দুর্গাপুজোর সময় হতে পারে আইপিএল, বদলে যেতে পারে আইপিএলের খোলনলচে?
আইপিএলের দীর্ঘ দিনের প্রচলিত সূচিতে আসতে পারে বিরাট বদল। এত দিন পর্যন্ত মার্চ থেকে মে মাসের মধ্যেই আইপিএল আয়োজিত হত। যদিও ভবিষ্যতে আইপিএলের সময় বদলে সেপ্টেম্বর-অক্টোবর মাসে সরিয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে বিসিসিআই। তেমনটাই ইঙ্গিত দিলেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল। কী জানালেন তিনি?

আইপিএলের দীর্ঘ দিনের প্রচলিত সূচিতে আসতে পারে বিরাট বদল। এত দিন পর্যন্ত মার্চ থেকে মে মাসের মধ্যেই আইপিএল আয়োজিত হত। যদিও ভবিষ্যতে আইপিএলের সময় বদলে সেপ্টেম্বর-অক্টোবর মাসে সরিয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে বিসিসিআই। তেমনটাই ইঙ্গিত দিলেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল।
প্রচন্ড গরম আর ক্রিকেটারদের ক্লান্তির কারণে আইপিএলের সূচি পরিবর্তন!
করোনা পরিস্থিতির জন্য ২০২০ এবং ২০২১ সালে আইপিএল আয়োজন আয়োজিত হয় সেপ্টেম্বর-অক্টোবর মাসে। এবার সেই অভিজ্ঞতাকেই স্থায়ী রূপ দিতে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানা গেছে। মূলত দেশের নানান প্রান্তে প্রচণ্ড গরম আর ক্রিকেটারদের অতিরিক্ত ক্লান্তির কথা চিন্তা ভাবনা করে এমন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
আইপিএল এর সময়সূচি নিয়ে বড় ঘোষণা অরুণ ধুমলের!
অরুণ ধুমল জানান, এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগে সম্প্রচারকারী সংস্থা আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমতি নিতে হবে। বিসিসিআইয়ের মতে, সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশের উৎসবের মরশুম চলে। তাই দর্শকদের আগ্রহ আরও বৃদ্ধি পেতে পারে। দুর্গাপুজো, দশেরা আর দীপাবলির আবহে আইপিএল আয়োজিত হলে দর্শকসংখ্যাও বাড়তে পারে বলে মনে করেন বোর্ড কর্তারা।
এই নিয়ে ধুমল জানান, সম্প্রচারকারী সংস্থার সঙ্গে পুরো বিষয় নিয়ে আলোচনা করে প্রতিযোগিতার সময় পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা করা হবে। এই সময়টা ভীষণই গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন দাতাদের কাছে। আগামী দিনে আন্তর্জাতিক সূচি খতিয়ে দেখতে হবে।
আইপিএলের সময় পরিবর্তিত হলে আন্তর্জাতিক ক্রিকেট সূচিও পরিবর্তিত হবে:
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন অন্য কোন বড় প্রতিযোগিতার আয়োজন করে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। অন্যান্য ক্রিকেটাররা আইপিএলে অংশগ্রহণ করতে পারেন সেই জন্যই এই ব্যবস্থা। তাই আগামী দিনে আইপিএল এর সময় পরিবর্তন করা হলে বড় পরিবর্তন আসবে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে।
ট্যাগ:


