আর মুম্বই নয়, এবার চেন্নাই শিবিরে 'এন্ট্রি' নেবেন হার্দিক! বড় কথা বলে দিলেন অশ্বিন!

আইপিএল ২০২৬-এও মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিয়েছে হার্দিক পান্ডেয়া। কিন্তু, এবারেও মুম্বইয়ের হতশ্রী পারফরম্যান্সে বেজায় অখুশি ফ্যানেরা। আইপিএল ২০২৬-এও নবম স্থানে শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর এমন হতশ্রী পারফরম্যান্সের পর হার্দিক পাণ্ডেয়ার নেতৃত্ব নিয়ে কার্যত চুলচেরা সমালোচনা চলছে। এমনকি এটাও মনে করা হচ্ছে যে, মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন হার্দিক। এর এখানেই উঠছে প্রশ্ন, সেই ক্ষেত্রে হার্দিকের পরবর্তী গন্তব্য কী হতে চলেছে?

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Hardik Pandya CSK transfer rumour
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আইপিএল ২০২৬-এও মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিয়েছে হার্দিক পান্ডেয়া। কিন্তু, এবারেও মুম্বইয়ের হতশ্রী পারফরম্যান্সে বেজায় অখুশি ফ্যানেরা। আইপিএল ২০২৬-এও নবম স্থানে শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর এমন হতশ্রী পারফরম্যান্সের পর হার্দিক পাণ্ডেয়ার নেতৃত্ব নিয়ে কার্যত চুলচেরা সমালোচনা চলছে। এমনকি এটাও মনে করা হচ্ছে যে, মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন হার্দিক। এর এখানেই উঠছে প্রশ্ন, সেই ক্ষেত্রে হার্দিকের পরবর্তী গন্তব্য কী হতে চলেছে? এ বিষয়ে অনেকের ধারণা, সেটা চেন্নাই সুপার কিংসও হতে পারে। আর এর মধ্যে অন্যতম হলেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সোশ্যাল মিডিয়ায় তিনি যে পোস্ট করেছেন, তাতে অনেকেই মনে করছেন যে, হার্দিকের জন্য ঝাঁপাতে পারে সিংহ বাহিনী।

আইপিএলে মুম্বই ছেড়ে চেন্নাইয়ে যোগ দেবেন হার্দিক পান্ডেয়া?

আসলে, এক্স হ্যান্ডেলে একজন জিজ্ঞেস করেন, 'যদি মাথিশা পাথিরানাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি সিএসকে'র পাথিরানার জন্য ঝাঁপানো উচিত হবে?' এই পোস্টটিই শেয়ার করে অশ্বিন এক ঈঙ্গিতপূর্ণ বার্তা দেন। 

হার্দিককে নিয়ে কী ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অশ্বিন?

সোস্যাল মিডিয়ায় অশ্বিন এ বিষয়ে লেখেন, 'পাথিরানা, ০৭:০৭ এবং স্টোকস।' কিন্তু এর অর্থ কী? এর একটা ব্যাখ্যাও দেন অশ্বিন। তিনি 'ওপেনিং'-এর পাশে একটি টিক দেন। অর্থাৎ চেন্নাইয়ের ওপেনিং জুটি একেবারে ঠিক আছে। এরপর তিনি লেখেন 'দুবে ও ০৭:০৭ মিডল অর্ডার/ফিনিশিং টিক' এবং 'ওভারটন ও স্টোকস ভারসাম্য টিক।'

অর্থাৎ ওভারটন ও স্টোকস এলে দলে যথেষ্ট ভারসাম্য আসবে। মিডল অর্ডারে দুবে থাকবেন এবং ফিনিশিংয়ে '০৭:০৭'-কে প্রয়োজন। কিন্তু কে এই '০৭:০৭'? নেটিজেনদের অনুমান, এটিই হলেন হার্দিক পাণ্ডেয়া।
কিন্তু '৭' সংখ্যা সাধারণত ধোনির সঙ্গে যুক্ত করা হয়। তাহলে কেন হার্দিকের নাম এর সঙ্গে জুড়ছে? 

আরো পড়ুন: নিজের অবসর ঘোষণার মাত্র ৫ দিনের মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন ভারতের এই 'থ্রিডি' ক্রিকেটার!

হার্দিকের ইনস্টাগ্ৰাম স্টোরি:

আসলে এর একদিন আগেই হার্দিক একটি ইনস্টাগ্রাম স্টোরি দেন। যেখানে ল্যাপটপে সিনেমা দেখার পাশাপাশি মোবাইলে সময় দেখা যায়, '০৭:০৭'।হার্দিক যেন নিজেই ধোনির দলে যাওয়ার সম্ভাবনা উসকে দিয়েছিলেন। আর সেটাকে নিয়েই এবার বার্তা দিলেন অশ্বিন।

আইপিএলে ধারাবাহিকতার অভাবে ভুগেছেন হার্দিক:

প্রসঙ্গত, রোহিত শর্মার কাছ থেকে নেতৃত্ব পরিবর্তনের পর থেকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা আগের ছন্দে কোনোমতেই ফিরতে পারেনি। কার্যত ধারাবাহিকতার অভাবে ভুগেছেন হার্দিক। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে মুম্বই ১৪ ম্যাচ জয় পেয়েছিল চার ম্যাচে। যেখানে জয়ের শতাংশ ছিল ২৮.৫ শতাংশ। ২০২৫ সালে ১৬ ম্যাচে ৯টি জয় পেলেও ফাইনালে উঠতে পারেনি মুম্বই। কিন্তু এবারের আইপিএলেও হতাশা যেন পিছু ছাড়েনি। ১০ ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিলেও জয় পেয়েছেন মাত্র ২ ম্যাচে।

আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ এই ২ দলের অধিনায়ক বদলে যেতে পারে! তালিকায় কোন কোন তারকা ক্রিকেটার রয়েছেন?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে