Rinku Singh: আইপিএল ২০২৬-এ কেকেআরের তরফে বড় 'পদ' পেয়ে গেলেন রিঙ্কু সিং!
এবার আইপিএল ২০২৬-এ খেলার আগেই হাসি ফুটল রিঙ্কুর মুখে। এবার কেকেআরে বড়সড় প্রমোশন হল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারের। আগামী মরশুমের জন্য রিঙ্কুকে ভাইস ক্যাপ্টেন করল নাইট তারকারা।

কয়েকদিন আগেই টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। সেই দলে ছিলেন রিঙ্কু সিং। যদিও সব ম্যাচে তাঁকে খেলতে দেখা যায়নি। কিন্তু তা সত্ত্বেও তিনি দলের অংশ ছিলেন। কিন্তু সেই জয়ের স্বাদ সেভাবে উপভোগ করতে পারেননি রিঙ্কু। কেননা, সেই সময় রিঙ্কু পিতৃহারা হন।তবে এবার আইপিএল ২০২৬-এ খেলার আগেই হাসি ফুটল রিঙ্কুর মুখে। এবার কেকেআরে বড়সড় প্রমোশন হল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারের। আগামী মরশুমের জন্য রিঙ্কুকে ভাইস ক্যাপ্টেন করল নাইট তারকারা। অজিঙ্কা রাহানের ডেপুটি হিসাবে দায়িত্ব দিয়ে আগামী দিনের জন্য অধিনায়ক হিসাবে রিঙ্কুকে গ্রুপ করতে চায় নাইট তারকারা।
আইপিএল ২০২৬-এর আগেই পদোন্নতি হল রিঙ্কু সিংয়ের!
আইপিএল ২০২৫-এ কেকেআরের সহ-অধিনায়ক ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু হতশ্রী পারফরম্যান্সের জেরে তাঁকে এই মরশুমে ছেঁটে ফেলা হয়েছে। আন্দ্রে রাসেলের মতো সিনিয়র তারকা কেউ নেই। সুনীল নারিনও কেরিয়ারের প্রায় শেষের দিকে। ফলত, কেকেআরের লিডারশিপ গ্রুপে কার্যত একটা শূন্যতা তৈরি হয়েছে। তাই রাহানে ছাড়া সেভাবে সিনিয়র কোনও তারকা নেই বলা চলে। সেহেতু রিঙ্কুকেই সহ-অধিনায়ক হিসাবে বাছা হল।
কেন রিঙ্কু সিংকে কেকেআরের সহ-অধিনায়ক করা হল:
আসলে, রিঙ্কু সিং বেশ কয়েক মরশুম ধরে কেকেআরে রয়েছেন। নাইটদের খেলার ধরন, ড্রেসিং রুমের পরিবেশ বেশ ভালোরকম বোঝেন রিঙ্কু। দলের হয়ে অতীতে ভালো পারফর্মও করছেন তিনি। এছাড়াও তিনি দায়িত্ব নিতে পছন্দ করেন। চাপের মুখে জ্বলে ওঠার অনেক দৃষ্টান্ত রয়েছে তাঁর। তাছাড়া কোচ অভিষেক নায়ারের সঙ্গেও দুর্দান্ত একটা রসায়ন রয়েছে রিঙ্কুর। অধিনায়ক হিসাবেও তিনি অনভিজ্ঞ নন। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশেও নেতৃত্ব দেন। আবার ইউপি প্রিমিয়ার লিগের দলকেও তিনি নেতৃত্ব দেন। ফলে আগামী দিনে সম্ভাব্য অধিনায়ক হিসাবেও রিঙ্কুকে দেখেছে শাহরুখ খানের দল।
অধিনায়ক রাহাকে সাহায্য করবেন রিঙ্কু!
এই মরশুমের নেতৃত্বে কেকেআরের নেতৃত্বে অবশ্য এবারে অজিঙ্কা রাহানেই থাকছেন। রিঙ্কু তাঁকে সাহায্য করবেন। উত্তরপ্রদেশের ব্যাটারের এই প্রমোশনের অর্থ, এই মরশুমে ব্যাট হাতেও অতিরিক্ত দায়িত্ব নিতে পারেন রিঙ্কু সিং। গত কয়েক মরশুমে রিঙ্কুকে দেখা গিয়েছে বড্ড দেরিতে ব্যাট করতে আসতে, কিন্তু সেভাবে নিজেকে অন্বেষণ সুযোগও পাচ্ছেন না রিঙ্কু। এবার সহ-অধিনায়ক হয়ে আর একটু উপরে ব্যাট করতে আসতে পারেন তিনি।
রাসেলের ১২ নম্বর জার্সিকে অবসরে পাঠানো হয়েছে:
এদিকে এদিন আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। সেটা হল আন্দ্রে রাসেলের ১২ নম্বর জার্সিকে অবসরে পাঠানো। নাইটদের হয়ে আর কেউ ওই জার্সি গায়ে দিতে পারবেন না।
ট্যাগ:


