বিদেশের মাটিতেও হু হু করে বাড়ছে বৈভবের জনপ্রিয়তা, 'বেবি বস'-এর ব্যাটিংয়ে মজেছেন বিদেশি কুস্তিগির!

এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের করে এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয় তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পূর্বেই বিশ্ব বিখ্যাত ডব্লিউডব্লিউই তারকা ড্রিউ ম্যাকিনটায়ার তাঁর এই জনপ্রিয়তায় যেন নতুন মাত্রা যোগ করলেন। বৈভবের আইপিএল জার্সি গায়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন তিনি। লিখলেন, “একজনকে বেছে নিন।” আর সেই পোস্টকে কেন্দ্র করেই শুরু ব্যাপক চর্চা। কেন হঠাৎ এমন পোস্ট করলেন তিনি?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Drew Mcintyre is a fanboy of Vaibhav Suryavanshi
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের করে এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয় তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পূর্বেই বিশ্ব বিখ্যাত ডব্লিউডব্লিউই তারকা ড্রিউ ম্যাকিনটায়ার তাঁর এই জনপ্রিয়তায় যেন নতুন মাত্রা যোগ করলেন। বৈভবের আইপিএল জার্সি গায়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন তিনি। লিখলেন, “একজনকে বেছে নিন।” আর সেই পোস্টকে কেন্দ্র করেই শুরু ব্যাপক চর্চা।

বৈভব সূর্যবংশীর সাফল্য!

মাত্র ১৫ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের ব্যাটিং দক্ষতায় দিয়ে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর আগ্রাসী মেজাজ, শক্তিশালী শট আর দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য তিনি ইতিমধ্যেই বিশেষ জনপ্রিয় ক্রিকেটপ্রেমীদের কাছে। বিহারের এই কিশোর ব্যাটার আগের বছরের আইপিএলের নিলাম থেকে তাঁকে নিয়ে শুরু হয় জোর আলোচনা। সেই থেকে বয়সভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে আইপিএল— সব জায়গাতেই তিনি ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন।

আরো পড়ুন: আইপিএলে এবার এমন এক কান্ড করে দেখালেন বিরাট যা পারেনি কেউ! 

বৈভবকে নিয়ে ড্রিউ ম্যাকিনটায়ারের পোস্ট!

ড্রিউ ম্যাকিনটায়ার-এর পোস্ট দেখে অনেকেই ভাবছেন, বৈভবের সাহসী আর শক্তিশালী ব্যাটিংয়ের জন্য প্রশংসাসূচক পোস্ট করেছেন এই স্কটিশ কুস্তিগির। বয়স কম হওয়া সত্বেও বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে দাঁড়িয়ে নির্ভীকভাবে তাঁকে ব্যাট করতে দেখা গেছে। শুধু তাই নয়, তিনি সমীহ দেখাননি জাসপ্রীত বুমরাহর মতো তারকা পেসারকেও। ব্যাটে বল ঠিকমতো না লাগলেও সেটা যেন ছক্কা হয়ে যায়। বৈভবের এই ক্ষমতাই তাঁকে এমন জনপ্রিয়তা এনে দিয়েছে। 

বৈভবের সাফল্য:

এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে ৫৮৩ রান করেছেন বৈভব। তাঁর ব্যাট থেকে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি এসেছে। তাঁর গড় ৪১.৬৪ আর স্ট্রাইক রেট ২৩২.২৭। এই বয়সে এমনটা সত্যিই অবিশ্বাস্য। এলিমিনেটর ম্যাচের পূর্বে বৈভবকে নিয়ে ড্রিউ ম্যাকিনটায়ারের এমন বিশেষ পোস্ট বৈভবের আত্মবিশ্বাস কয়েকগুন বাড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন: দুর্গাপুজোর সময় হতে পারে আইপিএল, বদলে যেতে পারে আইপিএলের খোলনলচে?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে