ম্যাচ প্রেডিকশন

GT vs RR: ম্যাচ ভবিষ্যদ্বাণী — আইপিএল ২০২৬-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে কে জিতবে?

গুজরাট টাইটান্সে বনাম রাজস্থান রয়্যালসের আইপিএল ২০২৬-এ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের ভবিষ্যদ্বাণী এবং বিভিন্ন টিপস।

GT-VS-RR-Q2
GT-VS-RR-Q2

আইপিএল ২০২৬-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে ২৯মে, শুক্রবার মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৯২ রানের ব্যবধানে বড়সড় পরাজয়ের মুখে পড়েছিল গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু ২০ ওভারে ২৫৪ রান তোলে। আর তার জবাবে গুজরাট ১৯.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন রাহুল তেওয়াটিয়া, তিনি ৪৩ বলে এই ইনিংস খেলেন। বোলিং বিভাগে কাগিসো রাবাডা এবং জেসন হোল্ডার দুজনেই দুটি করে উইকেট নেন।

অন্যদিকে, এলিমিনেটর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ৪৭ রানে হারিয়ে দুর্দান্ত জয় হাসিল করে নিয়েছে রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ। তারপর ২০ ওভারে ২৪৩ রানের বিরাট স্কোর তোলে রাজস্থান। রাজস্থানের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। মাত্র ২৯ বলে ৯৭ রান করেন তিনি, যেখানে ছিল ৫টি চার এবং ১২টি ছক্কা। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে একটা বড় রান তোলে রাজস্থান রয়্যালস।

এর জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ১৯৬ রানেই অলআউট হয়ে যায়। বল হাতে জোফ্রা আর্চার এদিন তিনটি উইকেট নেন। এছাড়া বার্গার এবং রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং, সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে বিচার করলে, আজকের আইপিএল ২০২৬ ম্যাচে গুজরাট টাইটান্সের তুলনায় রাজস্থান রয়্যালসকেই বেশি শক্তিশালী দল বলে মনে করা হচ্ছে।

GT vs RR: কোয়ালিফায়ার ম্যাচের বিস্তারিত বিবরণ:

  • ম্যাচ: গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস (দ্বিতীয় কোয়ালিফায়ার)
  • তারিখ: ২৯ মে ২০২৬
  • ম্যাচ শুরুর সময়: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
  • ভেন্যু: মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মুল্লানপুর
  • সরাসরি সম্প্রচার: জিওহটস্টার

GT vs RR: পিচ রিপোর্ট:

নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটার ও বোলার, উভয় পক্ষের জন্যই সমানভাবে সহায়ক বলেই মনে করা হয়। এই উইকেটে ভালো বাউন্স এবং গতি থাকায় ব্যাটাররা সহজে শট খেলতে পারেন। এর পাশাপাশি পেসাররাও নতুন বলে বাড়তি সুবিধা পেয়ে থাকেন।

এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর সাধারণত ২১৫ রানের বেশি হয়ে থাকে। তাই বড় রান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। টসে জয়ী দল প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়ার চেষ্টা করতে পারে।

  • প্রথমে ব্যাট করে জয়ের হার: ৪০%
  • পরে ব্যাট করে জয়ের হার: ৬০%

GT vs RR: পিচ ও মাঠের বৈশিষ্ট্য:

পিচের ধরন ভারসাম্যপূর্ণ
আউটফিল্ড অত্যন্ত দ্রুতগতির
বাউন্ডারি তুলনামূলক ছোট
ম্যাচে সম্ভাব্য মোট রান ৪০০–৪৬০

এই মাঠে ব্যাটাররা বড় শট খেলার যথেষ্ট সুবিধা পান, কারণ আউটফিল্ড দ্রুত এবং বাউন্ডারি ছোট। ফলে চার-ছক্কার বন্যাও দেখা যেতে পারে। তবে শুরুতে পেস বোলাররা কিছুটা সাহায্য পেলেও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটারদের আধিপত্য বাড়ার সম্ভাবনাই বেশি।

আরো পড়ুন: শচীন তেন্ডুলকরকে নিয়ে বেরিয়ে এল 'গোপন' সত্য, অবসর ভেঙে বিগ ব্যাশ খেলতেন শচীন!

GT vs RR: আবহাওয়া রিপোর্ট:

  • তাপমাত্রা: ৩৬ ডিগ্রি সেলসিয়াস
  • বৃষ্টির সম্ভাবনা: ৫০%
  • প্রথম ইনিংসের গড় স্কোর: ২২০  
  • সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন: পেস বোলাররা (৬৩%)

GT vs RR: সাম্প্রতিক ফর্ম:

দল শেষ ৫ ম্যাচের ফলাফল
গুজরাট টাইটান্স হার, জয়, হার, জয়, জয়
রাজস্থান রয়্যালস জয়, জয়, জয়, হার, হার

সুতরাং, সাম্প্রতিক পারফরম্যান্সের দিক দিয়ে বিচার করলে দুই দলই ভালো ছন্দে রয়েছে। তবে রাজস্থান রয়্যালস টানা তিনটি জয় নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। অন্যদিকে, গুজরাট টাইটান্সও শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে। ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

GT vs RR: হেড-টু-হেড রেকর্ড (শেষ ১০ ম্যাচ):

  • গুজরাট টাইটান্সের জয়: ৭
  • রাজস্থান রয়্যালসের জয়: ৩
  • ফলহীন ম্যাচ: ০

এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে গুজরাট টাইটান্স। শেষ ১০ ম্যাচের মধ্যে ৭টিতেই জয় পেয়েছে গুজরাট। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে রাজস্থান রয়্যালসও যথেষ্ট আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। তাই অতীতের রেকর্ড গুজরাটের পক্ষে থাকলেও, এই ম্যাচে লড়াই যে জমজমাট হবে তা বলাই বাহুল্য।

আরো পড়ুন: ক্রিকেট ঈশ্বরও মুগ্ধ 'ইউনিভার্সাল বেবি বস'-এর খেলায়! বৈভবকে নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে!

GT vs RR: আইপিএল ২০২৬ দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ের সম্ভাবনা:

দল জয়ের সম্ভাবনা
গুজরাট টাইটান্স ৪৮%
রাজস্থান রয়্যালস ৫২%

তাই, পরিসংখ্যান অনুযায়ী, এই ম্যাচে সামান্য এগিয়েই রয়েছে রাজস্থান রয়্যালস। সাম্প্রতিক ফর্ম, ব্যাটিং গভীরতা এবং এলিমিনেটরে দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাস রাজস্থানকে খানিকটা বাড়তি সুবিধা দিচ্ছে। তবে গুজরাট টাইটান্সের শক্তিশালী বোলিং আক্রমণ এবং বড় ম্যাচের অভিজ্ঞতা তাদেরও সমানভাবে লড়াইয়ে রাখবে। ফলে ম্যাচটি যে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তা কার্যত স্পষ্ট।

GT vs RR: নজরে রাখার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের লড়াই:

  • বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) — ৬৮০ রান

এই মরসুমে রাজস্থানের সবচেয়ে বড় ম্যাচজয়ী ব্যাটারদের মধ্যে একজন হলেন বৈভব। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং গুজরাটের বোলারদের বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

  • সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) — ৬৫২ রান

ধারাবাহিক পারফরম্যান্সে গুজরাটের ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। ইনিংস গড়ার পাশাপাশি দ্রুত রান তোলার ক্ষমতাও রয়েছে তাঁর।

  • শুভমান গিল (গুজরাট টাইটান্স) — ৬১৮ রান

দলের অধিনায়ক হিসেবে ব্যাট হাতে বড় দায়িত্ব থাকবে শুভমান গিলের উপর। পাওয়ারপ্লেতে তাঁর শুরু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

  • কাগিসো রাবাডা (গুজরাট টাইটান্স) — ২৬ উইকেট

গতির সঙ্গে বাউন্স মিলিয়ে খতরনাক হয়ে উঠেছেন রাবাডা। নতুন বলে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর।

  • জোফ্রা আর্চার (রাজস্থান রয়্যালস) — ২৪ উইকেট

রাজস্থানের পেস আক্রমণের প্রধান অস্ত্র। দ্রুত গতি এবং নিখুঁত ইয়র্কারে যে কোনও ব্যাটিং লাইনআপকে যথেষ্ট চাপে ফেলতে পারেন।

  • রশিদ খান (গুজরাট টাইটান্স) — ১৯ উইকেট

মাঝের ওভারে রশিদের স্পিনই হতে পারে গুজরাটের সবচেয়ে বড় শক্তি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার দক্ষতা তাঁকে কার্যত আলাদা করে তোলে।

GT vs RR: ম্যাচ ভবিষ্যদ্বাণীর সম্ভাব্য পরিস্থিতি:

পরিস্থিতি ১: যদি গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে

  • পাওয়ারপ্লে স্কোর: ৫০–৫৫
  • সম্ভাব্য মোট রান: ১৯০–২১০
  • সম্ভাব্য ম্যাচ ফল: রাজস্থান রয়্যালসের জয়

এই পরিস্থিতিতে গুজরাট শুরুটা ভালো করলেও রাজস্থানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নিতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

পরিস্থিতি ২: যদি রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে

  • পাওয়ারপ্লে স্কোর: ৫৫–৬৫
  • সম্ভাব্য মোট রান: ২১০–২৩৫
  • সম্ভাব্য ম্যাচ ফল: রাজস্থান রয়্যালসের জয়

আর, এই পরিস্থিতিতে রাজস্থানের আক্রমণাত্মক টপ অর্ডার পাওয়ারপ্লেতেই বড় রান তুলতে পারে। বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল ও মাঝের সারির ব্যাটাররা ছন্দে থাকলে বিশাল স্কোর গড়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে গুজরাট টাইটান্স চাপে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

GT vs RR: টস ভবিষ্যদ্বাণী:

 আইপিএল ২০২৬-এ এখনো পর্যন্ত ৫টি ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে পরে বোলিং করা দল। অন্যদিকে, প্রথমে ব্যাট করা দল জিতেছে ২টি ম্যাচ।

মুল্লানপুরের পিচে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার সাফল্যের হার বেশি হওয়ায় টস যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শিশিরের প্রভাব এবং ব্যাটিং সহায়ক উইকেটের কারণে পরে ব্যাট করা দল কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে।

GT vs RR: সম্ভাব্য ভবিষ্যদ্বাণী:

রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।

GT vs RR: গুজরাট টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশ:

  • সাই সুদর্শন
  • শুভমান গিল (অধিনায়ক)
  • জস বাটলার (উইকেটরক্ষক)
  • নিশান্ত সিন্ধু
  • ওয়াশিংটন সুন্দর
  • জেসন হোল্ডার
  • রশিদ খান
  • কাগিসো রাবাডা
  • মহম্মদ সিরাজ
  • প্রসিদ্ধ কৃষ্ণ
  • কুলওয়ন্ত খেজরোলিয়া

GT vs RR: রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ:

  • যশস্বী জয়সওয়াল
  • বৈভব সূর্যবংশী
  • ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)
  • রিয়ান পরাগ (অধিনায়ক)
  • ডোনোভান ফেরেইরা
  • দাসুন শানাকা
  • রবীন্দ্র জাদেজা
  • জোফ্রা আর্চার
  • নান্দ্রে বার্গার
  • ব্রিজেশ শর্মা
  • যশ রাজ পুঞ্জা

GT vs RR: আজকের গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে কে জিতবে? — বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী:

সাম্প্রতিক ফর্ম, ব্যাটিং শক্তি এবং দলের ভারসাম্য বিচার করলে আইপিএল ২০২৬-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকেই খানিকটা এগিয়ে রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচে জয়ের সম্ভাবনা বেশি রাজস্থানের।

বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়াল রাজস্থান রয়্যালসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বৈভবের বিস্ফোরক ব্যাটিং এবং জোফ্রা আর্চারের পেস আক্রমণ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

অন্যদিকে, শুভমান গিল, সাই সুদর্শন এবং রশিদ খানের উপর অনেকটাই নির্ভর করবে গুজরাট টাইটান্সের ভাগ্য। তবে সামগ্রিক ছন্দ এবং আত্মবিশ্বাসের নিরিখে রাজস্থান রয়্যালসকেই ফেভারিট ধরা হচ্ছে।

বিধিসম্মত সতর্কীকরণ: ক্রিকেট খেলা অনিশ্চয়তার খেলা। এখানে প্রকাশিত ম্যাচ ভবিষ্যদ্বাণী সম্পূর্ণরূপে পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স এবং সম্ভাবনার ভিত্তিতে তৈরি। প্রকৃত ম্যাচের ফল ভিন্ন হতে পারে। অনুগ্রহ করে যেকোনও ধরনের ফ্যান্টাসি গেম বা বাজিতে অংশ নেওয়ার আগে নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করুন।

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 157 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে