুখ খুলতেই সবাই 'থ'!
ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ সফলভাবে হয়ে গেছে এই মরশুমের। কিন্তু, প্রথম দুটি ম্যাচেই কেকেআর ফ্যানেরা হতাশ হয়েছেন। কারণ, একটা মাচেও এখনও পর্যন্ত জিততে পারেনি কেকেআর। আর এই আবহেই বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে চর্চা চলছে। কিন্তু কেন?

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ সফলভাবে হয়ে গেছে এই মরশুমের। কিন্তু, প্রথম দুটি ম্যাচেই কেকেআর ফ্যানেরা হতাশ হয়েছেন। কারণ, একটা মাচেও এখনও পর্যন্ত জিততে পারেনি কেকেআর। আর এই আবহেই বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান-কে নিয়ে চর্চা চলছে। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল মুখ খুলতেই নতুন করে চর্চা শুরু।
কেন মুস্তাফিজুর রহমান-কে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে?
৯.২ কোটি টাকা দিয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল শাহরুখ খানের দল। যদিও বিসিসিআইয়ের নির্দেশে এই মরশুমের আইপিএল খেলা হয়নি তাঁর। আর তা নিয়েই দুই দেশের মধ্যে কম জলঘোলা হয়নি! তবে বাংলাদেশি পেসারকে দলে না থাকায় নাইটদের পেস আক্রমণে যথেষ্ট প্রভাব পড়েছে। তাই, মুস্তাফিজুরকে নিয়ে অবশেষে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।
মুস্তাফিজুর রহমান-কে নিয়ে কী বললেন আইপিএল চেয়ারম্যান?
মুস্তাফিজুরের আইপিএল ২০২৬-এ না খেলা নিয়ে নিয়ে সংযত প্রতিক্রিয়া জানিয়ে সংবাদমাধ্যমকে অরুণ ধুমাল বলেছেন, “আমি শুধু এটুকুই বলব, বিষয়টি দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার বিশেষ কিছু জানা নেই।” এর পাশাপাশি তিনি আরও যোগ করেন, “আমি মনে করি না সরকার প্রতিদিনের ক্রিকেটের পরিচালনার ক্ষেত্রে কোনও ভূমিকা বা বক্তব্য রেখেছে। সরকার সার্বিকভাবে ক্রিকেটকে সমর্থন করে। তবে হ্যাঁ, কখনও কখনও আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, সকলের শুভবুদ্ধির উদয় হবে। এমন পরিস্থিতি আর তৈরি হবে না।”
কেন মুস্তাফিজুরকে খেলতে দেয়নি বিসিসিআই:
প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু ধর্মালম্বী সংখ্যালঘুদের উপরে অত্যাচারের কারণে কেকেআরের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে সরব হয়েছিলেন দেশের বিজেপি নেতাদের অনেকেই। তীব্র আক্রমণ করা হচ্ছিল কেকেআর মালিক শাহরুখ খানের সঙ্গে ভারতীয় বোর্ডকেও। তুমুল আলোচনা চলছিল, বাংলাদেশে যখন নির্বিচারে হিন্দু নিপীড়ন চলছে, তখন কোন যুক্তিতে মুস্তাফিজুরকে এখনও দলে রেখে দিয়েছে কেকেআর? কেন তাঁর সঙ্গে চুক্তি এখনই ছিন্ন করা হচ্ছে না? এই পরিস্থিতিতেই বিসিসিআইয়ের তরফে কেকেআর-কে বলা হয় যে, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে। এরপর নিরাপত্তার দোহাই দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয় বিসিবি। সমস্যা সমাধানে বিসিবি’র সঙ্গে আইসিসি’র আলোচনাও চলছে। তবে জট এখনও ছাড়েনি। তৎকালীন ইউনুস সরকারের চাপে টি-২০ বিশ্বকাপে ভারতে না আসার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্রিকেট বোর্ড। পরে বিশ্বকাপের সূচি থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।
ট্যাগ:


