অবাধ্য অর্শদীপ এবার বোর্ডের নির্দেশে সোস্যাল মিডিয়া থেকে ২০০-র বেশি পোস্ট ডিলিট করলেন!

অর্শদীপ সিংকে নিয়ে ফের বিতর্ক শুরু ভারতীয় ক্রিকেটে। সোশ্যাল মিডিয়ায় পরপর রিল ও ভিডিও শেয়ার করে আগেই ভারতের এই জোরে বোলারকে নিয়ে সমালোচনা চলছিল। তবে এবার তিনি নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে মুছে দিলেন ২০০-রও বেশি পোস্ট। সেই থেকেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। তাহলে কি ভারতীয় ক্রিকেট বোর্ডের করা অবস্থানের চাপে পড়েই এই সিদ্ধান্ত নিলেন অর্শদীপ?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Arshdeep Singh Instagram posts delete
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

অর্শদীপ সিং-কে নিয়ে ফের বিতর্ক শুরু ভারতীয় ক্রিকেটে। সোশ্যাল মিডিয়ায় পরপর রিল ও ভিডিও শেয়ার করে আগেই ভারতের এই জোরে বোলারকে নিয়ে সমালোচনা চলছিল। তবে এবার তিনি নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে মুছে দিলেন ২০০-রও বেশি পোস্ট। সেই থেকেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

রিল বানিয়ে বিপাকে অর্শদীপ সিং!

সাজঘর, হোটেল এমনকি সফরের বিভিন্ন মুহূর্ত নিয়ে রিল ভিডিও বানাতেন অর্শদীপ। টিম ইন্ডিয়া, আইপিএল সহ ঘরোয়া ক্রিকেটের নানান মজার মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি। সেই সকল ভিডিওতে সতীর্থ ক্রিকেটারদেরও দেখা যেত অনেক সময়। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাও বেশ বাড়ছিল তাঁর। কিন্তু মজার ছলে বানানো তাঁর কিছু কনটেন্ট নিয়েই তৈরি হয় বিতর্ক।

অর্শদীপের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল!

কিছু দিন আগে তিলক বর্মাকে তাঁর করা একটি মন্তব্য নিয়ে জোর সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনায় অর্শদীপের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগও ওঠে। ভারতীয় ক্রিকেট বোর্ডও বিষয়টি একদম ভাল ভাবে নেয়নি। সূত্রের খবর, তারপর থেকেই তাঁর সোশ্যাল মিডিয়ায় কার্যকলাপ নিয়ে নজরদারি করা শুরু হয়।

যুজবেন্দ্র চাহালের ই-সিগারেট ব্যবহার:

এমনকি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝে আরও এক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়। ওই পোস্টে দেখা যায়, ই-সিগারেট ব্যবহার করছেন যুজবেন্দ্র চাহাল। ওই ভিডিও নিয়েও জোর বিতর্ক শুরু হয়। বোর্ড কর্তারা ক্ষুব্ধ হন। এরপর অর্শদীপকে সোশ্যাল মিডিয়ায় রিল বা ভিডিও পোস্ট না করার নির্দেশ দেয় বোর্ড। তবে অভিযোগ, ওই নির্দেশ নাকি একটুও মানেননি তিনি। এরপরেও একের পর এক পোষ্ট করেন পঞ্জাবের এই পেসার। এবার তাঁর বিরুদ্ধে উঠল ‘অবাধ্যতা’র অভিযোগ।

আরো পড়ুন: ঋষভ পন্থকে নিয়ে হাজারো সমালোচনা, তাই এবার মুখ খুললেন পন্থ!

ইনস্টাগ্রাম থেকে পোস্ট মুছলেন অর্শদীপ:

এরপরই হঠাতই ২০০-র বেশি পোস্ট নিজের ইনস্টাগ্রাম থেকে পোস্ট মুছে দিলেন অর্শদীপ। মুছে দেওয়া পোস্টগুলির মধ্যে বিরাট কোহলির সঙ্গে একটি জনপ্রিয় রিলও ছিল। দেড় কোটির বেশি মানুষ সেই ভিডিও দেখেছিলেন। বর্তমানে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৪৪টি পোস্ট দেখা যাচ্ছে। বিজ্ঞাপন আর বাণিজ্যিক প্রচারের পোস্টগুলিই রেখেছেন তিনি। 

অন্যদিকে এবারের আইপিএলেও পঞ্জাব কিংস-এর পারফরমেন্স হতাশাজনক। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে প্রথম সাতটি ম্যাচে অপরাজিত থেকেও অবশেষে প্লে-অফে জায়গা করতে পারেনি দল। সেই ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় বড় পরিবর্তন আনলেন অর্শদীপ। শুধুমাত্র সমালোচনা এগিয়ে যেতে, নাকি বোর্ডের শাস্তির ভয়ে তিনি পোস্ট মুছলেন, তা স্পষ্ট নয়।

আরো পড়ুন: আর মুম্বই নয়, এবার চেন্নাই শিবিরে 'এন্ট্রি' নেবেন হার্দিক! বড় কথা বলে দিলেন অশ্বিন!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে