RCB vs SRH: দুর্ধর্ষ ক্যাচ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন ফিন সল্ট, ক্রিজে ফেরালেন ক্লাসনকে!
ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ঘটেছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার।

২৮শে মার্চ, শনিবার, শুরু হয়ে গেছে আইপিএল ২০২৬-এর মহারন। ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ঘটেছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। টস জেতার পরে ভক্তদের উদ্দেশ্যে পতিদার বললেন, 'এত বছর ধরে আমাদের উপর ভরসা রাখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জার্সিতে দ্বিতীয় স্টার লাগানোর সম্পূর্ণ চেষ্টা করব।'
এক ঝলকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম একাদশ!
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডেয়া, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং, জ্যাকব ডাফি, সুয়াশ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার:
দেবদত্ত পাডিক্কল, জ্যাকব বেথেল, রসিক সালাম, কনিষ্ক চৌহান, ভেঙ্কটেশ আইয়ার।
এক ঝলকে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ!
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান (ক্যাপ্টেন ও উইকেটকিপার), হেনরিক ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত বর্মা, সলিল অরোরা, হর্ষ দুবে, ইশান মালিঙ্গা, হর্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট।
ইমপ্যাক্ট প্লেয়ার:
শিবাঙ্গ কুমার, লিয়াম লিভিংস্টোন, ডেভিড পেইন, আর স্মরণ, সাকিব হুসেন।
শুরুটা মোটেও ভালো হয়নি সানরাইজার্স হায়দরাবাদের:
প্রথমেই বড়সড় ধাক্কা খেল সানরাইডার্স হায়দরাবাদ। দলের ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা ৮ বলে মাত্র ৭ রান করে ক্রিজে ফিরে গেলেন। জেকব ডাফি তাঁকে আউট করেন। অভিষেক শর্মার পর ট্রাভিস হেডও বড় রান করতে পারলেন না। হেড এবং অভিষেক দুজনেই জেকব ডাফির বলে আউট হয়ে যান। এরপর আবারও বল হাতে জ্বলে উঠলেন জেকব ডাফি। আইপিএল টুর্নামেন্টে ডেবিউ তাঁর চিরস্মরণীয় হয়ে থাকবে। শর্ট ডেলিভারির শিকার হলেন নীতিশ কুমার রেড্ডি। অভিনন্দন সিংয়ের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান।
ইশান কিষানের ঝোড়ো ইনিংস:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ঈশান কিষান। ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকেই তিনি হারানো ব্যাটিং ফর্ম ফিরে পেয়েছেন। এবার আইপিএলেও সেই ঝলক দেখতে পাওয়া গেল। দলের যখন ৩ উইকেট পড়ে গিয়েছিল, তখন তিনি দলের হাল ধরেন। মাত্র ২৭ বলেই হাঁকালেন দুর্ধর্ষ হাফসেঞ্চুরি।
আরো পড়ুন: IPL 2026: আইপিএল সম্প্রচারিত হবে বাংলাদেশেও, বিরাট সিদ্ধান্ত নিল তারেক সরকার!
ফিল সল্টের অসাধারণ ক্যাচ:
কার্যত চোখ ধাঁধানো একটি ক্যাচ নিলেন ফিল সল্ট। আর সেই সাথে তিনি ফেরালেন হেনরিক ক্লাসেনকে। রোমারিও শেফার্ডের বলে বড় শট মারতে গিয়েছিলেন ক্লাসেন। ডিপ মিড উইকেটে বাউন্ডারি লাইনের একেবারে সামনে দাঁড়িয়ে ছিলেন সল্ট। একটা সময় মনে হয়েছিল, ক্লাসেন বোধহয় অনায়াসে ছক্কাটা হাঁকাতে পারবেন। কিন্তু, বলটা যতটা উঁচুতে গিয়েছিল, তাতে ততটাও দুরত্ব পায়নি। ফলে, বাউন্ডারির একেবারে ধারে দাঁড়িয়ে ছিলেন সল্ট। তিনি কার্যত ক্যাচটা কঠিন করে নিলেন। তিনি বলটা ধরার পর একবার ডিগবাজিও খেয়ে নেন। আর এই সময় আম্পায়ারের মনে সন্দেহ জাগে, তাঁর শরীর ফেন্সে আদৌ ঠিকে গিয়েছে কি না। সিদ্ধান্ত পাঠানো হয় তৃতীয় আম্পায়ারের কাছে। কিন্তু শেষপর্যন্ত দেখা যায়, অল্পের জন্য বিপদ এড়িয়েছেন সল্ট। আম্পায়ারের এই সিদ্ধান্তে একেবারে খুশি হতে পারেননি ক্লাসেন। ২২ বলে ৩১ রান করে ফিরে যান তিনি।
আরো পড়ুন: Ishan Kishan: আইপিএল ২০২৬-এ ইতিহাসের প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ড করতে চলেছেন ঈশান কিষাণ!
ট্যাগ:


