আইপিএল ২০২৭-এ এই ২ দলের অধিনায়ক বদলে যেতে পারে! তালিকায় কোন কোন তারকা ক্রিকেটার রয়েছেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ শেষ হতেই এবার আগামী মরশুমের প্রস্তুতি জোরকদমে শুরু করেই দিল ফ্র্যাঞ্চাইজিগুলি। বিশেষত যে ছয়টি দল প্লে-অফে উঠতে পারেনি, বড়সড় পরিবর্তনের জল্পনা তাদের অন্দরমহলে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে অধিনায়কত্বের প্রশ্ন সবচেয়ে আগেই উঠে এল। ক্রিকেটবিশেষজ্ঞদের একাংশ মনে করেন, কিছুজন তারকা ক্রিকেটারের উপরে নেতৃত্বের প্রচণ্ড চাপ দলের পারফরম্যান্স তো বটেই, প্রভাব ফেলছে তাঁদের ব্যক্তিগত খেলাতেও। তাই আগামী আইপিএল মরশুমে নতুন অধিনায়ক দের নেওয়া হতে পারে একাধিক দলে। কে কে রয়েছেন তালিকায়?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

3 মিনিট পড়া
Rishabh Pant and Ajinkya Rahane captaincy loss
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ শেষ হতেই এবার আগামী মরশুমের প্রস্তুতি জোরকদমে শুরু করেই দিল ফ্র্যাঞ্চাইজিগুলি। বিশেষত যে ছয়টি দল প্লে-অফে উঠতে পারেনি, বড়সড় পরিবর্তনের জল্পনা তাদের অন্দরমহলে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে অধিনায়কত্বের প্রশ্ন সবচেয়ে আগেই উঠে এল। ক্রিকেটবিশেষজ্ঞদের একাংশ মনে করেন, কিছুজন তারকা ক্রিকেটারের উপরে নেতৃত্বের প্রচণ্ড চাপ দলের পারফরম্যান্স তো বটেই, প্রভাব ফেলছে তাঁদের ব্যক্তিগত খেলাতেও। তাই আগামী আইপিএল মরশুমে অর্থাৎ আইপিএল ২০২৭-এ নতুন অধিনায়কদের নেওয়া হতে পারে একাধিক দলে। 

নেতৃত্ব থেকে সরানো হতে পারে ঋষভ পন্থকে!

এরই মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন ঋষভ পন্থ। পরপর দুটি মরশুমে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয় দলকে প্লে-অফে তুলতে পারেননি তিনি। বিপুল অর্থের বিনিময়ে তাঁকে দলে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু প্রত্যাশামতো পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। এবারের আইপিএল মরসুমে মাত্র ৩১২ রান তাঁর ব্যাট থেকে এসেছে। শুধু তাই নয়, ক্রিকেটমহলে আলোচনা চলছে মাঠে তাঁর নেওয়া একাধিক সিদ্ধান্ত বিষয়েও। নেতৃত্বের চাপ কমালে পন্থ হয়তো ফের নিজের সেই আগ্রাসী ব্যাটিংয়ে ফিরতে সক্ষম হবেন।

আরো পড়ুন: বিরাটদের তান্ডবে ২২ গজে টিকতেই পারল না গুজরাত, আইপিএল ২০২৬-এ ফাইনালে উঠল RCB!

কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানের ভবিষ্যৎ আলোচনায়!

জল্পনা শুরু হয়ে গেল কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানের ভবিষ্যৎ নিয়েও। অধিনায়ক হিসেবে তিনি শান্ত ও ঠান্ডা মাথার মানুষ। কিন্তু ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। পুরো মরশুম জুড়ে তাঁর রান আর স্ট্রাইক রেট নিয়ে আলোচনা চলেছে। এখন টি-২০ ক্রিকেটে দ্রুত রান তোলার গুরুত্ব খুব বেশি। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, রাহানেকে শুধু ব্যাটার হিসেবে মাঠে নামালে দলের জন্য ভালো হবে। যদিও তাঁর বয়স আর সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য আগামী সিজনে তাঁকে দলে রাখবে কি কেকেআর? সেটাই প্রশ্ন।

শুধু ঋষভ পন্থ কিংবা অজিঙ্কা রাহানে নন, আরো বেশ কয়েকটা দল অধিনায়ক পরিবর্তনের পরিকল্পনা শুরু করেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে না পারলে প্রথমে প্রশ্ন ওঠে অভিনয় করতে নিয়ে। নেতৃত্ব নিয়ে।  সেই কারণে আগামী মরশুমের নিলামের আগে দল গঠনের নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি, ধারণা ক্রিকেটমহলের।

আরো পড়ুন: রাজনীতিকে 'টাটা' করে ফের নিজের জায়গায় ফিরলেন মনোজ! বাংলার কোচিংয়ের দায়িত্ব এবার লক্ষ্মীর হাতে!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে