রাজনীতিকে 'টাটা' করে ফের নিজের জায়গায় ফিরলেন মনোজ! বাংলার কোচিংয়ের দায়িত্ব এবার লক্ষ্মীর হাতে!

রাজনীতির ময়দানা ইতি গজ! ফের ক্রিকেটের বাইশ গজে ফিরছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। ল রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি। এবার বাংলার অনূর্ধ্ব-১৯ দলে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মনোজ তিওয়ারি। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে টিকিট দেওয়া হয়নি। সেই থেকেই জল্পনা শুরু, তবে কি ক্রিকেটে ফিরছেন মনোজ তিওয়ারি? অবশেষে সত্যি হতে চলেছে সেই জল্পনাই।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Manoj Tiwari and Laxmiratan Shukla back in bengal cricket
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

রাজনীতির ময়দানা ইতি গজ! ফের ক্রিকেটের বাইশ গজে ফিরছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। ল রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি। এবার বাংলার অনূর্ধ্ব-১৯ দলে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মনোজ তিওয়ারি। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে টিকিট দেওয়া হয়নি। ক্রিকেটে ফিরছেন মনোজ তিওয়ারি। 

বাংলার সিনিয়র ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতন!

এদিকে বাংলার সিনিয়র ক্রিকেট দলে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার লক্ষ্মীরতন শুক্লকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।  তাঁর সাথে সহকারী কোচ হিসেবে থাকছেন প্রাক্তন ক্রিকেটার সুরেন্দ্র ভাবে। সুরেন্দ্র ভাবে ক্রিকেটার জীবনের তো বটেই কোচ হিসেবেও তিনি ভালো সাফল্য অর্জন করেছেন।

বাংলা দলের বোলিং কোচ অস্ট্রেলিয়ার প্রাক্তন গতিতারকা শন টেট!

অস্ট্রেলিয়ার প্রাক্তন গতিতারকা শন টেট বাংলা দলের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে সিএবি। সূত্রের খবর, তাঁকে ইতিমধ্যেই কলকাতায় এসে চূড়ান্ত আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলার অনূর্ধ্ব-২৩ দলের কোচ ঋদ্ধিমান সাহা:

অন্যদিকে বাংলার অনূর্ধ্ব-২৩ দলে প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা-কে কোচ হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তাঁর সহকারী হিসেবে থাকছেন সাবির আলী।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ খারাপ পারফরম্যান্স কেকেআরের, এবার কি তবে অবসর নেবেন অজিঙ্ক রাহানে?

মনোজ তিওয়ারির সহায়ক হিসেবে থাকছেন দত্তাত্রেয় মুখার্জি:

মনোজ তিওয়ারি অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব নিতে চলেছেন। তাঁর সহকারী হিসেবে থাকছেন দত্তাত্রেয় মুখার্জি। তিনি রঞ্জি ট্রফি জয়ী প্রাক্তন ক্রিকেটার।

উল্লেখ্য, বাংলার অনূর্ধ্ব-১৬ দলে অভিজ্ঞ ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারকে কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েই গিয়েছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিনি অবসর ঘোষণা করেননি। কোচ হিসেবে প্রায় নিশ্চিত তাঁর নাম, খবর সূত্রে।

প্রসঙ্গত, সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সফল কোচ সৌরাশিস লাহিড়ীকে। এবছর প্রথম বিজ্ঞাপনের মাধ্যমে সিএবি কোচ নিয়োগের আবেদন চায়। বাছাইয়ের দায়িত্বে ছিল প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল, দেবাং গান্ধী। সঙ্গে ছিলেন তিন সদস্যের কমিটি কোচ।

আরো পড়ুন: আইপিএলের সত্যিকারের 'অলরাউন্ডার' কে জানেন, যিনি ১ থেকে ১১ সব নম্বরে ব্যাটিং করেছেন?

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে