CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

IPL 2026: আইপিএল সম্প্রচারিত হবে বাংলাদেশেও, বিরাট সিদ্ধান্ত নিল তারেক সরকার!

ভারতের আইপিএল টুর্নামেন্টের সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল তারেক রহমানের সরকার। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে বাংলাদেশের তৎকালীন ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আইপিএলে নিষেধাজ্ঞা জানিয়েছিল।

IPL 2026 Telecast in Bangladesh
IPL 2026 Telecast in Bangladesh

একেবারে ঝোপ বুঝে কোপ মারল বাংলাদেশ। এটাই হয়ত মোক্ষম সময় ছিল। তাই আর কোনো ভুল নয়। একেবারে সঠিক সময়ে পালটি খেল বাংলাদেশ। ভারতের আইপিএল টুর্নামেন্টের সম্প্রচারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল তারেক রহমানের সরকার। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে বাংলাদেশের তৎকালীন ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আইপিএলে নিষেধাজ্ঞা জানিয়েছিল। কিন্তু এই বার সেই বিধিনিষেধই তুলে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী জহির উদ্দিন।

আইপিএল ব্যান হল না বাংলাদেশে!

শনিবারই শুরু হচ্ছে আইপিএল ২০২৬। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর ইউনুসের সরকার ঘোষণা করেছিল, আইপিএলের সম্প্রচার, আইপিএল সংক্রান্ত বিজ্ঞাপন এবং আইপিএল সংক্রান্ত সমস্ত প্রচার নিষিদ্ধ করা হবে। তবে এবার বাংলাদেশের তথ্যমন্ত্রী সরাসরি বলেছেন আইপিএল সম্প্রচারিত করা হবে। 

আরো পড়ুন: Ishan Kishan: আইপিএল ২০২৬-এ ইতিহাসের প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ড করতে চলেছেন ঈশান কিষাণ!

বাংলাদেশের তথ্যমন্ত্রী জহির উদ্দিনের মন্তব্য:

সূত্রের খবর, "খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব। আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। জোর করে কিছু করা হবে না।"

ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে বাংলাদেশের!

ফেব্রুয়ারিতে নির্বাচনের পালাবদলের পর থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে বাংলাদেশের তারেক সরকার। আর  ক্রিকেটও তার মধ্যে অন্যতম। দায়িত্ব পাওয়ার পরই সেদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক বলেছিলেন, নিষেধাজ্ঞা তোলার বিষয়ে তাঁরা আলোচনা করবেন। এবার জানিয়ে দেওয়া হল, আগের ইউনুস সরকারের নিষেধাজ্ঞার এখন আর কোনও গুরুত্ব নেই। অর্থাৎ, যদি সম্প্রচারকারী চ্যানেল বাংলাদেশে আইপিএল দেখানোর প্রক্রিয়া শুরু করে তাহলে এবার সরকার পাশেই থাকবে।

আরো পড়ুন: Virat Kohli: দীর্ঘ ৩ মাস পর নতুন ট্যাটুর সঙ্গে ২২ গজের ময়দানে নামতে চলেছেন 'কিং কোহলি', কী জানাচ্ছেন আরসিবি কোচ ফ্লাওয়ার?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে