Vaibhav Sooryavanshi: 'বাচ্চা' বৈভবের জন‍্য ৩টি বড় পরিকল্পনা ছিল হায়দরাবাদের, কিন্তু সব ছাড়খাড় করে এ কী বললেন বৈভব?

এলিমিনেটরের মঞ্চে এবার একাই ঝড় তুললেন তরুণ তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সানরাইজ়ার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ২৯ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সমর্থকদের রীতিমত মুগ্ধ করলেন রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার। মাত্র ৩ রানের হাতছাড়া হয়েছে শতরান। ক্রিস গেইলের দ্রুততম আইপিএল সেঞ্চুরির রেকর্ড হাতছাড়া হয়ে থাকলেও, বিহারের এই ক্রিকেটার গড়লেন একাধিক নজির। কী কী নজির স্থাপন করলেন বৈভব?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Sunrisers Hyderabad plan for Vaibhav Suryavanshi
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

এলিমিনেটরের মঞ্চে এবার একাই ঝড় তুললেন তরুণ তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সানরাইজ়ার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ২৯ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সমর্থকদের রীতিমত মুগ্ধ করলেন রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার। মাত্র ৩ রানের হাতছাড়া হয়েছে শতরান। ক্রিস গেইলের দ্রুততম আইপিএল  সেঞ্চুরির রেকর্ড হাতছাড়া হয়ে থাকলেও, বিহারের এই ক্রিকেটার গড়লেন একাধিক নজির।

বিপক্ষের পরিকল্পনা ভেস্তে দিলেন বৈভব!

গ্রুপ পর্বে হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রান করে আউট হওয়ার পরে দ্বিতীয় সাক্ষাতে বৈভব শতরান করেছিলেন। তাই এলিমিনেটরের পূর্বে হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স জানান, বৈভবকে রুখতে তৈরি করা হয়েছে বিশেষ পরিকল্পনা। তবে মাঠে নেমে সমস্ত পরিকল্পনাই কার্যত ব্যর্থ করে দিলেন এই তরুণ ব্যাটার।

কিভাবে পরিকল্পনা ব্যর্থ করলেন বৈভব?

প্রথমে ইয়র্কার, এরপর লেংথ বল অফ স্টাম্পের বাইরে, কাজে লাগল না কোন কৌশল। কামিন্সকে কভার আর মিড-অফের উপর দিয়ে বৈভব ছক্কা হাঁকান। তারপর কামিন্স, সাকিব হুসেন, প্রফুল্ল হিঙ্গে ও ঈশান মালিঙ্গারা দ্রুত গতির বাউন্সার দিয়ে বৈভবকে চাপে ফেলার চেষ্টা করেন। তবে একের পর এক ছক্কা পুল শটে মেরে সেই পরিকল্পনাও তিনি ব্যর্থ করে দেন।

বৈভবের দুর্দান্ত ইনিংস:

শেষে গতি কমিয়ে হায়দরাবাদ কাটার বলের আশ্রয় নেন। তাতেও থেমে যাননি বৈভব। তবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তৈরির লক্ষ্যে বড় শট খেলার সময় থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে তাঁকে ফিরতে হয়। ২৯ বলে ৫টি চার সহ ১২টি ছক্কার সহায়তায় তিনি ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

ক্রিস গেইলের ঐতিহাসিক রেকর্ড ভাঙতেন বৈভব:

আর মাত্র ৩ রান তুললেই ভেঙে চুরমার হয়ে যেত ক্রিস গেইলের ২০১৩ সালে করা ৩০ বলে শতরানের ঐতিহাসিক নজির। যদিও বৈভবের ব্যাটিংয়ে প্রশংসায় ভরিয়ে দিলকিংবদন্তি সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় তিনি এদিন লেখেন, “বৈভব অসাধারণ ব্যাট চালিয়ে খেলে। সব থেকে ভালো লাগে, সামনের পা সরিয়ে সুন্দরভাবে নিজের জন্য সে জায়গা তৈরি করে নেয়। সত্যিই অবিশ্বাস্য ওর ব্যাটিং।”

আরো পড়ুন: ট্রফি জিতিয়েছিল শ্রেয়স, কিন্তু তবুও শ্রেয়সের উপর কেন এত ক্ষোভ কেকেআরের?

বৈভবের রেকর্ড:

সেঞ্চুরি হাতছাড়া হলেও, এদিনের ম্যাচে তিনি দুটি বড় রেকর্ড করেছেন নিয়েছেন বৈভব। আইপিএলের একটি সিজনে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড গড়লেন তিনি। ২০১২-তে ক্রিস গেইলের ৫৯ ছক্কার রেকর্ড ভেঙে এই সিজনে তিনি ইতিমধ্যেই ৬৫টি ছয় মেরেছ বৈভব সূর্যবংশী। আইপিএলের নকআউট ম্যাচে তিনি দ্রুততম অর্ধশতরানের নজির গড়েছেন। ২০১৪-তে ১৬ বলে অর্ধশতরান করেন সুরেশ রায়না। মাত্র ১৬ বলেই বৈভবও সেই কীর্তি গড়েছেন।

ইনিংসের বিরতিতে বৈভব সূর্যবংশী জানান, সেঞ্চুরির কথা মাথায় রেখে তিনি খেলেননি। তিনি জানান, “আমি শুধুমাত্র আমার স্বাভাবিক খেলাটা খেলেছিলাম। যত বেশি সম্ভব দলের জন্য রান করতে চেয়েছিলাম। সেঞ্চুরির কথা ভাবিনি। যে বলে আমি আউট হলাম, সেখানে ফিল্ডার দেখতে গিয়েই ভুল করেছি।”

বৈভবের দুর্দান্ত ইনিংসের জন্যই রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ২৪৩ রান করে। বৈভবের জানান, আরও ২০-২৫ রান বেশি তুলতে পারত দল।

আরো পড়ুন:বিদেশের মাটিতেও হু হু করে বাড়ছে বৈভবের জনপ্রিয়তা, 'বেবি বস'-এর ব্যাটিংয়ে মজেছেন বিদেশি কুস্তিগির! 

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে