টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের গালি দেওয়ার জন্য ভাড়া পাওয়া যায় লোক! উঠে এল অবাক করা তথ্য!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে ক্রিকেটারদের পারফরম্যান্সকে কেন্দ্র করে সমালোচনা হয়েই থাকে। তবে সেই সমালোচনা বর্তমানে ঘৃণাভাষণ আর ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যাচ্ছে। এবারের আইপিএলের এক ম্যাচে বিরাট কোহলির সঙ্গে ট্রেভিস হেড বিতর্কে জড়িয়েছিলেন। ওই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বারবার কুমন্তব্যের শিকার হতে হচ্ছে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে। তবে শুধুমাত্র হেড নন, ইতিপূর্বে আগেও সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্যের বিরুদ্ধে সরব হন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। কেন এমন ট্রেন্ড চলছে?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Sresta Iyer on paid trolls
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর মঞ্চে ক্রিকেটারদের পারফরম্যান্সকে কেন্দ্র করে সমালোচনা হয়েই থাকে। তবে সেই সমালোচনা বর্তমানে ঘৃণাভাষণ আর ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যাচ্ছে। এবারের আইপিএলের এক ম্যাচে বিরাট কোহলির সঙ্গে ট্রেভিস হেড বিতর্কে জড়িয়েছিলেন। ওই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বারবার কুমন্তব্যের শিকার হতে হচ্ছে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে। তবে শুধুমাত্র হেড নন, ইতিপূর্বে আগেও সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্যের বিরুদ্ধে সরব হন শ্রেয়স আইয়ার-এর বোন শ্রেষ্ঠা আইয়ার।

ক্রিকেটারদের বিরুদ্ধে কুমন্তব্যের নেপথ্যে রয়েছে ভাড়াটেচক্র!

সংবাদসংস্থার রিপোর্টে উঠে এল উদ্বেগজনক তথ্য। সূত্রের খবর সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্ট ক্রিকেটারকে নিশানা করে একাধিক ভাড়াটে চক্র সংগঠিত ভাবে অপপ্রচার চালাতে সক্রিয় রয়েছে। নির্দিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘৃণাভাষণ, বাজে মন্তব্য আর মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে তারা। শুধু তাই নয়, ক্রিকেটার সহ তাঁর পরিবারের সদস্যদের পর্যন্ত ইচ্ছাকৃত ভাবে আপত্তিকর ভাষা ব্যবহার করে মানসিক ভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

ক্রিকেটারদের অপপ্রচারে মিলছে বিরাট টাকা!

সূত্রের খবর, এমন ধরনের অপপ্রচারের জন্য প্রায় ২৫ হাজার টাকা থেকে শুরু করে মিলছে ২ লক্ষ টাকা পর্যন্ত। কতক্ষণ ধরে কোনও বিষয় সোশ্যাল মিডিয়ায়‘ট্রেন্ডিং’ করা হবে, তার উপর পারিশ্রমিকের অঙ্ক নির্ভর করে। এই কাজের জন্য বিশেষ কিছু সংস্থা ভুয়ো তথ্য, বিকৃত ছবি সহ মনগড়া দাবিকে ব্যবহার করে জনসাধারণের মনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিগত এক দশক ধরে এই ব্যাপারটি চলছে এবং এখন তা আরোও সংগঠিত আকার নিয়েছে।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi: হল না ১০০, ৯৭-তেই থামতে হল বৈভবকে, পুরো স্টেডিয়াম মাথা নত করল বৈভবের দিকে!

সোশ্যাল মিডিয়ার বাড়ছে অপপ্রচার:

সোশ্যাল মিডিয়াকে বর্তমানে ক্রিকেটাররাও উপার্জনের বড় মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। একটি পোস্ট করে বহু ক্রিকেটার বড় অংকের টাকা আয় করেন। নিজেদের ছবি থেকে শুরু করে বাণিজ্যিক সত্ব সাধারণত ক্রিকেটাররা পরিচালন সংস্থার হাতেই তুলে দিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে সেই সমস্ত সংস্থাগুলি যোগাযোগ করে ওই ক্রিকেটারের জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা করেন। তাই দর্শক সংখ্যা থেকে শুরু করে বিজ্ঞাপনে আয় বৃদ্ধি পায়। তাইতো বহু ক্রিকেটারের নামে অনেক সমর্থক গোষ্ঠী রয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেগুলির প্রত্যেকটাতেই বিপুল ফলোয়ার রয়েছে।

ঘৃণাভাষণ আর সংগঠিত অপচারের বিপক্ষে পদক্ষেপের দাবি:

 বিশেষজ্ঞদের মতে, এই দুনিয়ায় জনপ্রিয়তার জন্য অর্থ উপার্জনের সুযোগ যেমন রয়েছে, অপব্যবহারের বড় ঝুঁকি রয়েছে। তাইতো সোশ্যাল মিডিয়ায় ঘৃণাভাষণ আর সংগঠিত অপচারের বিপক্ষে কড়া পদক্ষেপের নেওয়ার আরও জোরালো দাবি জানাচ্ছেন সকলেই।

আরো পড়ুন: এই বয়সেও পার্পল টুপির মালিক ভুবনেশ্বর কুমার, বিশেষ নজির গড়ে পুরনো দলকে দিলেন 'খোঁচা'!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে