এই বয়সেও পার্পল টুপির মালিক ভুবনেশ্বর কুমার, বিশেষ নজির গড়ে পুরনো দলকে দিলেন 'খোঁচা'!
৩৬ বছর বয়স তাঁর। তবে তাঁর গতি, সুইং ও নিখুঁত লাইনে তাবড় তাবড় ব্যাটারদের নাকানি চোবানি খাওয়াচ্ছেন ভুবনেশ্বর কুমার। এবারের আইপিএলে দারুন ছন্দে রয়েছেন আরসিবির এই অভিজ্ঞ পেসার। ১৫ ম্যাচে তিনি তুলে নিয়েছেন পুরো ২৬টি উইকেট। বেগুনি টুপির দৌড়েও ভুবি এখন সবার উপরে রয়েছেন। কেমন ছিল।

প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও জ্বলে উঠলেন তিনি। চার ওভারে মাত্র ২৮ রান দিয়ে নিলেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর শিকার হন শুভমান গিল এবং রাহুল তেওয়াটিয়া। বিশাল ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাটের টপঅর্ডারকে শুরুতেই ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার।
আইপিএল ২০২৬-এ ভুবনেশ্বর কুমারের নতুন নজির!
এই ম্যাচের পরই নতুন নজির গড়লেন তিনি। আইপিএলের একাধিক মরশুমে ২৫টির বেশি উইকেট নেওয়া প্রথম ভারতীয় পেসার ভুবনেশ্বর। ইতিপূর্বে ২০১৭ সালে ভূবনেশ্বর ২৬ উইকেট তুলে নেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র জার্সিতেও মাঠে নেমে একই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
আরো পড়ুন: রেগে লাল সূর্যকুমার যাদব, সবার সামনে মেজাজ হারালেন! কিন্তু কেন?
ভুবনেশ্বর কুমারের মন্তব্য:
ম্যাচের শেষে নিজের সাফল্যের রহস্যও উন্মোচন করলেন ভুবনেশ্বর। তিনি এদিন বলেন, "আমার আর জশ হ্যাজেলউডের অভিজ্ঞতা রয়েছে এটা ঠিকই, তবে এর পিছনে কাজ করেছে পুরো দলের পরিকল্পনা। বিশেষত ছোট ছোট বিষয় নিয়ে সাপোর্ট স্টাফরা অনেক সাহায্য করেছেন"। বিস্তারিত তথ্য দেন প্রতিপক্ষ ক্রিকেটারদের নিয়ে। নতুন কোনও ক্রিকেটার আসলে আলোচনা হয় তাঁকে নিয়েও। পুরোপুরি তথ্যের উপর আমরা নির্ভর করি না ঠিকই, তবে সেগুলো আমাদের অনেক সাহায্য করে।”
সানরাইজার্স হায়দরাবাদকে কটাক্ষ করলেন ভুবি!
শুধু তাই নয়, নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পিছনে আরসিবি দলের পরিবেশকেও বড় কারণ হিসেবে তুলে ধরেছেন ভুবি। তিনি তাঁর পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদকে কটাক্ষ করে বলেন,
“বছর কয়েক আগে আমার আত্মবিশ্বাস একেবারেই ছিল না। নিজের জায়গা নিয়েও আমার সংশয় ছিল। তবে আরসিবি এমন একটা পরিবেশ ছিল, এখানে আবার আমিনিজের প্রতিভার উপর বিশ্বাস ফিরে পেয়েছি। একজন ক্রিকেটারের সেরাটা দেওয়ার জন্য ভালো পরিবেশ প্রয়োজন।।”
আরো পড়ুন: অবাধ্য অর্শদীপ এবার বোর্ডের নির্দেশে সোস্যাল মিডিয়া থেকে ২০০-র বেশি পোস্ট ডিলিট করলেন!
ট্যাগ:


