CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

ক্রিকেট ঈশ্বরও মুগ্ধ 'ইউনিভার্সাল বেবি বস'-এর খেলায়! বৈভবকে নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফ মঞ্চে ব্যাট হাতে ফের ঝড় তুললেন ১৫ বছরের তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ক্রিকেট বিশ্বের কিংবদন্তিরাও মুগ্ধ। বৈভবের ব্যাটিং দেখে স্বয়ং শচীন তেণ্ডুলকর প্রশংসায় ভরিয়ে দিলেন। এই তরুণ ব্যাটারের কীর্তিতে যুবরাজ সিং ও মহম্মদ কাইফও উচ্ছ্বসিত। কী বললেন তাঁরা?

Sachin Tendulkar praises Vaibhav Suryavanshi
Sachin Tendulkar praises Vaibhav Suryavanshi

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফ মঞ্চে ব্যাট হাতে ফের ঝড় তুললেন ১৫ বছরের তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ক্রিকেট বিশ্বের কিংবদন্তিরাও মুগ্ধ। বৈভবের ব্যাটিং দেখে স্বয়ং শচীন তেণ্ডুলকর প্রশংসায় ভরিয়ে দিলেন। এই তরুণ ব্যাটারের কীর্তিতে যুবরাজ সিং ও মহম্মদ কাইফও উচ্ছ্বসিত।

বৈভব সূর্যবংশীর রেকর্ড!

আইপিএলের প্লে-অফে বুধবার প্রথমবার খেলতে নেমে দারুন ব্যাটিং করেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ২৯ বলে তিনি ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। তাঁর ইনিংসে ছিল ১২টি ছক্কা সহ ৫টি চার। বৈভব পাওয়ার প্লে শেষ হওয়ার পূর্বেই ২০ বলে ৬০ রান করেন। প্রতিপক্ষের অধিনায়ক প্যাট কামিন্সের এক ওভার থেকেই বৈভব ২৫ রান তুলে নেন।

বৈভবের ব্যাটিং তাণ্ডব:

পাওয়ার প্লে'র পরেও তাঁর ব্যাটের তাণ্ডব থামেনি। আট ওভারে প্রফুল্ল হিঞ্জের এক ওভার থেকে তিনি ২৬ রান তুলে সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় পৌঁছান তিনি। আর মাত্র একটি বাউন্ডারি হলে পূর্ণ হতো ২৯ বলে শতরান। কিন্তু ছক্কা মারতে গিয়ে আউট হয়ে ৯৭ রানেই থামতে হয় এই তরুণ ব্যাটারকে।

বৈভবের পারফরমেন্স প্রসঙ্গে শচীন তেণ্ডুলকর!

বৈভবের এই অসাধারণ ইনিংস দেখে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে শচীন তেণ্ডুলকর লেখেন, “বৈভবের ব্যাট সুইং সত্যি অসাধারণ। পায়ের দিকে টার্গেট করে যদি বল করা হয় তাহলেও সে যেভাবে ফ্রন্টফুট থেকে জায়গা তৈরি করে নিয়ে শট মারে, সেটা সত্যিই অনবদ্য। তাঁকে নিজের মতো করে খেলার সুযোগ করে দিচ্ছে এই স্বাধীনতাটাই। চোখ সরানো যায় না ওর ইনিংস থেকে।”

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ পাঁচবারের চ্যাম্পিয়ন বিদায় নিতেই ইনস্টাগ্রাম থেকে উধাও হার্দিক!

ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন বৈভব!

এই ম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি বিশাল রেকর্ডও ভাঙলেন বৈভব সূর্যবংশী। এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল ক্রিস গেইলের দখলে। ২০১২ সালে ক্রিস গেইল ৫৯টি ছক্কা মারেন। এবারের আইপিএল মরশুমে ইতিমধ্যেই ৬১টি ছক্কা মেরে সেই রেকর্ড নিজের নামে লেখালেন বৈভব।

বৈভবকে নিয়ে কী লিখলেন যুবরাজ:

বৈভবের এই কীর্তি দেখে যুবরাজ সিং লেখেন, “ইউনিভার্স বসের রেকর্ড এবার ভেঙে দিল বস বেবি। এই বাচ্চা সত্যিই অবিশ্বাস্য।” ওদিকে মহম্মদ কাইফ বলেন, “বৈভব সত্যিই মিরাকল।” এত প্রশংসার পরেও শান্ত রয়েছেন বিহারের এই বিষ্ময় বালক। এত প্রশংসার মাঝেও নিজেকে শান্ত রেখেছেন বৈভব। দলের জন্য রান করা আর ট্রফি জেতাই হলো তাঁর লক্ষ্য।

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi: 'বাচ্চা' বৈভবের জন‍্য ৩টি বড় পরিকল্পনা ছিল হায়দরাবাদের, কিন্তু সব ছাড়খাড় করে এ কী বললেন বৈভব?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে